প্রথম অধ্যায়: আকাইদ
সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
প্রশ্ন: কার অস্তিত্ব সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের পথে চলা অসম্ভব?
উত্তর: আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সার্বিক জ্ঞান না থাকলে ইসলামের পথে চলা অসম্ভব।
প্রশ্ন: আল্লাহর বিধান সঠিকভাবে জানতে তুমি কী করবে?
উত্তর: আল্লাহর বিধান সঠিকভাবে জানতে আমি কোরআন পড়ব, বোঝার চেষ্টা করব এবং মেনে চলব।
প্রশ্ন: ঈমান অর্থ কী? মুমিন কাকে বলে?
উত্তর: ঈমান অর্থ বিশ্বাস। যিনি আল্লাহর একত্ববাদ, তার বিধান, গুণাবলি, শাস্তি ও পুরস্কার সম্পর্কে জানেন ও বিশ্বাস করেন, তিনিই মুমিন।
প্রশ্ন: আমরা যেসব উৎস থেকে পানি পাই তার মধ্যে দুটির নাম লেখ।
উত্তর: আমরা যেসব উৎস থেকে পানি পাই তার মধ্যে দুটি হলো- নলকূপ, নদীনালা।
প্রশ্ন: গাছপালা শ্বাস-প্রশ্বাসে কী গ্রহণ করে ও ছাড়ে?
উত্তর: গাছপালা শ্বাস-প্রশ্বাসে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ছাড়ে।
প্রশ্ন: ‘ইয়া গাফুরুন’ মহান আল্লাহর এ গুণের আলোকে তুমি কী করবে?
উত্তর: ‘ইয়া গাফুরুন’ মহান আল্লাহর এ গুণের আলোকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং অন্যদের ক্ষমা করে দেব।
প্রশ্ন:আল্লাহ সর্বদ্রষ্টা। এ জন্য আমরা কী করব? দুটি বাক্যে লেখ।
উত্তর: আল্লাহ সর্বদ্রষ্টা। এজন্য আমরা-
১. কর্তব্য-কাজে অবহেলা করব না;
২. কোনো ধরনের অন্যায় কাজ করব না।
প্রশ্ন: ‘আল্লাহ সর্বশ্রোতা’ আল্লাহর এ গুণটির দুটি শিক্ষা লেখ।
উত্তর: ‘আল্লাহ সর্বশ্রোতা’ আল্লাহর এ গুণটির দুটি শিক্ষা হলো-
১. আমরা ওয়াদা ভঙ্গ করব না।
২. কখনো মিথ্যা সাক্ষ্য দেব না।
প্রশ্ন:ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কী করো?
উত্তর: ভুল হওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুতপ্ত হই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই।
প্রশ্ন: রোজা অবস্থায় তুমি কিছু খেলে না কেন?
উত্তর: মহান আল্লাহ প্রকাশ্য-গোপন সবকিছু দেখেন। তাই রোজা অবস্থায় আমি কিছু খাইনি।
প্রশ্ন: হাসনাত তাওহিদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাস করে। এগুলো কাদের মূল শিক্ষা ছিল?
উত্তর: তাওহিদ, রিসালাত ও আখিরাত নবী-রাসুলদের মূল শিক্ষা ছিল।
প্রশ্ন: মহান আল্লাহর পাঠানো প্রথম ও শেষ পথপ্রদর্শক কারা ছিলেন?
উত্তর: আল্লাহর পাঠানো প্রথম পথপ্রদর্শক হলেন হজরত আদম (আ.) এবং শেষ পথপ্রদর্শক হলেন হজরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন: নবী-রাসুলদের দুটি কাজ লেখ।
উত্তর: নবী-রাসুলদের দুটি কাজ হলো-
১. মানুষকে আল্লাহর পথে ডেকেছেন এবং
২. আল্লাহর নির্দেশ পালন করেছেন।
লেখক: মাস্টার ট্রেইনার ও সিনিয়র শিক্ষক,শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, রমনা, ঢাকা।
কলি