দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কমপক্ষে দুজন সর্বোচ্চ ২০ জন তবে ব্যাংক ব্যবসার ক্ষেত্রে ১০ জন নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লিখিত বা মৌখিক চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করা হয় তাকে কোন ধরনের ব্যবসা বলা হয়?
ক) এক মালিকানা ব্যবসায়
খ) অংশীদারি ব্যবসায়
গ) যৌথ মূলধনী ব্যবসায়
ঘ) সমবায় ব্যবসায়
২। চুক্তির অবর্তমানে অংশীদারি আইনের বিধান নয় কোনটি?
ক) অংশীদাররা সমপরিমাণ মূলধন সরবরাহ করবে
খ) সব অংশীদাররা সমপরিমাণ মূলধন উত্তোলন করতে পারবে
গ) সবাই ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারবে এবং সমপরিমাণ পারিশ্রমিক পাবে
ঘ) সম্পত্তি উদ্ধারের জন্য মামলা করতে পারবে
৩। অংশীদারি আইনের কত ধারাতে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে?
ক) ৫৮ ও ৫৯ ধারাতে খ) ৬২ ও ৬৩ ধারাতে
গ) ৬৫ ও ৬৬ ধারাতে ঘ) ৫২ ও ৫৩ ধারাতে
৪। সর্বোচ্চ কী পরিমাণের পাওনা আদায়ের জন্য অংশীদারি কারবার তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে?
ক) ১০০ টাকা খ) ২০০০ টাকা
গ) ৩০০০ টাকা ঘ) ৫০০ টাকা
৫। অংশীদারি আইনের কত ধারা মোতাবেক অনিবন্ধিত অংশীদারি কারবার কতিপয় নির্ধারিত অসুবিধার সম্মুখীন হয়?
ক) ৫৯ ধারা খ) ৬৯ ধারা
গ) ৬৫ ধারা ঘ) ৭০ ধারা
৬। অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন দিয়ে-
ক) খরচ বৃদ্ধি পায়
খ) মূলধনের সুদ বৃদ্ধি পায়
গ) আইনগত সত্তার সৃষ্টি হয় না
ঘ) আইনগত সত্তার সৃষ্টি হয়
৭। মূলধন সরবরাহ করে কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করে না কোন অংশীদার?
ক) ঘুমন্ত অংশীদার
খ) নিষ্ক্রিয় অংশীদার
গ) সক্রিয় অংশীদার
ঘ) নাবালক অংশীদার
৮। আইনানুযায়ী অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা একে অন্যের কী হিসেবে বিবেচিত হয়?
ক) প্রতিনিধি খ) অংশীদার
গ) পরিচালক ঘ) বন্ধু
৯। কোন ব্যবসায়ের আলাদা ও স্বাধীন সত্তা নেই?
ক) একমালিকানা ব্যবসায় খ) অংশীদারি ব্যবসায়
গ) সমবায় ব্যবসায় ঘ) কোম্পানি ব্যবসায়
১০। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে উত্তোলনের ওপর ধার্য সুদের জাবেদা দাখিলা হবে-
ক) অংশীদারদের চলতি হিসাব ডেবিট
লাভ-ক্ষতি আবণ্টন হিসাব ক্রেডিট
খ) অংশীদারদের মূলধন হিসাব ডেবিট
লাভ-লোকসান আবণ্টন হিসাব ক্রেডিট
গ) উত্তোলনের সুদ হিসাব ডেবিট
উত্তোলন হিসাব ক্রেডিট
ঘ) মূলধন হিসাব ডেবিট
উত্তোলনের সুদ হিসাব ক্রেডিট
১১। চুক্তির অবর্তমানে অংশীদারদের উত্তোলনের সুদের বিধান-
ক) ৫.৫% খ) ৬%
গ) ৬.৫% ঘ) কোনো বিধান নেই
উত্তর: ১. খ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. খ, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর