ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬’ উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলনে নেইমার, বিশ্রামে অ্যালিসন চাঁদপুরে ৩ লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যুবদলের মোটরসাইকেল শোডাউন নারী কেলঙ্কারির ঘটনায় বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ উদ্দিন বরখাস্ত বরগুনায় বালুবাহী জাহাজের নিচ থেকে কিশোরের মরদেহ উদ্ধার ডান প্রান্তে রাফিনহার জায়গায় খেলতে প্রস্তুত মার্টিনেল্লি সিভিল সার্জনকে ‘ভাই’ বলায় ক্ষিপ্ত, বললেন ‘মহোদয়’ বলতে হবে সন্ত্রাসী ইমনের গ্রেপ্তার নিয়ে সিএমপির ব্যাখ্যা আইসক্রিমপ্রেমীদের জন্য সেভয়-এর নতুন চমক মানিকগঞ্জে মারিয়া হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান চাপমুক্ত থাকার ৭টি কার্যকর উপায় ৩০ হাজার মামলার জটে স্থবির শিক্ষক নিয়োগ কার্যক্রম: শিক্ষামন্ত্রী লালমোহনে ব্রিজ ভেঙে খাদে ট্রাক, চালক নিহত ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের অপপ্রচারের বিরুদ্ধে যুবদলের মিছিল ঘুষ কেলেঙ্কারি: দেবীগঞ্জের পিআইও বদলি বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার গুণটি কী? মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষেই বিদায় নিল ৪ দল ফ্রান্সের কাছে হারলেও গর্বিত ইরাকি সমর্থকেরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থান: ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, অব্যাহতি আরও ২ জনের রাঙামাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৬ অ্যান্টি-করোসিভ প্রেম কাপ্তাই হ্রদে নাব্যসংকটে লঞ্চ চলাচল সীমিত, ভোগান্তিতে ৫ লাখ মানুষ কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ

সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট: ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩০ পিএম
আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০১ এএম
সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট: ১ম পত্র ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
শিক্ষার্থীরা ক্লাসে শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- সংগৃহীত


দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

সাইফুল আলম জেলা পরিষদের চেয়ারম্যান। সম্প্রতি তার জেলায় ভিক্ষাবৃত্তি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। সেজন্য তিনি একটি আইন পাস করান। এ আইন অনুযায়ী দরিদ্রদের সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল বালক-বালিকা, এ তিন শ্রেণিতে ভাগ করে তাদের জন্য শ্রেণি অনুযায়ী ভিক্ষার বিকল্প ব্যবস্থা করেন। 

(ক) দরিদ্র আইন সংস্কার-১৮৩৪-এর শ্রমাগারকে ‘দরিদ্রদের জেলখানা’ হিসেবে আখ্যায়িত করেছেন কে?
(খ) ইংল্যান্ডকে দরিদ্র আইনের ভিত্তিভূমি বিবেচনা করা হয় কেন?
(গ) উদ্দীপকে সাইফুল আলমের ব্যবস্থা ইংল্যান্ডের কোন ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? 
(ঘ) সমাজকর্ম পেশায় ইংল্যান্ডের ওই আইনের গুরুত্ব আলোচনা করো।

উত্তর : (ক) দরিদ্র আইন সংস্কার-১৮৩৪-এর শ্রমাগারকে ‘দরিদ্রদের জেলখানা’ হিসেবে আখ্যায়িত করেছেন রিচার্ড ওয়েস্টলার।

(খ) দরিদ্রদের অবস্থার উন্নয়ন, ভিক্ষাবৃত্তি রোধ, সক্ষমদের কাজ করতে বাধ্য করা কিংবা তাদের সামাজিক নিরাপত্তার জন্য ইংল্যান্ড বিভিন্ন সময় এবং অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন আইন প্রণয়ন করে। মূলত দারিদ্র্য দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি রোধকল্পে চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় অন্য কোনো দেশে অনুরূপ হয়নি। তাই দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে ইংল্যান্ডকে বিবেচনা করা হয়ে থাকে। 

(গ) উদ্দীপকে সাইফুল আলমের ব্যবস্থা ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের দরিদ্রদের শ্রেণিবিন্যাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ১৬০১ সালের দরিদ্র আইনটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য দরিদ্র ভবঘুরেদের তিন শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা-
১. সক্ষম দরিদ্র: সবল ও কর্মক্ষম ভিক্ষুকদের সক্ষম দরিদ্র বলা হতো। এদের ভিক্ষাদান কঠোরভাবে নিষিদ্ধ ছিল। সক্ষম দরিদ্রদের শ্রমাগারে অথবা সংশোধনাগারে কাজ করতে বাধ্য করা হতো। যেসব সক্ষম দরিদ্র শ্রমাগারে বা সংশোধনাগারে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করত, তাদের কারাগারে পাঠিয়ে শাস্তিদানের ব্যবস্থা করা হতো। 
২. অক্ষম দরিদ্র: যারা কাজ করতে অক্ষম বিশেষ করে দুর্বল, বৃদ্ধ, অসুস্থ, অন্ধ, বিকলাঙ্গ এবং ছোট শিশুসহ বিধবা নারী, এদের অক্ষম দরিদ্র শ্রেণির অন্তর্ভুক্ত করা হতো। এদের দরিদ্রাগারে রেখে সামর্থ্য অনুযায়ী কাজ করতে বাধ্য করা হতো। যদি এসব অক্ষম দরিদ্রকে কোনো বাড়ি বা আশ্রয়স্থলে রেখে কম খরচে ভরণপোষণ সম্ভব হতো, সেক্ষেত্রে তাদের চাহিদানুযায়ী খাদ্য, বস্ত্র, জ্বালানি ইত্যাদি বাহ্যিক সাহায্য দেওয়া হতো। মূলত অক্ষম দরিদ্রদের ভরণপোষণের সার্বিক দায়িত্ব সরকার বহন করত।
৩. নির্ভরশীল বালক-বালিকা: এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানদের নির্ভরশীল বালক-বালিকা হিসেবে গণ্য করা হতো। উপরিউক্ত আলোচনায় দরিদ্রদের যে শ্রেণিবিন্যাস রয়েছে, তা উদ্দীপকের সাইফুল আলমের ব্যবস্থাপনায়ও অনুরূপ শ্রেণিবিন্যাস রয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে সাইফুল আলমের ব্যবস্থা ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 

আরও পড়ুন:

সমাজকর্ম ২য় পত্র ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর

(ঘ) উদ্দীপকে ১৬০১ সালের দরিদ্র আইনের ইঙ্গিত রয়েছে। ১৬০১ সালের দরিদ্র আইন ইংল্যান্ড তথা সারা বিশ্বের দরিদ্রদের সাহায্যার্থে ও কল্যাণে গৃহীত প্রথম পরিকল্পিত আইনগত পদক্ষেপ। এ আইনে এমন কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, যা দরিদ্রদের ভাগ্যোন্নয়নে ফলপ্রসূ অবদান রাখতে সক্ষম হয়েছিল। দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়ন, সরকারি ও বেসরকারি পর্যায়ে দারিদ্র্য নিরসনের পদক্ষেপ এবং কর্মসূচির ভিত্তি হিসেবে সমাজকর্মের ইতিহাসে আইনটি একটি উল্লেখযোগ্য সংযোজন। 
এ আইনের মাধ্যমে সাহায্যপ্রার্থী দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে অনুসন্ধানের যে প্রক্রিয়া শুরু হয়, তা কালক্রমে ব্যক্তিকেন্দ্রিক সমাজকর্ম পদ্ধতির উন্নয়নে বিশেষভাবে সাহায্য করে। এমনকি সমাজকর্ম এ আইন থেকে অন্তর্দৃষ্টি লাভ করে পরবর্তী সময়ে সমৃদ্ধশালী হয়। সক্ষম দরিদ্রদের কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার চেষ্টা করা হয়। এ আইন দরিদ্র শ্রেণির সাহায্যার্থে জনগণের ভূমিকা সম্পর্কে পথনির্দেশ করে এবং সারা বিশ্বের দরিদ্র আইন প্রণয়নের আদর্শ হিসেবে বিবেচিত হয়। এ আইনের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি ও নিরাপত্তামূলক আইন প্রণীত হয়। 
সার্বিকভাবে বলা যায়, দরিদ্রদের অধিকারের স্বীকৃতি, ভিক্ষাবৃত্তির বিলোপ সাধন, দারিদ্র্য সমস্যার সমাধান, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির বিবর্তন ও সহায়তা প্রভৃতি কারণে ১৬০১ সালের দরিদ্র আইনকে আধুনিক ও পেশাদার সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি আধুনিক সমাজকর্মের পেশাগত মান অর্জনেও এ দরিদ্র আইনের জ্ঞান বিশেষভাবে সহায়তা করে। 
তাই সমাজকর্ম পেশা ১৬০১ সালের দরিদ্র আইনের প্রতি বিশেষভাবে ঋণী। উল্লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে প্রতীয়মান হয় যে, সমাজকর্ম পেশায় ১৬০১ সালের দরিদ্র আইনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:১১ পিএম
আপডেট: ২৩ জুন ২০২৬, ০৪:১২ পিএম
উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
ফুল ও নিষিক্তকরণ। ছবি- সংগৃহীত

চতুর্থ অধ্যায় : উদ্ভিদের বংশ বৃদ্ধি

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১৭। বায়ুপরাগী ফুল নিচের কোনটি?
i. মধুগ্রন্থিহীন ফুল    
ii. হালকা ফুল 
iii. বড় ফুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     
খ) ii ও iii 
গ) i ও ii     
ঘ) i, ii ও iii

১৮। সরল ফল কত ধরনের?
ক) ২ ধরনের     
খ) ৩ ধরনের 
গ) ৪ ধরনের     
ঘ) ৫ ধরনের

১৯। নিচের কোনটি গুচ্ছ ফল?
ক) আতা     খ) ঢেঁড়স 
গ) আম      ঘ) জাম

আরো পড়ুন : উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২০। যৌগিক ফল নিচের কোনটি?
i. কাঁঠাল     
ii. আনারস
iii. শরীফা
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

গ্রীষ্মকালে বিভিন্ন ধরনের ফুল ও ফল দেখা যায়। লিমা এমন একটি ফল দেখলো যে ফলের ফলত্বক পাতলা এবং ত্বক শুকিয়ে ফেটে গেছে।

২১। ওপরের উদ্দীপকে কোন ধরনের ফলের কথা বলা হয়েছে? 
ক) রসাল ফল       
খ) নীরস ফল 
গ) গুচ্ছ ফল       
ঘ) যৌগিক ফল

২২। রসাল ফলের উদাহরণ হলো-
i. কলা 
ii. জাম  
iii. আম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii     খ) ii ও iii 
গ) i ও ii      ঘ) i, ii ও iii

উত্তর: ১৭. গ, ১৮. ক, ১৯. ক, ২০. গ, ২১. খ, ২২. ঘ।

লেখক : সহকারী শিক্ষক 
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১২:১৯ পিএম
জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৩টি অনুশীলনীর প্রশ্ন ও  উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা ক্লাস শেষ করে বাসায় যাচ্ছে। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা 

সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন

প্রশ্ন: পরিবেশে দেখা যায় এমন একটি খাদ্যশৃঙ্খলের প্রবাহচিত্র তৈরি করো।

উত্তর: সবুজ ঘাস → ঘাসফড়িং → ব্যাঙ → সাপ → ঈগল
এই খাদ্যশৃঙ্খলে প্রতিটি জীব অন্য জীবের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল।

বর্ণনামূলক উত্তর প্রশ্ন

প্রশ্ন: উদ্ভিদের ওপর মানুষ ও অন্যান্য প্রাণী কীভাবে নির্ভরশীল?

উত্তর: মানুষ ও অন্যান্য প্রাণী নানাভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। মানুষের দৈনন্দিন খাদ্যের একটি বড় অংশ উদ্ভিদ থেকে আসে। ভাত, আটা, ডাল, ফলমূল, শাকসবজি—সবই উদ্ভিদের খাদ্য। প্রাণীরাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন করে, যা মানুষ ও প্রাণী শ্বাসপ্রশ্বাসের জন্য ব্যবহার করে। উদ্ভিদ ছাড়া প্রাণী ও মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়া কাঠ, ওষুধ, আসবাবপত্র ও জ্বালানির জন্যও মানুষ উদ্ভিদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, উদ্ভিদ মানুষ ও প্রাণীর জীবনধারণের প্রধান ভিত্তি।

আরো পড়ুন : জীব ও পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা অধ্যায় থেকে ৪টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান

প্রশ্ন: পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য রক্ষা করা প্রয়োজন কেন?

উত্তর: পরিবেশের উপাদানগুলো হলো- মাটি, পানি, বায়ু, আলো, তাপ, উদ্ভিদ ও প্রাণী। এই উপাদানগুলো একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কোনো একটি উপাদানের পরিমাণ কমে গেলে বা বেড়ে গেলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। যেমন—তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে খরা দেখা দিতে পারে, এতে ফসল নষ্ট হয় এবং পানির সংকট সৃষ্টি হয়। বন উজাড় হলে প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় এবং খাদ্যজাল ভেঙে পড়ে। এর ফলে জীবজগতে মারাত্মক সংকট দেখা দেয়। তাই জীবজগতের সুস্থতা রক্ষার জন্য পরিবেশের সব উপাদানের ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।

লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

কবীর

Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৫:৪৪ পিএম
Two Friends and a Bear বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ১ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
ভালুক দেখে ভয়ে দুই বন্ধুর একজন গাছে ওঠে পড়ে আরেকজন মাটিতে মৃত ব্যক্তির মতো শুয়ে পড়ে। ছবি- সংগৃহীত

Story Writing

Two Friends and a Bear

One evening two friends were passing through a jungle. They were very intimate with each other. There lived wild beasts in the jungle. 
After walking for some time, they saw a bear coming towards them. Both of them got afraid. One of them knew how to climb up a tree. He climbed up a nearby tree and left his friend alone.
The other was fatty and did not know how to climb up a tree. He gave up the hope of his life. He knew that a bear does not touch a dead body. So he fell flat on the ground like a dead person. He stopped breathing also.
The bear came near him. It smelt him all over the body. The bear thought him to be a dead man. So it did not touch him. It went away slowly and gently.
The friend who was on the tree saw everything. He got down from the tree. He went to his friend and asked him eagerly, ‘Oh! Dear, what did the bear whisper to your ear?’ 
In reply the friend said, ‘It advised me not to trust a false friend.’ It said, ‘Don't mix with the friend who leaves you in time of danger. He's not a friend indeed.’ 
So we should bear in mind that ‘A friend in need is a friend indeed.’

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৪:২৪ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

অস্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক  সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম

প্রশ্ন: UNICEF-এর পূর্ণরূপ কী?
উত্তর:  UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations Children’s Fund.

প্রশ্ন: ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইউনিসেফের সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত। 

প্রশ্ন: ইউনিসেফ কী ধরনের প্রতিষ্ঠান?
উত্তর: ইউনিসেফ একটি আন্তর্জাতিক সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। 

প্রশ্ন: শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর:  শিশুদের বইপুস্তক সরবরাহ করা ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন: শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর:  শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।

প্রশ্ন: গণশিক্ষা ইউনিসেফের কোন ধরনের শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত?
উত্তর: গণশিক্ষা ইউনিসেফের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। 

প্রশ্ন: ঢাকার শিশু হাসপাতাল কোন পরিষদের অধীনে পরিচালিত হয়?
উত্তর: ঢাকার শিশু হাসপাতাল বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের অধীনে পরিচালিত হয়।

প্রশ্ন: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত কোন সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর: ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে মূলত ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি ব্যবহৃত হয়।

প্রশ্ন: ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:  ইউনিসেফ ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়।

আরো পড়ুন: বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

ইউএনডিপির উদ্দেশ্য ও কার্যক্রম

প্রশ্ন: UNDP-এর সদর দপ্তর কোথায়?
উত্তর:  UNDP-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

প্রশ্ন: UNDP-এর পূর্ণরূপ কী?
উত্তর: UNDP-এর পূর্ণরূপ হলো- United Nations Development Programme.

প্রশ্ন: UNDP-এর একটি লক্ষ্য উল্লেখ করো। 
উত্তর: UNDP-এর একটি লক্ষ্য হলো গণতন্ত্রকে শক্তিশালী করা। 

প্রশ্ন: প্রবীণ হিতৈষী সংঘ কী?
উত্তর:  বাংলাদেশে বেসরকারি পর্যায়ে প্রবীণদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হলো প্রবীণ হিতৈষী সংঘ। 

প্রশ্ন: MDG-এর পূর্ণরূপ কী?
উত্তর: MDG-এর পূর্ণরূপ হলো Milennium Development Goals.

প্রশ্ন: ইউএনডিপি কী?
উত্তর:  ইউএনডিপি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা। 

প্রশ্ন: প্রবীণ কারা?
উত্তর:  জাতিসংঘের মতে, ৬০ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের প্রবীণ বলা হয়।

লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর

 

পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০২:২৭ পিএম
পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর গঠন। ছবি- সংগৃহীত

দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গঠন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
ক) ৭ কিলোমিটার     খ) ১৭ কিলোমিটার
গ) ২৭ কিলোমিটার    ঘ) ৩৭ কিলোমিটার

২। মহাদেশীয় ভূভাগজুড়ে বহিরাবরণ হিসেবে ভূপৃষ্ঠের কোন স্তর বিদ্যমান?
ক) সিমা স্তর          খ) সিয়াল স্তর
গ) অলিভিন স্তর    ঘ) সেফিক স্তর

৩। সিয়াল ও সিমার মধ্যে বিভাজনকারী রেখার নাম কী?
ক) কনরাড বিযুক্তি    খ) গুটেনবার্গ বিযুক্তি
গ) সনোরা লাইন       ঘ) মোহোবিযুক্তি

৪। পৃথিবীর উপরিভাগে একটি কঠিন পাতলা আবরণ সৃষ্টি হয়-
i. তাপ বিকিরণ করে তরল হয়ে    
ii. জমাট বেঁধে
iii. উপরিভাগের চাপের কারণে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৫। অশ্মমণ্ডল ও গুরুমণ্ডল বিচ্ছেদকারী তলকে কী বলে?
ক) কনরাড বিযুক্তি    খ) মোহো বিযুক্তি
গ) উইচার্ট বিযুক্তি      ঘ) গুটেনবার্গ বিযুক্তি

আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

৬। কেন্দ্রমণ্ডল উত্তপ্ত হলেও চাপের প্রভাবে এ স্তরের উপাদানগুলো কী অবস্থায় রয়েছে?
ক) স্থিতিস্থাপক ও চটচটে    খ) তরল ও দ্রবণীয়
গ) বাষ্পীয় ও উদ্বায়ী            ঘ) কঠিন ও চটচটে

৭। অশ্মমণ্ডল নিচের কোন দুটি স্তরে বিভক্ত?
ক) সিমা ও ক্রোফেসিমা    খ) সিয়াল ও সিমা
গ) নিফেমিয়া ও সিমা        ঘ) নিফেসিমা ও ক্রোফেসিমা

৮। গুরুমণ্ডল গঠনকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে-
i. সিলিকন    
ii. অ্যালুমিনিয়াম
iii. ম্যাগনেশিয়াম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii      খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

৯। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত?
ক) ভঙ্গিল পর্বত           খ) ক্ষয়জাত পর্বত
গ) সঞ্চয়জাত পর্বত     ঘ) ল্যাকোলিথ পর্বত

উত্তর: ১. খ, ২. খ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. গ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর