জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার আবেদন ফরম পূরণ অনলাইনে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ১২ মার্চ পর্যন্ত। ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার বিস্তারিত সময় ও অন্যান্য তথ্য পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। এই পরীক্ষার ফরম পূরণের তথ্যাবলি ems.nu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। কলেজ কর্তৃক আবেদন ফরম নিশ্চয়নের শেষ তারিখ ১৫ মার্চ। পে স্লিপ সংগ্রহ ও সোনালী সেবার মাধ্যমে ১২ থেকে ১৮ মার্চ পর্যন্ত নির্ধারিত ফি জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে জানানো হয়, পরীক্ষার্থীদের অনলাইনে এন্ট্রি করা বিবরণী ফরম, হিসাব বিবরণী ফরম এবং ইনকোর্স নম্বরের মূল কপি ও প্রিন্ট কপি বিষয় অনুসারে আলাদাভাবে সিলগালা করে নিজ নিজ কলেজে ফলাফল প্রকাশের পর তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে হবে।
আরো পড়ুন : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি তথ্য
পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলি: ২০২০-২১ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত যেসব শিক্ষার্থী ২০২৩ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে Promoted হয়েছে সেসব শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে নিবন্ধিত যেসব শিক্ষার্থী অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় এক বা একাধিক কোর্সে F গ্রেড প্রাপ্ত হয়েছে অথবা অনুপস্থিত রয়েছে ওইসব কোর্সে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে তারা ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। যেসব শিক্ষার্থী ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে এক বা একাধিক কোর্সে C, C এবং D গ্রেড প্রাপ্ত হয়েছে তারা ন্যূনতম দুটি পত্রে CGPA উন্নয়নের জন্য ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে। ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের মধ্যে এক বা একাধিক কোর্সে যারা F গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) হয়েছে অথবা অনুপস্থিত রয়েছে তারা বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫০০০ টাকা বিশেষ ফি (এক বা একাধিক কোর্সের জন্য F গ্রেড প্রাপ্ত সমভাবে) দিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবে।
কবীর