বলিউডের প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সিং। স্বামী রণবীর সিং ও মেয়ে দোয়া পাড়ুকোন সিংকে নিয়ে বেশ ভালো যাচ্ছে অভিনেত্রীর দিনকাল। তবে এবার খবর এল অভিনেত্রী নিজের একটি শখের ফ্ল্যাট ভাড়ায় দিয়েছেন। খবরটি প্রকাশ হওয়ার সাথে সাথে নেটপাড়ায় শোর রটেছে তবে কী অর্থ কষ্টে ভুগছেন দীপিকা ও রণবীর সিং।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাটটির অবস্থান। ভাড়া হিসেবে অভিনেত্রী প্রতিমাসে ৭ লক্ষ টাকা পাবেন। আয়তনে ফ্ল্যাটটি ৩ হাজার ২৪৫ স্কয়ার ফিট এবং ২ হাজার ৩২০ স্কয়ার ফিটের কার্পট এরিয়া রয়েছে। ফ্ল্যাটটিতে রয়েছে স্টানিং ইন্টেরিয়র, উচ্চমানের জিম, সুইমিং পুলসহ আধুনিক সকল সুযোগ সুবিধা। ফ্ল্যাটটির জানালার দিয়ে মুম্বাইয়ের নজর কাড়া সৌন্দর্য উপভোগ করা যায়।
উল্লেখ্য, ২০১৮ সালে দীপিকা ও রণবীর সিং বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। কয়েক মাস আগেই তাদের কুলজুড়ে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। এই মুহূর্তে তারা রয়েছেন মুম্বাইয়ের এক বিলাসবহুল ম্যানশনে। তবে জানা গেছে, খুব শীঘ্রই তারা শাহরুখ খানের মান্নাতের কাছে নতুন বাসায় উঠবেন।
হাসান