নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবীর হোসেন নামে এক তরুণের মাথা থ্যাঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের পুরোনো কলোনির ওই ভবনটি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাকবীর (১৮) নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার কুতুবপুর এলাকার নূর মোহাম্মদের ছেলে। তবে সে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডে ভাড়াটিয়া বাড়িতে থাকতেন।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘর থেকে বেড়িয়ে নিখোঁজ হয় তাকবীর। বুধবার দুপুর ১২টার দিকে তার স্বজনদের কাছে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এর কিছুক্ষণ পরই এলাকাবাসীর মাধ্যমে পরিত্যক্ত ভবনে তাকবীরের মরদেহ পড়ে থাকার তথ্য পায় স্বজনরা। পরে ঘটনাস্থলে গিয়ে তারা তাকবীরের মরদেহ শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে পূর্ব পরিকল্পিতভাবে তাকবীরকে গুমের পর মাথা থ্যাঁতলে হত্যা করা হয়েছে বলে জানান, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম। হত্যার ঘটনায় মামলাসহ জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে করলে বলেও জানান তিনি।
বিল্লাল/মেহেদী/