বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বর্তমানে তার ক্যারিয়ারে বইছে বসন্ত হাওয়া। তবে অভিনয়ের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এই তারকা। কৃতির জীবনে প্রেম-বিচ্ছেদের অভিজ্ঞতাও রয়েছে বেশ। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী আবারও নয়া প্রেমে মন মজালেন। তবে এবারের প্রেমিক কোনো অভিনেতা নয়। কৃতি এবার মন দিয়েছেন এক শিল্পপতিকে।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, লন্ডনের বাসিন্দা শিল্পপতি কবির বহিরার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। কৃতির জন্মদিনের সময় থেকে এ গুঞ্জনের পালে আরও হাওয়া লাগে। অবশেষে গুঞ্জনই হলো সত্যি। কবির বহিরার সঙ্গে কৃতির প্রেম প্রকাশ্যে এলো।
এবার দীপাবলি প্রেমিক কবীরের সঙ্গেই ঘনিষ্ঠ পরিমণ্ডলে উদযাপন করেছেন এই অভিনেত্রী। প্রেমিককে নিয়ে দীপাবলি উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও থেকে স্পষ্ট হয়, শুধু গুঞ্জন নয়, তুমুল প্রেমে রয়েছেন তারা।
এতে দেখা যায়, কৃতির পরনে কালো শর্টস ও কালো টপ। তার ওপরে চাপিয়ে নিয়েছেন কালারফুল জ্যাকেট। পায়ে স্নিকার্স। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তিনি। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিলেন কবির। তার পরনে কালো টি-শার্ট ও ডেনিম প্যান্ট। নেটিজেনরা প্রশ্ন তুলছেন, দীপাবলিও কাটালেন একসঙ্গে, একসঙ্গে আবার কোথায় যাচ্ছেন তারা?
কিছুদিন আগে জন্মদিনে গ্রিসের মাইকোনস নামের একটি দ্বীপে কবিরের সঙ্গে ছুটি কাটিয়েছেন কৃতি। এ ছাড়া বিভিন্ন পার্টিতে একসঙ্গে ঘনিষ্ঠ সময় পার করছেন এ জুটি। তাদের সেসব মুহূর্ত অজান্তেই ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, কৃতি অভিনীত সর্বশেষ ‘দো পাট্টি’ সিনেমা বলিউডে বেশ সাড়া ফেলেছে। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি।
হাসান