ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে! রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার তামু ও তার সুপারহিরো বাবার গল্প বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি! আজ বিশ্ব সংগীত দিবস সৃজনশীল অর্থনীতি: বাংলাদেশের নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা ইতিহাসের পাতায় তিউনিসিয়া-জাপান ম্যাচ: ফুটবল বিশ্বকাপের ১০০০তম লড়াই ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা উত্তরের ৪ জেলায় বন্যার শঙ্কা, আগামী ৭২ ঘণ্টায় বাড়তে পারে নদ-নদীর পানি আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : ডা. শফিকুর রহমান স্পেনের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেয়াল হয়ে দাঁড়ালেন এলোয় রুম: কুরাসাও গোলরক্ষকের বিশ্বরেকর্ড ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণের শীর্ষে জাকার্তা টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত উখ্যাইংওয়ংয়ের সাম্বা সাম্বা সাম্বা, ফিরে এল সাম্বা নৃত্য ২১ জুন: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল

রাজস্ব ফাঁকি দিতে অভিনব কৌশল

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৮:৫৪ এএম
আপডেট: ১৭ মে ২০২৫, ০৯:০২ এএম
রাজস্ব ফাঁকি দিতে অভিনব কৌশল
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বাসা ভাড়ায় রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, চতুর্থ শ্রেণির কর্মচারীদের নামে বরাদ্দ নিয়ে থাকছেন দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মকর্তা-কর্মচারীরা।

জানা গেছে, সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মূল বেতনের ৩৫ শতাংশ বাসা ভাড়া দেওয়ার নিয়ম থাকায় রাজস্ব ফাঁকি দিতে গার্ড ও নাইট গার্ডের মূল বেতনের বাড়ি ভাড়া দিয়ে বসবাস করছেন তারা। ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের ১২৭তম সভায় সরকার নির্ধারিত বাসা ভাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনে বসবাস করার নির্দেশনা দেওয়া হয়। ওই সভার নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে কর্মকর্তারা ফাউন্ডেশনের আবাসিক ভবনে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বসবাস করছেন বলে অভিযোগ উঠেছে। তার পরও ফাউন্ডেশন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক কারুশিল্প ফাউন্ডেশনের একাধিক কর্মচারী জানান, তাদের নামে বাসা ভাড়া বরাদ্দ হলেও তারা ওই বাসায় বসবাস করছেন না। তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসবাস করেন। তাই চাকরির ভয়ে প্রতিবাদ করতে সাহস পান না।

সরেজমিনে ফাউন্ডেশনের গিয়ে জানা যায়, অফিসার্স কোয়ার্টারের দ্বিতীয় তলায় পূর্ব পাশে পরিচালকের একান্ত সহকারী মো. সারোয়ার হোসেন, স্টাফ কোয়ার্টারে প্রথম তলার উত্তর পাশে কম্পিউটার মুদ্রাক্ষরিক দিলওয়ার হোসেন, তৃতীয় তলার উত্তর পাশে গার্ড মো. আয়নাল হক, দ্বিতীয় তলার দক্ষিণ পাশে মিউজিয়াম অ্যাটেনডেন্ট কাজী মিজানুর রহমান, দ্বিতীয় তলার উত্তর পাশে গার্ড আবুল বাশার, প্রথম তলার দক্ষিণ পাশে গার্ড মো. জায়েদুল হক নয়ন, চতুর্থ তলার পশ্চিম পাশে অফিস সহায়ক সবি শংকর চাকমা, দ্বিতীয় তলার পূর্ব পাশে গার্ড মো. ইউনুস খান ও দ্বিতীয় তলার পশ্চিম পাশে গার্ড মো. রানা মিয়ার নামে বরাদ্দ রয়েছে। সেখানে তাদের নামে পল্লিবিদ্যুতের মিটার রয়েছে। তাদের নামে বরাদ্দ হলেও দুজন ছাড়া কেউ সেই বাসায় বসবাস করেন না।

