ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে! রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার তামু ও তার সুপারহিরো বাবার গল্প বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত আমরা শুধু কেপ ভার্দে নই, পুরো আফ্রিকার জন্য খেলছি: বুবিস্তা বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা দোকানের তালা ভেঙে ১ হাজার ৪৪০ ক্যান বাংলাদেশি বিয়ার জব্দ খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি! আজ বিশ্ব সংগীত দিবস সৃজনশীল অর্থনীতি: বাংলাদেশের নতুন প্রবৃদ্ধির সম্ভাবনা

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯২৮ কেজি চোরাই কফি জব্দ

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৫, ০৩:০৬ পিএম
জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯২৮ কেজি চোরাই কফি জব্দ
ছবি: খবরের কাগজ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ অভিযানে চোরাচালানির মাধ্যমে আনা এক হাজার ৯২৮ কেজি কফি জব্দ করা হয়েছে। ভারতীয় চিনিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর মধ্যে চোরাই কফি ধরা পড়ার ঘটনা এ প্রথম বলে জানা গেছে।

শনিবার (১২ জুলাই) বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় এ অভিযান চালায়। অভিযানের সময় সীমান্ত থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি সন্দেহজনক স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কফি পাওয়া যায়। পরবর্তীতে গুণে দেখা যায়, জব্দ করা কফির পরিমাণ এক হাজার ৯২৮ কেজি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।

জব্দকরা কফি বিজিবির হেফাজতে রেখে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিফাত/

বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৪৩ এএম
বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার
খুলনা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

অপরাধীদের তথ্য দিলে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক সমাবেশে বিতর্কিত বেফাঁস মন্তব্য করার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এক জরুরি আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করার এই সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ সদরদপ্তরের জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ রাশিদুল ইসলাম খান রবিবার (২১ জুন) তার বর্তমান কর্মস্থল (কেএমপি) থেকে পুলিশ সদরদপ্তরে গিয়ে রিপোর্ট করবেন।

ঘটনার সূত্রপাত গত ১৭ জুন। ওই দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের দমনে জনসাধারণের কাছ থেকে সহযোগিতা তথ্য চান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে তথ্যদাতাদের পরিচয় গোপন সম্পূর্ণ নিরাপদ রাখার আশ্বাস দিতে গিয়ে তিনি চরম বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসেন। উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।'

আজহার/

পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:০০ এএম
পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিহত গৃহবধূ কাজল রেখা। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়ায় কাজল রেখা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামার মুরাপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রামপুলিশ জসিম উদ্দিনের মেয়ে।

স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে কাজল রেখাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। শনিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন কাজল রেখাকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। 

প্রতিবেশী মো. হাসান বলেন, 'কাজল রেখার দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয় লোকজন তাদের ঘরে ভিড় জমান। মরদেহ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা যাবে। ঘটনার পেছনে প্রকৃত কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মেয়ের বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার মেয়েকে বিয়ে দিয়েছি মাত্র ছয় মাস হলো। গতকাল সে মৌসুমি ফল নিয়ে শ্বশুরবাড়িতে যায়। আমি প্রায় ১১ হাজার টাকার আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল কিনে দিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই কী ঘটেছে, তা বুঝতে পারছি না। বর্তমানে শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক।'

রকিবুল হাসান/আজহার

দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৩৩ এএম
দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক
দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কের ভ্যানের উপর পুরাতন বইয়ের দোকান/ছবি: খবরের কাগজ

একসময় শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বইপ্রেমীদের পদচারণায় মুখর থাকত দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনের সড়কের পুরাতন বইয়ের বাজার। কম দামে প্রয়োজনীয় বই সংগ্রহের জন্য জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাতেন দোকানগুলোতে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই চিত্র এখন পাল্টে গেছে।

পাঠাভ্যাস কমে যাওয়া, অনলাইনে বই ও পিডিএফের সহজলভ্যতা এবং শিক্ষাক্রমে পরিবর্তনের কারণে দিন দিন সংকুচিত হয়ে পড়ছে পুরাতন বইয়ের বাজার এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। ফলে জীবিকার সংকটে পড়েছেন এ পেশার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

দিনাজপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনের সড়কে ৩৫টি পুরাতন বইয়ের দোকান রয়েছে। এসব দোকানে পাঠ্যবই, সাহিত্য, ধর্মীয়, আইন, উপন্যাস, ইতিহাস ও চাকরির প্রস্তুতিমূলক এবং বিভিন্ন রেফারেন্স বই বিক্রি করা হয়।

ব্যবসায়ীরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধির উদ্যোগ, পুরাতন বইয়ের বাজারকে সুশৃঙ্খল করা এবং বইমুখী সংস্কৃতি গড়ে তোলা গেলে এ খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। অন্যথায় দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই পুরাতন বইয়ের বাজার এক সময় হারিয়ে যাবে।

পুরাতন বই বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, একসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকতো এই বাজারে। শিক্ষার্থীরা নতুন বইয়ের পাশাপাশি পুরাতন বই কিনত। এখন মোবাইল ফোন আর ইন্টারনেটের কারণে অনেকেই বই পড়তে চায় না। আগের মতো বিক্রি নেই। সংসার চালাতে কষ্ট হচ্ছে।

আরেক বিক্রেতা মঞ্জু মিয়া বলেন, আগে প্রতি বছর অনেক শিক্ষার্থী পুরাতন বই কিনতে আসত। কিন্তু এখন পাঠ্যবইয়ের সিলেবাস পরিবর্তন হওয়ায় আগের বছরের বইয়ের চাহিদা কমে গেছে। নতুন সংস্করণ বের হলে পুরাতন বই অনেক সময় বিক্রিই করা যায় না। এতে আমাদের লোকসান গুনতে হয়।

দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থী রায়হান কবির বলেন, আমি কয়েকটি বই কিনতে এসেছি। এখানে নতুন বইয়ের তুলনায় অনেক কম দামে বই পাওয়া যায়। শিক্ষার্থীদের জন্য এটি বেশ উপকারী।

কলেজছাত্রী তানিয়া আক্তার বলেন, রেফারেন্স ও সাহিত্যবিষয়ক অনেক বই এখানে সহজে পাওয়া যায়। তবে আগের তুলনায় দোকানগুলোতে মানুষের উপস্থিতি কম দেখছি। বই পড়ার আগ্রহ বাড়ানো গেলে এ বাজার আবার প্রাণ ফিরে পাবে।

দিনাজপুর প্রেসক্লাবের আহ্বায়ক আকরাম হোসেন বাবলু বলেন, বই মানুষের জ্ঞান ও মননের বিকাশ ঘটায়। তাই ডিজিটাল যুগেও বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাহলে পুরাতন বইয়ের বাজারের হারানো প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং এ পেশার সঙ্গে জড়িত শতাধিক মানুষের জীবিকাও সুরক্ষিত হবে।

সুলতান/আমান

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:১৫ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:০১ এএম
কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত
কুষ্টিয়া বাইপাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়া পাথর বোঝাই ট্রাক; এ সময় ধোঁয়া উড়তে থাকা দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় উৎসুক জনতা। । ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী এবং বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায়। তবে চালকের সহকারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল, সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

পরে ফায়ার সার্ভিস ট্রাকের আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় থাকায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

মিলন উল্লাহ/আজহার/

রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:১৩ এএম
রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রংপুরে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৯ জুন) রাতে ধাপ জেল রোড এলাকার আরজি ডায়াগনস্টিক সেন্টারের পাশের ভবনের নিচতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২০ জুন)  দুপুরে রংপুর মহানগর ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে উপকমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয়। অভিযানে একটি রুমে অবস্থানরত ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রংপুর মহানগর কোতয়ালী থানার তাওরাত আকরাম, সাতগাড়া এলাকার বাধন মিয়া, ধাপ মোহাম্মদপুর এলাকার সাহেব আলী, বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার আতিকুর রহমান, দিনাজপুর জেলার পার্বতীপুরের তেলীপাড়া এলাকার হাফিজ আল মামুন ও আশরাফুল ইসলাম।

তিনি বলেন, সাম্প্রতিক পোস্টাল ডিপার্টমেন্টের একটি নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে চক্রটি সক্রিয় হয়ে ওঠে বলে তথ্য পাওয়া যায়। অভিযানে ১৫টি স্বাক্ষরিত নন-জুডিশিয়াল স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সার্টিফিকেট এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রক্সি সাপ্লাই ও ডিভাইস ব্যবহার করে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চক্রটি প্রার্থীদের কাছ থেকে স্ট্যাম্প, চেক ও অর্থ সংগ্রহ করে প্রতারণা করে বলে জানা গেছে।

তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

সেলিম/আমান