ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণায় শনিবার (৩১ জানুয়ারি) সকালে চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনি জনসভায় আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
সেদিন মাঠে লক্ষাধিক জনতার সমাগমের আশা স্থানীয় নেতৃবৃন্দের। ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাধারণ মানুষও।
সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানাতে আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক, উপজেলা উত্তর শিবির সভাপতি নাসিম মিয়াজী, পৌর সভাপিত হোসাইন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন জামায়াতের নায়েবে আমির ও চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
বিশেষ অতিথি থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটি এম মাছুম, মাওলানা আব্দুল হালিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ঢাকসু ভিপি সাদিক কাইয়ুম ও কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো. শাহজাহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জহিরুল/মাহফুজ