মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লেখ।
ক। বলের একক কী?
i. মিটার ii. জুল
iii. ওয়াট iv. নিউটন
উত্তর: iv. নিউটন।
খ। অপটিক্যাল ফাইবার কী?
i. কাচের স্বচ্ছ তন্তু/ফাইবার ii. তামার তার
iii. নাইলনের তন্তু iv. অ্যালুমিনিয়ামের তার
উত্তর: i. কাচের তৈরি স্বচ্ছ তন্তু/ফাইবার।
গ। মানুষের মস্তিষ্ক একটি-
i. কম্পিউটার
ii. চমকপ্রদ বিষয়
iii. স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ, যা মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে
iv. রোবট
উত্তর: iii. স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ, যা মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ১০টি মডেল প্রশ্ন, ৬৫তম পর্ব
ঘ। প্রিজমা কোন ধরনের অ্যাপস?
i. ভিডিও দেখা
ii. গান শোনা
iii. গেম খেলা
iv. ফটো-এডিটিং (ছবি সম্পাদনার) মোবাইল অ্যাপ্লিকেশন
উত্তর: iv. ফটো-এডিটিং (ছবি সম্পাদনার) মোবাইল অ্যাপ্লিকেশন।
ঙ। ঢাকা শহরের বাতাসে সবচেয়ে বিপজ্জনক ধাতব দূষণ কোনটি?
i. আর্সেনিক ii. কার্বন
iii. সিসা iv. জিংক
উত্তর: iii. সিসা।
প্রশ্ন: নিচের প্রশ্নে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো।
ক। কম্পিউটারের সবচেয়ে পরিচিত একটি স্টোরেজ ডিভাইস হলো .....।
উত্তর: হার্ডডিস্ক ড্রাইভ।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর