গল্পকাহিনি : ভাবুক ছেলেটি
(গত ২২ সেপ্টেম্বর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করো।
অতিক্ষুদ্র, বাড়িতে, বিজ্ঞানের, পাণ্ডিত্যপূর্ণ, কল্যাণ, আবিষ্কার, বিজয়স্তম্ভ, কল্পকাহিনি, দুরন্ত
ক. তার ... বক্তব্য শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়।
খ. দেশের ... করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।
গ. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব ... দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
ঘ. জগদীশচন্দ্র বসুর প্রত্যেক আবিষ্কার বিজ্ঞান জগতে একেকটি ...।
ঙ. জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনী’ বাংলা ভাষায় লেখা প্রথম ...।
চ. ছেলেটি তেমন ... নয়।
আরো পড়ুন : ভাবুক ছেলেটি গল্পকাহিনির ৪টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
উত্তর: ওপরের শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে বাক্য তৈরি করা হলো-
ক. তার পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য শুনে তাকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়।
খ. দেশের কল্যাণ করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।
গ. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব আবিষ্কার দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।
ঘ. জগদীশচন্দ্র বসুর প্রত্যেক আবিষ্কার বিজ্ঞান জগতে একেকটি বিজয়স্তম্ভ।
ঙ. জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনী’ বাংলা ভাষায় লেখা প্রথম কল্পকাহিনি।
চ. ছেলেটি তেমন দুরন্ত নয়।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর