তৃতীয় অধ্যায়: অর্থের সময়মূল্য
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৪. সুদাসলের ওপর সুদ ধার্য করা হলে তাকে কী বলা হয়?
ক. চক্রবৃদ্ধি সুদ খ. সরল সুদ
গ. মোট সুদ ঘ. নামিক সুদ
২৫. ত্রৈমাসিক চক্রবৃদ্ধি গণনার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সংখ্যা কত?
ক. ১ খ. ২ গ. ৪ ঘ. ৬
২৬. সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার মূল কারণ-
ক. মুদ্রা সংকোচন
খ. বিনিময় হার বৃদ্ধি
গ. মুদ্রাস্ফীতি
ঘ. ব্যাংক জমার হার বৃদ্ধি
২৭. কখন নামিক সুদ কার্যকরী সুদের সমান হয়?
ক. সমান হারে কিস্তি দিলে
খ. বছরের শুরুতে কিস্তি দিলে
গ. বছরে একবার চক্রবৃদ্ধি হলে
ঘ. বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে
২৮. কোন বার্ষিক বৃত্তির টাকা বছরের শুরুতে পরিশোধ করা হয়?
ক. বিলম্বিত
খ. সাধারণ
গ. অগ্রিম
ঘ. চিরস্থায়ী
২৯. বিধি-৭২-এর মাধ্যমে বের করা কোন মূলধন কত সময়ে-
ক. দ্বিগুণ হয় খ. তিনগুণ হয়
গ. চারগুণ হয় ঘ. পাঁচগুণ হয়
আরো পড়ুন : অর্থায়নের সূচনা অধ্যায়ের ২২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৩০. বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর সুদ গণনাকে বলা হয়-
ক. সরল সুদ
খ. চক্রবৃদ্ধি সুদ
গ. বার্ষিক বৃত্তি
ঘ. সাধারণ বৃত্তি
৩১. সমান সময়ের ব্যবধানে বছরের শেষে সমপরিমাণ অর্থের নগদ প্রবাহকে কী বলে?
ক. সাধারণ বার্ষিক বৃত্তি
খ. অগ্রিম বার্ষিক বৃত্তি
গ. বিলম্বিত বৃত্তি
ঘ. চিরস্থায়ী বৃত্তি
৩২. ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধির মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?
ক. সমমুখী
খ. বিপরীতমুখী
গ. নিরপেক্ষ
ঘ. সমানুপাতিক
৩৩. বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
ক. i দ্বারা খ. n দ্বারা
গ. m দ্বারা ঘ. r দ্বারা
৩৪. চক্রবৃদ্ধির সংখ্যা বেশি হলে কী হয়?
ক. বর্তমান মূল্যের পরিমাণ বেশি হয়
খ. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ বেশি হয়
গ. বর্তমান মূল্যের পরিমাণ অপরিবর্তিত থাকে
ঘ. ভবিষ্যৎ মূল্যের পরিমাণ কম হয়
৩৫. কোন ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়?
ক. চক্রবৃদ্ধি সুদ
খ. সরল সুদ
গ. প্রকৃত সুদ
ঘ. নামিক সুদ
৩৬. সময়ের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তনকে কী বলা হয়?
ক. অর্থের ভবিষ্যৎ মূল্য
খ. অর্থের চাহিদা মূল্য
গ. অর্থের পরিবর্তিত মূল্য
ঘ. অর্থের সময়মূল্য
৩৭. ঋণ পরিশোধের সময় কিস্তির পরিমাণ ভিন্ন ভিন্ন হয় কেন?
ক. মেয়াদের কারণে
খ. পরিবেশের কারণে
গ. বৈচিত্র্যের কারণে
ঘ. সুদের কারণে
৩৮. বাট্টার হার কমলে কী হয়?
ক. চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পাবে
খ. বর্তমান মূল্য অপরিবর্তিত থাকবে
গ. বর্তমান মূল্য বেশি হবে
ঘ. বর্তমান মূল্য কম হবে
৩৯. ভবিষ্যৎ মূল্য থেকে অর্থের বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে কী বলে?
ক. বাট্টাকরণ
খ. চক্রবৃদ্ধিকরণ
গ. আসল নির্ণয়
ঘ. সুদ আসল নির্ণয়
৪০. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হলে ২ বছরে কতবার চক্রবৃদ্ধি হবে?
ক. দুইবার খ. চারবার
গ. আটবার ঘ. সাতবার
উত্তর: ২৪. ক, ২৫. গ, ২৬. গ, ২৭. গ, ২৮. গ, ২৯. ক, ৩০. খ, ৩১. ক, ৩২. ক, ৩৩. গ, ৩৪. খ, ৩৫. খ, ৩৬. ঘ, ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. ক, ৪০. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর