মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নের সঠিক উত্তর লেখ।
১। বাংলাদেশের জেলার সংখ্যা-
ক) ৬৪টি খ) ৫৪টি গ) ৭৪টি ঘ) ১৯টি
উত্তর: ক) ৬৪টি।
২। বাংলাদেশের উপজেলার সংখ্যা-
ক) ৩৯৫টি খ) ৪৯৫টি
গ) ৫৯৫টি ঘ) ৬৯৫টি
উত্তর: খ) ৪৯৫টি।
৩। ঢাকা শহরের প্রাচীন নাম কী ছিল?
ক) জাহাঙ্গীর নগর খ) শান্তাহার নগর
গ) ঈশা নগর ঘ) সোনারগাঁও
উত্তর: ক) জাহাঙ্গীর নগর।
৪। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
ক) পুণ্ড্র খ) তাম্রলিপ্ত
গ) গৌড় ঘ) হারিকেল
উত্তর: ক) পুণ্ড্র।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের মডেল টেস্ট, ৪র্থ পর্ব
৫। প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো?
ক) বগুড়া ও দিনাজপুর অঞ্চল
খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
গ) ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
ঘ) বৃহত্তম সিলেট
উত্তর: খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
প্রশ্ন: সংক্ষেপে উত্তর লেখ।
ক। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কাদের নিয়ে গঠিত হয়?
উত্তর: ২ মার্চ ছাত্র সংগঠনগুলো নিয়ে গঠিত হয়।
খ। অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
উত্তর: ১৯৭১ সালের ২ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান সরকারের বিরুদ্ধে পূর্বপাকিস্তানে যে আন্দোলন পরিচালিত হয়, তাই অসহযোগ আন্দোলন ।
গ। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ কোথায় হয়েছিল?
উত্তর: রেসকোর্স ময়দানে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর