পরিচ্ছেদ-৩৯ : বাগর্থ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে?
(ক) শব্দার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
২। ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
(ক) মুখ্য (খ) প্রত্যক্ষ
(গ) গৌণ (ঘ) পরোক্ষ
৩। বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়-
(ক) শব্দার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
৪। ‘অঞ্চল’ শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কোন ধরনের পরিবর্তন হয়?
(ক) অর্থপ্রসার (খ) অর্থসংকোচ
(গ) অর্থের উন্নতি (ঘ) অর্থের অবনতি
৫। মৃগয়া শব্দের মাধ্যমে হরিণ বোঝালে অর্থের কোন ধরনের পরিবর্তন হয়?
(ক) অর্থপ্রসার
(খ) অর্থসংকোচ
(গ) অর্থের উন্নতি
(ঘ) অর্থের অবনতি
৬। শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?
(ক) শব্দার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
৭। শব্দের অর্থ অন্তত কত ধরনের?
(ক) দুই ধরনের (খ) তিন ধরনের
(গ) পাঁচ ধরনের (ঘ) চার ধরনের
৮। কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়?
(ক) বইয়ের পাতার
(খ) কার্যক্ষেত্রে
(গ) কথ্যভাষায়
(ঘ) অভিধানে
৯। শব্দের বাচ্যার্থকে কী বলা হয়?
(ক) লক্ষ্যার্থ (খ) আক্ষরিক অর্থ
(গ) প্রকৃত অর্থ (ঘ) মুখ্যার্থ
১০। কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?
(ক) লক্ষ্যার্থ
(খ) আক্ষরিক অর্থ
(গ) প্রকৃত অর্থ
(ঘ) মুখ্যার্থ
১১। পাঠ্যবইয়ের অর্থের পরিবর্তনের কয়টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে?
(ক) দুটি (খ) তিনটি
(গ) পাঁচটি (ঘ) চারটি
১২। একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়?
(ক) অর্থপ্রসার
(খ) অর্থ-বদল
(গ) অর্থসংকোচ
(ঘ) অর্থের অবনতি
১৩। ‘গবাক্ষ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?
(ক) গরুর চোখ (খ) জানালা
(গ) দরজা (ঘ) গরু সম্পর্কিত
১৪। ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?
(ক) অর্থপ্রসার (খ) অর্থ-বদল
(গ) অর্থসংকোচ (ঘ) অর্থের অবনতি
১৫। শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কী বলে?
(ক) অর্থপ্রসার (খ) অর্থ-বদল
(গ) অর্থসংকোচ (ঘ) অর্থের উন্নতি
উত্তর: ১. খ, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. ঘ, ৯. খ, ১০. ক, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর