ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
প্রেরণার নাম ম্যাকগিন মৃত্যুকূপে দাঁড়িয়ে ফিরে আসার রোমাঞ্চ হাইতির স্বপ্নসারথি ইসিদোর অবসর ভাবনায় কর্তোয়া ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু কানাডার কাতারের সামনে সুইজারল্যান্ড চ্যালেঞ্জ লুকিচের গোলে প্রথমার্ধে এগিয়ে বসনিয়া কানাডার বিশ্বকাপ বরণ অনুষ্ঠান মাতালেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক বর্তমান বাজেটে অর্থনৈতিক সংস্কারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
Nagad desktop

খবরের কাগজে সংবাদের পর ঐতির পাশে দাঁড়ালেন ডিসি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৫:১৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৪, ০২:২৯ পিএম
খবরের কাগজে সংবাদের পর ঐতির পাশে দাঁড়ালেন ডিসি
‘খবরের কাগজ বন্ধুজন-সিডব্লিওএফ অদম্য মেধাবী’ বৃত্তি পাওয়ার পর ঐতির হাতে এবার আর্থিক সহায়তা তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন

দৈনিক খবরের কাগজ ‘বন্ধুজন-সিডব্লিওএফ অদম্য মেধাবী বৃত্তি’র পর এবার জন্মান্ধ ঐতি রায়ের পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

মঙ্গলবার (২ জুলাই) সকালে অদম্য মেধাবী শিক্ষার্থী ঐতির বাবা অনুপম রায়ের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার সৈয়দ তাজবিহা রনি।

ঐতির বাবা অনুপম রায় বলেন, “গত ২৭ জুন দৈনিক খবরের কাগজ ‘বন্ধুজন-সিডব্লিওএফ অদম্য মেধাবী বৃত্তি’ কর্মসূচির মাধ্যমে ঐতিকে আর্থিক সহযোগিতা দিয়েছে। আর আজ (মঙ্গলবার) জেলা প্রশাসক আর্থিক সহযোগিতা করেছেন। এ জন্য আমি খবরের কাগজ ‘বন্ধুজন’ ও জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।”

ঐতির বাবা আরও বলেন, ‘জন্ম থেকে দৃষ্টিহীন আমার মেয়ে। সে এসএসসিতে ভালো রেজাল্ট করবে, তা ভাবতে পারিনি। ছোটবেলা থেকে তার পড়াশোনার ব্যাপারে খুবই আগ্রহ ছিল। আমরা তাকে যত্ন করে স্কুলে ভর্তি করে পড়াশোনা করাই। ঐতিকে মোংলা সরকারি কলেজে ভর্তির জন্য আবেদন করেছি।’

অনুপম রায় জানান, একমাত্র মেয়েকে তার মা প্রথমে শ্রুতিলিখনের মাধ্যমে বাড়িতে পড়ালেখা শেখান। এভাবে এসএসসি পরীক্ষায় অংশ নেয় তার মেয়ে। পরীক্ষার হলে ঐতি মুখস্থ বলেছে, আর একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিজয়া হালদার তা পরীক্ষার খাতায় লিখেছে। এভাবেই এসএসসি পরীক্ষা দিয়েছে ঐতি।

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, “খবরের কাগজের ‘বন্ধুজন’ দৃষ্টিহীন অদম্য মেধাবী ঐতিকে আর্থিক সহযোগিতা করায় আমি তার খবর পেয়েছি। আজ ঐতির বাবাকে আমার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিতা করেছি।” জেলা প্রশাসনের পক্ষ থেকে পরে আরও সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

ঐতি বলেন, ‘জন্ম থেকে আমি দৃষ্টিহীন। কিন্তু পড়ালেখা করার খুব ইচ্ছা ছিল আমার। সেই ইচ্ছা থেকেই আমি এসএসসি পাস করেছি। পড়াশোনার কাজে আমার মা আমাকে সহযোগিতা না করলে আজ এ পর্যন্ত আসতে পারতাম না। মা পাশে বসে পড়ত, আমি সেটা মুখস্থ করতাম। এভাবেই লেখাপড়া চালিয়ে এসেছি।’ পড়াশোনা শেষ করে সরকারি একটা চাকরি এবং আবৃত্তির শিক্ষক হওয়ার স্বপ্নের কথাও জানায় ঐতি।

মায়ের শ্রুতিলিখন ও পঠনের সহায়তায় পড়ালেখা এবং একই এলাকার অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সহযোগিতায় পরীক্ষায় অংশ নিয়েছে ঐতি রায়। বাগেরহাটের মোংলা উপজেলার হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৪ দশমিক ৩৯ পেয়ে ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ঐতি।

ঠাকুরগাঁওয়ে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:১৬ এএম
আপডেট: ১০ মে ২০২৬, ১২:২২ পিএম
ঠাকুরগাঁওয়ে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
ছবি: খবরের কাগজ

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘খবরের কাগজ বন্ধুজন’ এর ঠাকুরগাঁও জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ মে) সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। দৈনিক ‘খবরের কাগজ’ এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবীন হাসানের উদ্যোগে কমিটি গঠনের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বন্ধুজনের ফরম পূরণকারী সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হাসান জুলু, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী, অ্যাডভোকেট জাহিদ ইকবাল, বাংলাদেশ বেতারের বিশিষ্ট ধারাভাষ্যকার মির্জা ফরিদ সহ অন্যান্যরা।

সভায় সাংবাদিক সারমিন হাসান নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক অধ্যক্ষ আজহারউদ্দিন তালুকদার।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রহমান প্লাজার স্বত্বাধিকারী শামস রুবায়েত এবং বাংলাদেশ বেতারের ধারাভাষ্যকার মির্জা ফরিদ।

যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী হাসান আলী। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নাহিদ রেজা এবং দপ্তর সম্পাদক হয়েছেন সাংবাদিক সারমিন হাসান। এছাড়া অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী আতাউল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিক্ষক মাসুদ রানা, নারী বিষয়ক সম্পাদক নারী উদ্যোক্তা আনিকা আক্তার মিশু, যোগাযোগ ও প্রচার সম্পাদক ভিডিও জার্নালিস্ট সুমন ইসলাম, সাহিত্য পাঠচক্র ও পাঠাগার সম্পাদক শিক্ষার্থী আইরিন আক্তার এবং সাংস্কৃতিক সম্পাদক শাম্মি আক্তার।

পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হয়েছেন রেহেল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈকত আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক ফারুখ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শোভোন মোস্তফা এবং ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রনী খান। সদস্য হিসেবে রয়েছেন শিক্ষক মাহাদী ইমাম।

কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফারুক হাসান জুলু, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, অ্যাডভোকেট জাহিদ ইকবাল এবং দৈনিক ‘খবরের কাগজ’-এর ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।

নবগঠিত কমিটির উপদেষ্টা ফারুক হাসান জুলু বলেন, “বন্ধুজন জেলা কমিটি সমাজের নানা অসঙ্গগতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ততায় সংগঠনটি দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে।”

সভাপতি অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক ব্যাধি দূর করতে বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। নতুন কমিটিকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।

সাধারণ সম্পাদক আজহারউদ্দিন তালুকদার বলেন, খবরের কাগজ বন্ধুজন অন্যান্য সংগঠনের তুলনায় সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তনের জন্য কাজ করব।

‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, সংগঠনটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক সচেতনতা, পরিবেশ রক্ষা এবং শিক্ষামূলক কার্যক্রমে গুরুত্ব দেবে। পাশাপাশি জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যায়ক্রমে কমিটি গঠন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

নবীন হাসান/ আমান

বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পিএম
বন্ধুজন দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন
কেক কেটে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে দিনাজপুর জেলা বন্ধুজন কমিটি। ছবি: খবরের কাগজ

বর্ণাঢ্য আয়োজন, আনন্দঘন পরিবেশ ও মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন ‘বন্ধুজন’ দিনাজপুর জেলা কমিটির প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দিনাজপুর প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে বিশেষ আলোচনা সভা, কেক কাটা এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দিনাজপুর বন্ধুজন জেলা কমিটির সভাপতি সিফাত হাসান রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাবিত হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক হবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ডা. রবিউল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজের দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদসহ জেলা কমিটির সব সদস্য।

আলোচনা সভা ও কেক কাটা প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বন্ধুজনের এক বছরের কার্যক্রম তুলে ধরেন। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সদস্য ও উপদেষ্টারা একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানস্থলে ফটোসেশনসহ নানা আয়োজনে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ বন্ধুজনের সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করেন, যা সদস্যদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।

অসহায়দের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানের অংশ হিসেবে প্রেসক্লাব চত্বরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। ক্ষুধার্ত মানুষের হাতে খাবার তুলে দিতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন সংগঠনের সদস্যরা।

তারা জানান, সমাজে এখনো অনেক মানুষ এক বেলা খাবারের অভাবে কষ্টে দিন কাটান। নিজেদের সামান্য সঞ্চয় থেকে তাদের পাশে দাঁড়াতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের কার্যক্রম তুলে ধরা সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, ২০২৫ সালের ২৯ এপ্রিল বন্ধুজনের দিনাজপুর জেলা কমিটি গঠনের পর থেকেই সদস্যরা নিজেদের ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে একটি তহবিল গড়ে তোলেন। সেই অর্থ এবং দাতা সদস্যদের সহযোগিতায় তারা বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টা সহযোগী অধ্যাপক হবিবুর রহমান বলেন, বন্ধুজন একটি সম্পূর্ণ সামাজিক সংগঠন, যা তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজসেবায় যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করছে।

উপদেষ্টা ডা. রবিউল ইসলাম বলেন, ছোট ছোট ভালো কাজ একসময় সমাজে বড় পরিবর্তন আনতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানবসেবা একটি মহৎ কাজ, যা বন্ধুজনের সদস্যরা নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছেন।

দৈনিক খবরের কাগজের প্রতিনিধি সুলতান মাহমুদ বলেন, অল্প সময়ের মধ্যেই বন্ধুজন জেলা কমিটি উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার্থীদের এ উদ্যোগ ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতি সিফাত হাসান রাকিব বলেন, অর্ধশতাধিক সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বন্ধুজন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সদস্যরা পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করছেন। তিনি ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করে বন্ধুজন দিনাজপুর জেলা কমিটি তাদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে, যা তরুণদের জন্য এক অনুপ্রেরণার নাম হয়ে উঠছে।

জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
ছবি: খবরের কাগজ

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধুজন’-এর জামালপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফের উদ্যোগে ‘খবরের কাগজ বন্ধুজন’ জামালপুর জেলা কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণ করতে বন্ধুজনের ফরম পূরণকারী সদস্যরা একে একে উপস্থিত হন। সভায় জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ানের সভাপতিত্বে ‘খবরের কাগজ’-এর জেলা প্রতিনিধি আসমাউল আসিফ, ব্যবসায়ী শেখ সাইদুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক মোখলেছুর রহমান রকি, বাঁধন হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ১৯ সদস্যের জেলা কমিটি চূড়ান্ত করা হয়। জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান নবগঠিত ‘খবরের কাগজ বন্ধুজন’ জেলা কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল এবং সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি মোখলেছুর রহমান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিনা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ, প্রশিক্ষণ সম্পাদক তন্ময় ইসলাম, নারী বিষয়ক সম্পাদক নানজিবা হক আনিকা, সাংস্কৃতিক সম্পাদক নিরব দেবনাথ, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক নূর আহম্মেদ নবীন, অর্থ সম্পাদক বাঁধন হোসেন, ক্রীড়া সম্পাদক মাহিম আহামেদ, দপ্তর সম্পাদক সোবাহান সোহান নাজমুল, সমাজকল্যাণ সম্পাদক সৌরভ পাল, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাইয়্যান নাফিজ শায়ন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক এস এম কাফি এবং সদস্য সুজন আহাম্মদ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল অন্তর বলেন, ‘খবরের কাগজ বন্ধুজন অন্যান্য সংগঠনের তুলনায় সেরা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা বন্ধুজনকে সবার মাঝে ছড়িয়ে দেব। আমরা সবাই মিলে সমাজ পরিবর্তনের জন্য কাজ করব। বন্ধুজনের সদস্যরা একে অপরের পাশে থেকে সমাজের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নের জন্য সব সদস্যকে নিয়ে এগিয়ে যাব।’

নবগঠিত কমিটির সভাপতি শেখ সাইদুর রহমান সোহেল বলেন, ‘নতুন কমিটির সবাইকে নিয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও খারাপ কাজ রুখে দেওয়ার জন্য বন্ধুজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করবে। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে চাই, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন বলে আশা করি।’

অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বলেন, ‘আন্তরিক পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হয়েছে। খবরের কাগজ বন্ধুজন জেলা কমিটি তাদের কাজের মাধ্যমে সমাজে নানা অসংগতি নিরসনে ভূমিকা রাখবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করবে, নিয়মিত পাঠচক্র আয়োজন করবে। নতুন কমিটিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হওয়ায় সংগঠনটি আরও কর্মমুখী হবে। বন্ধুজন খুব দ্রুতই একটি অনুকরণীয় সংগঠনে পরিণত হবে বলে আমি প্রত্যাশা করি।’

‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক ব্যাধি প্রতিরোধ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দেবে। শিগগিরই জেলা, উপজেলা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন ও কমিটি গঠন করা হবে।

রিফাত/

সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের ইফতার মাহফিল

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের ইফতার মাহফিল
খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন সিলেট জেলা শাখা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখার ইফতার মাহফিল। ছবি: খবরের কাগজ

খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজন সিলেট জেলা শাখা  ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৫০১ নাম্বার রুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রথমবারের মতো শাবিপ্রবির প্রথম কার্যনির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক ও বন্ধুজন সিলেটের উপদেষ্টা  শাকিলা ববি, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য তুহিন আহমদ, পরিবেশকর্মী শাহ সিকান্দার আহমেদ শাকির, খবরের কাগজের শাবিপ্রবি প্রতিনিধি মো. ইসফাক আলী, সিলেট বন্ধুজনের সভাপতি মনোয়ার পারভেজ, সিলেট বন্ধুজনের সাধারণ সম্পাদক দুর্লভ খীসা, সাংগঠনিক সম্পাদক বিশাল দে বৃত্তসহ সিলেট ও শাবিপ্রবি বন্ধুজনের সদস্যরা।

শাকিলা ববি/সুমন/

ঝালকাঠিতে খবরের কাগজ ‘বন্ধুজন’-এর মানবিক ইফতার ও দোয়া

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
ঝালকাঠিতে খবরের কাগজ ‘বন্ধুজন’-এর মানবিক ইফতার ও দোয়া
ছবি: খবরের কাগজ

ঝালকাঠিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থদের মধ্যে ইফতার বিতরণ ও দোয়ার আয়োজন করেছে খবরের কাগজ ‘বন্ধুজন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে এ আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন, খবরের কাগজ ‘বন্ধুজন’ ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে অসহায় ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস হোসেন ব্যাপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার, ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, বন্ধুজনের উপদেষ্টা মু. আলআমিন বাকলাই, জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা জাহান রুনু, কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সুনিল কুমার হালদার এবং খবরের কাগজ ঝালকাঠি জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্ধুজন ঝালকাঠি জেলা সভাপতি মো. শাহারিয়া ইসলাম সীমান্ত এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুজন সদস্য মো. আক্তারুজ্জামান।

কামরুজ্জামান সুইট/নাঈম