মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: USAID কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা?
উত্তর: যুক্তরাষ্ট্রের।
প্রশ্ন: ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি আফ্রিকান ইউনিয়নের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর: জোয়াও লরেঙ্কো।
প্রশ্ন: বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি?
উত্তর: ৭১৬৮টি।
প্রশ্ন: বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি?
উত্তর: ম্যান্ডারিন (চীন)।
প্রশ্ন: ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত?
উত্তর: সপ্তম।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ১৩টি মডেল প্রশ্ন, ১১৪তম পর্ব
প্রশ্ন: মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি?
উত্তর: ম্যান্ডারিন (চীন)।
প্রশ্ন: মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত?
উত্তর: পঞ্চম।
প্রশ্ন: ‘আমি বাংলায় গান গাই’ এর গীতিকার কে?
উত্তর: প্রতুল মুখোপাধ্যায়।
প্রশ্ন: বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপের নাম কী?
উত্তর: জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
প্রশ্ন: ২০২৫ সালে ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দল?
উত্তর: ফরচুন বরিশাল।
প্রশ্ন: যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কত তারিখে?
উত্তর: ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর