আপনার রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছেন জ্যোতিষশাস্ত্রী? আসুন, জেনে নিই আজকের রাশিফল-
মেষ রাশি: (২১ মার্চ-২০ এপ্রিল)
আজ আপনার ভেতরে এক ধরনের অস্থিরতা কাজ করতে পারে। মঙ্গলের প্রভাবে বড় কোনো কাজ হাতে নেওয়ার সাহস পাবেন, তবে তাড়াহুড়ো করে ভুল করার সম্ভাবনা আছে। অফিসে কথা বলার সময় শব্দ চয়নে সতর্ক থাকুন। বড় বিনিয়োগ কয়েকদিন পিছিয়ে দেওয়াই ভালো।
বৃষ রাশি: (২১ এপ্রিল-২১ মে)
চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে আজ আপনার দিনটি বেশ শুভ। কর্মক্ষেত্রে আপনি বেশ শক্তি ও মনোযোগ অনুভব করবেন। সহকর্মীদের সাহায্য পাবেন এবং ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কোনো কাজ আজ শেষ হতে পারে। পারিবারিক সুসংবাদ পেতে পারেন।
মিথুন রাশি: (২২ মে-২১ জুন)
আপনার রাশিতেই চন্দ্রের অবস্থান, তাই আজ আপনি বেশ সৃজনশীল ও প্রাণবন্ত থাকবেন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যা আপনার সঞ্চয় বাড়াতে সাহায্য করবে। প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে। নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করতে পারেন।
কর্কট রাশি: (২২ জুন-২২ জুলাই)
পুরানো জটিল পরিস্থিতিগুলো আজ নিয়ন্ত্রণে আসবে। মানসিকভাবে শান্তি পাবেন। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন, না হলে স্বাস্থ্যের ওপর চাপ পড়তে পারে। বাড়ির গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ রাশি: (২৩ জুলাই-২৩ আগস্ট)
মেজাজ আজ কিছুটা খিটখিটে থাকতে পারে। ছোটখাটো বিষয়ে ধৈর্য হারাবেন না। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। তর্কে জড়ানো এড়িয়ে চলুন। পরিকল্পিতভাবে কাজ করলে দিনশেষে সুফল পাবেন।
কন্যা রাশি: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)
আজ প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যা আপনার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হবে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো বড় বিনিয়োগের চিন্তা করতে পারেন। সামাজিক অনুষ্ঠানে ব্যস্ততা বাড়তে পারে। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে।
তুলা রাশি: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি পাবেন। সামাজিক মর্যাদা বাড়বে। মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের চাপে ক্লান্তিবোধ করতে পারেন, পর্যাপ্ত বিশ্রাম নিন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
কাজের প্রতি সন্তুষ্টি থাকবে। আধ্যাত্মিক বা ধর্মীয় কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড়দের পরামর্শ কাজে লাগবে। কোনো ছোট ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মনের শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
আজকের দিনটি আপনার জন্য মিশ্র সম্ভাবনার। আর্থিক ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকতে পারে। ভ্রমণের সময় সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। শিক্ষার্থীদের জন্য পড়াশোনার দিন।
মকর রাশি: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)
পারিবারিক জীবন আনন্দময় হবে। জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন সম্পত্তি বা সৃজনশীল কোনো জিনিস কেনার যোগ আছে। দাম্পত্য জীবনে রোমান্টিক সময় কাটবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে।
কুম্ভ রাশি: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
মানসিকভাবে বেশ প্রফুল্ল থাকবেন। পুরানো কোনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। আটকে থাকা টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। কর্মপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ আসতে পারে। বন্ধুর সাহায্য পাবেন।
মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পরিবার ও সন্তানদের নিয়ে ব্যস্ত থাকতে পারেন। সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে নিজের অবস্থান মজবুত করতে পারবেন। আত্মবিশ্বাস ফিরে আসবে। সন্তানদের কোনো অর্জনে আনন্দিত হবেন। দুশ্চিন্তা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে কাজ শুরু করুন।