সূত্র জানায়, পরিচালকের একান্ত সহকারী মো. সারোয়ার হোসেনের বরাদ্দ কোয়ার্টারে থাকেন নিরাপত্তা কর্মকর্তা সাখওয়াত হোসেন, কম্পিউটার মুদ্রাক্ষরিক দিলওয়ার হোসেনের কোয়ার্টারে থাকেন পরিচালকের একান্ত সহকারী মো. সারোয়ার হোসেন, গার্ড মো. আয়নাল হক কোয়ার্টারে থাকেন হিসাবরক্ষক আব্দুর রহিম, মিউজিয়াম অ্যাটেনডেন্ট কাজী মিজানুর রহমানের কোয়ার্টারে থাকেন রিসিপশনিস্ট তাজমহল বেগম, গার্ড আবুল বাশারের কোয়ার্টারে থাকেন মিউজিয়াম অ্যাটেনডেন্ট কাজী মিজানুর রহমান, গার্ড মো. জায়েদুল হক নয়নের কোয়ার্টারে থাকেন পরিচালকের ব্যক্তিগত গাড়িচালক বুলবুল ইসলাম, অফিস সহায়ক সবি শংকর চাকমার কোয়াটারে থাকেন মাসুদুর রহমান, গার্ড রানা মিয়ার কোর্য়াটারে থাকেন মো. হালিম উদ্দিন।

এ ব্যাপারে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।’

পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:০০ এএম
পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিহত গৃহবধূ কাজল রেখা। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়ায় কাজল রেখা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামার মুরাপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রামপুলিশ জসিম উদ্দিনের মেয়ে।

স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে কাজল রেখাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। শনিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন কাজল রেখাকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। 

প্রতিবেশী মো. হাসান বলেন, 'কাজল রেখার দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয় লোকজন তাদের ঘরে ভিড় জমান। মরদেহ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা যাবে। ঘটনার পেছনে প্রকৃত কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মেয়ের বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার মেয়েকে বিয়ে দিয়েছি মাত্র ছয় মাস হলো। গতকাল সে মৌসুমি ফল নিয়ে শ্বশুরবাড়িতে যায়। আমি প্রায় ১১ হাজার টাকার আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল কিনে দিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই কী ঘটেছে, তা বুঝতে পারছি না। বর্তমানে শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক।'

রকিবুল হাসান/আজহার

দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কের ভ্যানের উপর পুরাতন বইয়ের দোকান/ছবি: খবরের কাগজ

একসময় শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকত দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনের সড়কের পুরাতন বইয়ের বাজার। কম দামে প্রয়োজনীয় বই সংগ্রহের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতেন দোকানগুলোতে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন পাল্টে গেছে।

পাঠাভ্যাস কমে যাওয়া, অনলাইনে বই ও পিডিএফের সহজলভ্যতা এবং শিক্ষাক্রমে পরিবর্তনের কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে পুরাতন বইয়ের বাজার এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। ফলে জীবিকার সংকটে পড়েছেন এ পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনের সড়কে ৩৫টি পুরাতন বইয়ের দোকান রয়েছে। এসব দোকানে পাঠ্যবই, সাহিত্য, ধর্মীয়, আইন, উপন্যাস, ইতিহাস ও চাকরির প্রস্তুতিমূলক এবং বিভিন্ন রেফারেন্স বই বিক্রি করা হয়।

ব্যবসায়ীরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির উদ্যোগ, পুরাতন বইয়ের বাজারকে সুশৃঙ্খল করা এবং বইমুখী সংস্কৃতি গড়ে তোলা গেলে এ খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। অন্যথায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পুরাতন বইয়ের বাজার এক সময় হারিয়ে যাবে।

পুরাতন বই বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, একসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকতো এই বাজারে। শিক্ষার্থীরা নতুন বইয়ের পাশাপাশি পুরাতন বই কিনত। এখন মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে অনেকেই বই পড়তে চায় না। আগের মতো বিক্রি নেই। সংসার চালাতে কষ্ট হচ্ছে।

আরেক বিক্রেতা মঞ্জু মিয়া বলেন, আগে প্রতি বছর অনেক শিক্ষার্থী পুরাতন বই কিনতে আসত। কিন্তু এখন পাঠ্যবইয়ের সিলেবাস পরিবর্তন হওয়ায় আগের বছরের বইয়ের চাহিদা কমে গেছে। নতুন সংস্করণ বের হলে পুরাতন বই অনেক সময় বিক্রিই করা যায় না। এতে আমাদের লোকসান গুনতে হয়।

দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থী রায়হান কবির বলেন, আমি কয়েকটি বই কিনতে এসেছি। এখানে নতুন বইয়ের তুলনায় অনেক কম দামে বই পাওয়া যায়। শিক্ষার্থীদের জন্য এটি বেশ উপকারী।

কলেজছাত্রী তানিয়া আক্তার বলেন, রেফারেন্স ও সাহিত্যবিষয়ক অনেক বই এখানে সহজে পাওয়া যায়। তবে আগের তুলনায় দোকানগুলোতে মানুষের উপস্থিতি কম দেখছি। বই পড়ার আগ্রহ বাড়ানো গেলে এ বাজার আবার প্রাণ ফিরে পাবে।

দিনাজপুর প্রেসক্লাবের আহ্বায়ক আকরাম হোসেন বাবলু বলেন, বই মানুষের জ্ঞান ও মননের বিকাশ ঘটায়। তাই ডিজিটাল যুগেও বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাহলে পুরাতন বইয়ের বাজারের হারানো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং এ পেশার সঙ্গে জড়িত শতাধিক মানুষের জীবিকাও সুরক্ষিত হবে।

সুলতান/আমান

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:১৫ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:০১ এএম
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত
কুষ্টিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়া পাথর বোঝাই ট্রাক; এ সময় ধোঁয়া উড়তে থাকা দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় উৎসুক জনতা। । ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায়। তবে চালকের সহকারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল, সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

পরে ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় থাকায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

মিলন উল্লাহ/আজহার/

রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:১৩ এএম
রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রংপুরে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ জুন) রাতে ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জুন)  দুপুরে রংপুর মহানগর ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপকমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একটি রুমে অবস্থানরত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রংপুর মহানগর কোতয়ালী থানার তাওরাত আকরাম, সাতগাড়া এলাকার বাধন মিয়া, ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী, বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার আতিকুর রহমান, দিনাজপুর জেলার পার্বতীপুরের তেলীপাড়া এলাকার হাফিজ আল মামুন ও আশরাফুল ইসলাম।

তিনি বলেন, সাম্প্রতিক পোস্টাল ডিপার্টমেন্টের একটি নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়ে ওঠে বলে তথ্য পাওয়া যায়। অভিযানে ১৫টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি সাপ্লাই ও ডিভাইস ব্যবহার করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চক্রটি প্রার্থীদের কাছ থেকে স্ট্যাম্প, চেক ও অর্থ সংগ্রহ করে প্রতারণা করে বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সেলিম/আমান

দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

তবে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আমির হামজা প্রকাশ মিলন (৩২) পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শনিবার (২০ জুন) রাত ১১ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকায় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত হাজী আব্দুল করিম মার্কেটের ‘এস এস মোবাইল মিডিয়া অ্যান্ড ডিজিটাল স্টুডিও’ নামের একটি দোকানের পেছনের অংশে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেলে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের মেঝেতে রাখা ২০টি কার্টনের মধ্যে প্রতি কার্টনে ৭২ ক্যান হিসেবে মোট ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশে উৎপাদিত ‘হান্টার ৫%’ বিয়ার জব্দ করা হয়।

তবে অভিযুক্ত আমির হামজা প্রকাশ মিলন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

তথ্যানুসন্ধানে জানা গেছে, দোকানটির মালিক সেবক পালের কাছ থেকে উপ-ভাড়া নিয়ে আমির হামজা প্রকাশ মিলন দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বিয়ার সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

মো. শাহীন/অন্তরা/