তৃতীয় অধ্যায়: কোষবিভাজন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২০। মাইটোসিস কোষবিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়?
(ক) প্রোফেজ ধাপে (খ) প্রো-মেটাফেজ ধাপে
(গ) অ্যানাফেজ ধাপে (ঘ) টেলোফেজ ধাপে
২১। “V” আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২২। অ্যানাফেজ ধাপের ‘L’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
আরো পড়ুন : কোষ বিভাজন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
২৩। ‘J’ আকৃতির ক্রোমোজোমকে কী বলা হয়?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২৪। মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে ‘I’ আকৃতির ক্রোমোজোমের নাম কী?
(ক) মেটাসেন্ট্রিক (খ) সাব-মেটাসেন্ট্রিক
(গ) অ্যাক্রোসেন্ট্রিক (ঘ) টেলোসেন্ট্রিক
২৫। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী নিচের কোনটি ক্রোমোজোমের আকৃতি নয়-
(ক) V (খ) C
(গ) L (ঘ) J
উত্তর: ২০. গ, ২১. ক, ২২. খ, ২৩. গ, ২৪. ঘ, ২৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর