ঈদুল ফিতরের ছুটিতে আপনজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন মানুষ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে এটাই লক্ষ্য। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় টানা তিন দিন গাড়ির চাপ দেখা গেছে। কিন্তু গতকাল শুক্রবার রাত ১টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানযট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হতে থাকে। এখন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক গাড়িশূন্য বলা চলে।
এলেঙ্গা বাসস্ট্যান্ডে রনি নামে এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি যাবেন রাজশাহী। রনি বলেন, রাতে কিছুটা ভোগান্তি হয়েছে চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত কিন্তু ভোরে এলেঙ্গা আসার পরে আর যানযটে পড়িনি।
কালিহাতির পৌলী বাজারের ব্যবসায়ী মফিজ মিয়া বলেন, রাতে মহাসড়কে হালকা যানযট দেখেছিলাম কিন্তু সকালে দেখি নাই। বলা চলে গাড়িশূন্য।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির সার্জেন্ট সৈকত হোসেন বলেন, রাতে কিছু জটলা ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা স্বাভাবিক হয়ে গেছে।
জুয়েল রানা/অমিয়/