তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ২৩ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৭। অর্থায়ন কার্যাবলিতে-
i. সাধারণ শেয়ার ইস্যু যোগ করতে হয়
ii. লভ্যাংশ প্রদান বিয়োগ করতে হয়
iii. ঋণপত্র ইস্যুর মাধ্যমে নগদ গ্রহণ যোগ করতে হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৮। ৫,০০০ টাকার পুরোনো যন্ত্রপাতি ৪০০ টাকা ক্ষতিতে ১,২০০ টাকায় বিক্রি করা হলো। এটি-
i. পরিচালন কার্যাবলিতে ৪০০ টাকা যোগ হবে
ii. বিনিয়োগ কার্যাবলিতে ৫,০০০ টাকা যোগ হবে
iii. বিনিয়োগ কার্যাবলিতে ১,২০০ টাকা যোগ হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৯। শেয়ার ইস্যুর মাধ্যমে জমি কেনা ৫০,০০,০০০ টাকা। এটি-
i. বিনিয়োগ কার্যাবলিতে অন্তর্ভুক্ত হবে
ii. এটি একটি অনগদ লেনদেন
iii. নগদ প্রবাহ বিবরণীর নিচে পৃথক নোট হিসেবে দেখাতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭০। অর্থায়ন কার্যাবলিতে বিয়োগ করতে হয়-
i. ঋণপত্র পরিশোধ
ii. লভ্যাংশ প্রদান
iii. অন্য প্রতিষ্ঠানের ঋণপত্র কেনা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আরএফএল কোম্পানির ২০২০ সালের ৩১ ডিসেম্বর খরিদ্দারের কাছ থেকে নগদ প্রাপ্তি ১২,০০,০০০ টাকা, সরবরাহকারীকে নগদ প্রদান ৬,০০,০০০ টাকা, আয়কর প্রদান ৬০,০০০ টাকা, পরিচালন খরচ প্রদান ১,৬০,০০০ টাকা, যন্ত্রপাতি কেনা ২,০০,০০০ টাকা, পুরোনো যন্ত্রপাতি বিক্রি ১,০০,০০০ টাকা, সিকিউরিটিস বিক্রি ৪০,০০০ টাকা।
৭১। পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ৩,৮০,০০০ টাকা
খ) ৪,৮০,০০০ টাকা
গ) ৫,৮০,০০০ টাকা
ঘ) ৬,০০,০০০ টাকা
৭২। বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের পরিমাণ কত?
ক) ৬০,০০০ টাকা খ) ১,০০,০০০ টাকা
গ) ৩,০০,০০০ টাকা ঘ) ৪,৬০,০০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ৭৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
নিট লাভ ১,৩২,০০০ টাকা, বিবিধ পাওনাদার এবং দেনাদার বৃদ্ধি পেল যথাক্রমে ১০,০০০ টাকা এবং ১২,০০০ টাকা এবং মজুত পণ্য হ্রাস পেল ৬,০০০ টাকা।
৭৩। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত হবে?
ক) ১,০২,০০০ টাকা টাকা খ) ১,১২,০০০ টাকা
গ) ১,২৪,০০০ টাকা টাকা ঘ) ১,৩৬,০০০ টাকা
উত্তর: ৬৭. ঘ, ৬৮. খ, ৬৯. গ, ৭০. ক, ৭১. ক, ৭২. ক, ৭৩. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর