মডেল টেস্ট: সাধারণ জ্ঞান
নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর লেখ।
প্রশ্ন: ১ জানুয়ারি ২০২৬ সালে কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করবে?
উত্তর: বুলগেরিয়া।
প্রশ্ন: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: আনালেনা বায়েরবোক।
প্রশ্ন: কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়?
উত্তর: মালয়েশিয়ার মধ্যস্থতায়।
প্রশ্ন: টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসর (২০২৭, ২০২৯, ২০৩১)-এর ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ইংল্যান্ডে।
প্রশ্ন: সন্দ্বীপে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা ‘সবুজ চর’-এর আয়তন কত?
উত্তর: ৮০ বর্গকিলোমিটার।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ১১টি মডেল প্রশ্ন, ৭১তম পর্ব
প্রশ্ন: বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু হয় কোন সালে ?
উত্তর: ১৯৭৬ সালে।
প্রশ্ন: জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে পৃথক নতুন কয়টি ও কী কী বিভাগ চালুর সিদ্ধান্ত নেয় সরকার?
উত্তর: ২টি; রেভিনিউ পলিসি ডিভিশন ও রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন।
প্রশ্ন: কোন দেশ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করছে?
উত্তর: ইতালি।
প্রশ্ন: কোন দেশ ২০৩০ সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপন করবে?
উত্তর: যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: ১৫ আগস্ট, ২০২৫ সালে ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: আলাস্কা, যুক্তরাষ্ট্রে।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর