মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর লেখ।
ক। ‘প্রত্যয় ও প্রকৃতি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
i. রূপতত্ত্বে ii. বাক্যতত্ত্বে
iii. ধ্বনিতত্ত্বে iv. অর্থতত্ত্বে
উত্তর: i. রূপতত্ত্বে।
খ। প্রত্যয় ও বিভক্তিহীন নাম পদকে কী বলে?
i. ধাতু ii. কারক
iii. প্রতিপাদিক iv. সন্ধি
উত্তর: iii. প্রতিপাদিক।
গ। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
i. ধাতু প্রত্যয় ii. শব্দ প্রত্যয়
iii. কৃৎ প্রত্যয় iv. তদ্ধিত প্রত্যয়
উত্তর: iii. কৃৎ প্রত্যয়।
ঘ। প্রত্যয় কত প্রকার?
i. ২ প্রকার ii. ৩ প্রকার
iii. ৫ প্রকার iv. ৭ প্রকার
উত্তর: i. ২ প্রকার।
ঙ। শব্দ বা ধাতুর মূলকে কী বলে?
i. বিভক্তি ii. প্রকৃতি
iii. ধাতু iv. কারক
উত্তর: ii. প্রকৃতি।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১০টি মডেল প্রশ্ন, ৪১তম পর্ব
প্রশ্ন: নিচের বাক্যগুলোতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক। ছাতা মাথায় ...... চলেছে।
উত্তর: ব্যাঙ।
খ। কবি রোকনুজ্জামান ...... সালে মৃত্যুবরণ করে।
উত্তর: ১৯৯৯ সালে।
গ। মিনু প্রদত্ত উনুনের নাম ......।
উত্তর: রাক্ষসী।
ঘ। মিনু গল্পে মিনুর বয়স ছিল ...... বছর।
উত্তর: ১০ বছর।
ঙ। ‘মিনু’ রচনাটি একটি ......।
উত্তর: ছোট গল্প।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর