মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশের নাম কী?
উত্তর: ভারত।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি?
উত্তর: সেনেগাল।
প্রশ্ন: মধ্যপ্রাচ্যের কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ইরাক।
প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক উপাধি লাভ করে কতজন?
উত্তর: ৪২৬ জন।
প্রশ্ন: মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি ব্যক্তি ওডারল্যান্ড কোন দেশের নাগরিক?
উত্তর: নেদারল্যান্ডস।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ৯টি মডেল প্রশ্ন, ১৩৪তম পর্ব
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?
উত্তর: বীরবিক্রম।
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন নারীকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
উত্তর: দুজন।
প্রশ্ন: কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীরপ্রতীক খেতাব পান?
উত্তর: ক্যাপ্টেন সিতারা বেগম।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় সর্বশেষ শহিদ হন কোন বীরশ্রেষ্ঠ?
উত্তর: সিপাহি মোস্তফা কামাল।
প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর