প্রথম অধ্যায় : পৌরনীতি ও নাগরিকতা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
উত্তর: পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয়।
২। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর: পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হলো- Civics.
৩। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরোনো মতবাদ কোনটি?
উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরোনো মতবাদ হলো ঐশী মতবাদ।
৪। ম্যাকাইভারের মতে পরিবার কাকে বলে?
উত্তর: ম্যাকাইভারের মতে, সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য ভূগঠিত ক্ষুদ্রবর্গকে পরিবার বলে।
আরো পড়ুন : পৌরনীতি ও নাগরিকতা অধ্যায়ের ৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
৫। সমাজের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
উত্তর: সমাজের প্রধান দুটি বৈশিষ্ট্য। যথা- ১. বহুলোকের সংঘবদ্ধভাবে বাস এবং ২. ওই সংঘবদ্ধতার পেছনে থাকে সাধারণ উদ্দেশ্য।
৬। নগররাষ্ট্র কী?
উত্তর: প্রাচীন গ্রিসে ছোট ছোট অঞ্চলকে কেন্দ্র করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে যে শাসনব্যবস্থা গড়ে উঠেছিল তাকে নগর রাষ্ট্র বলে।
৭। নাগরিকতা কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পেয়ে থাকে নাগরিকতা বলে।
৮। সার্বভৌমত্ব কাকে বলে?
উত্তর: রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলে।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর