প্রতি বছরের মতো এবারের কান চলচ্চিত্র উৎসবেও আলো ছড়াচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ মডেল ও অভিনেত্রী মাকসুদা আক্তার প্রিয়তি।
উদ্বোধনী রাতেই লাল গালিচায় নিজের গ্ল্যামার আর আভিজাত্যের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার নিয়ে টানা ১১ বারের মতো কানের রেড কার্পেটে হেঁটে ইতিহাস গড়লেন সাবেক এই ‘মিস আয়ারল্যান্ড’। উৎসবের উদ্বোধনী রাতে পিয়ের সালভারদোরি পরিচালিত ‘লা ভেনাস ইলেকট্রিক’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেন এই তারকা। পুরো সাজের প্রধান আকর্ষণ ছিল মাথায় পরা একটি বিশেষ হেডপিস। আইরিশ ডিজাইনার ফিওনা রাফটারের তৈরি এই কাস্টম-মেড হেডপিসটি ফ্লোরাল থিমে তৈরি, যা প্রিয়তির লুকে একটি রাজকীয় আবহ যোগ করে। মাকসুদা প্রিয়তি দীর্ঘ সময় ধরে আয়ারল্যান্ডে বসবাস করলেও আন্তর্জাতিক মঞ্চে বারবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।