ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া ফাঁস বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় কঙ্গো ভারত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে: জাতীয় মুক্তি কাউন্সিল মেসির পর রোনালদোর কীর্তি পর্তুগালের একাদশে রোনালদো ইরান ও লেবাননে মানবিক সহায়তা দেবে চীন লায়লা বাউলের পাশে দাঁড়াল সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ফের উত্তপ্ত লেবানন, নতুন হামলা ইসরায়েলের চুক্তি না মানলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের ‘নজরুল বর্ষ’ উদযাপন অনুষ্ঠান হবে জুনের শেষ সপ্তাহে ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার জোরপূর্বক মানুষকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত—হিউম্যান রাইটস ওয়াচের দাবি মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া হবে, ভারত সীমান্তেও পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী যারা বলে ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ তাদের থেকে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী নাসার আর্টেমিস থ্রি মিশনের নভোচারীদের নাম চূড়ান্ত নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পিটারসেন অটোমোটিভ মিউজিয়াম অটোমোবাইল ডেস্ক সময় টিভির এমডি জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ZEEHO Bangladesh ও Riding School BD-এর মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৮০৭ প্রবাসীর হাতে যাচ্ছে এনআইডি হেরোইনসহ মা-বাবা ও ছেলে আটক, বাড়িতে আগুন সমুদ্রের নিচে চীনের নতুন ডেটা সেন্টার সোনারগাঁয়ে স্কুল ফাঁকি দিয়ে মেঘনায় গোসল, দুই স্কুল ছাত্রের মৃত্যু বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি সোনারগাঁয়ে মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু নৌবাহিনীর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে ৫টি ‘রিভারাইন পেট্রল ভেসেল’ স্ন্যাপড্রাগন প্রসেসরে স্যামসাংয়ের নতুন ল্যাপটপ
Nagad desktop

মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংগ্রহশালা: সিলেটে এখনো চালুই হয়নি, নীলফামারীতে অবহেলিত

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম
মুক্তিযুদ্ধ জাদুঘর ও সংগ্রহশালা: সিলেটে এখনো চালুই হয়নি, নীলফামারীতে অবহেলিত
নীলফামারী জাদুঘর (বাঁয়ে) ও সিলেটের মুক্তিযুদ্ধ স্মারক সংগ্রহশালা। ছবি: খবরের কাগজ

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সিলেটে গড়ে তোলা হয়েছিল মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহশালা ও পাঠাগার। এটি চালুর কথা ছিল ২০১৪ সালে। কিন্তু ১১ বছর পেরিয়ে গেলেও এখনো সেটি আলোর মুখ দেখেনি। 

একইভাবে অবহেলার আড়ালে লুকিয়ে রয়েছে নীলফামারী জাদুঘর। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি পুনোনো ভবনে এর অবস্থান। এখানেই লুকিয়ে আছে হাজারো বছরের ইতিহাস। দীর্ঘদিনের অবহেলায় এটি আজ অস্তিত্বের সংকটে।

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ, ব্যবস্থাপনার সহযোগিতায় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করেছিল সিসিক। দীর্ঘদিনেও এটি বাস্তবায়িত না হওয়ায় সিসিক কর্তৃপক্ষের সঙ্গে ওই কমিটির সদস্যদের দূরত্ব তৈরি হয়েছে।

জানা যায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি ‘তাওহিদি জনতা’র ব্যানারে একটি মিছিল থেকে শহিদ মিনারে ভাঙচুর করা হয়। ২০১৪ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করা হয় সিলেটের নবনির্মিত কেন্দ্রীয় শহিদ মিনার। নতুন শহিদ মিনার নির্মাণকালে আন্ডারগ্রাউন্ডে হাজার স্কয়ার ফুট জায়গায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মারক, স্মৃতিচিহ্ন, আলোকচিত্রসংবলিত একটি সংগ্রহশালা এবং পাঠাগার করার উদ্যোগ নেওয়া হয়। ২০১৪ সালের ডিসেম্বরে পুনর্নির্মিত শহিদ মিনার উদ্বোধন করা হলেও নানা অজুহাতে আটকে যায় সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজ, যা এখনো সম্পূর্ণ হয়নি।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ৯৪ লাখ ৯১ হাজার টাকা ব্যয় ধরে শুরু হয় সংগ্রহশালাটির নির্মাণকাজ। কাজ শেষ হয় ২০১৯ সালের ডিসেম্বরে। ২০২১ সালের মার্চ মাসে এটি উদ্বোধনের উদ্যোগ নিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র। তখন মেয়রের দেওয়া এমন খবরে আশান্বিত হলেও মূল নকশার সঙ্গে মিল না রেখে কাজ করায় হতাশ ছিলেন সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষজন।

ভিডিওতে সংগ্রহশালায় ঢুকলেই সামনের দেয়ালে শহিদ মিনারের ইতিহাস সম্পর্কিত একটি লেখা চোখে পড়ে। মোট ছয়টি দেয়ালিকায় লাগানো মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি, অস্ত্র, রেডিওসহ মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। রয়েছে এর নিরাপত্তা ও তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য নির্ধারিত স্থান। রয়েছে বই পড়ার জন্য চেয়ার-টেবিলের ব্যবস্থা। মাঝখানে থাকা খুঁটিগুলোতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ছবি সাঁটা।

সংগ্রহশালায় শুরুতেই হাসনরাজা, রাধারমণ ও শাহ আব্দুল করিমের ছবি সাঁটা রয়েছে দেয়ালিকার স্থানটিতে। কোনো ছবির সঙ্গেই নেই পরিচয়লিপি। বই পড়ার জন্য নেই কোনো টেবিল-চেয়ার। ছয় দেয়ালিকায় ঝুলছে পর্যটন স্থানের দৃশ্য। মুক্তিযুদ্ধের সময়কার যেসব চিত্র প্রদর্শন করা হয়েছে, সেগুলোতেও নেই কোনো বর্ণনা। 

গতকাল সরজমিনে দেখা যায়, সংগ্রহশালায় আগে সাঁটানো হাসনরাজা, রাধারমণ ও শাহ আব্দুল করিমের ছবি সরানো হয়ে গেছে। পাঠাগারের অংশে কিছু বই ও পরিপাটি করে চেয়ার টেবিল সাজানো আছে। সংগ্রহশালার একটি দেয়ালে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ছবি দিয়ে করা একটি মানচিত্র এখনো অসম্পূর্ণ অবস্থায় আছে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ভেতরে কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল নকশার সঙ্গে মিল না রেখেই সংগ্রহশালার সাজসজ্জা করা হয়েছে। এ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এরপরও নানা অজুহাতে এখনো সংগ্রহশালা ও পাঠাগার চালু করতে পারেনি সিলেট সিটি করপোরেশন। 

এ ব্যাপারে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ খবরের কাগজকে বলেন, ‘নানা জটিলতার কারণে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহশালা ও পাঠাগার চালু করা যায়নি। বিভিন্ন সময় এর অবকাঠামোগত কাজ করানো হয়েছে। তবে উদ্বোধনের আগে মূল নকশা অনুযায়ী সব কাজ সম্পন্ন করা হবে।’

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারী জাদুঘর এখন অবহেলার শিকার। এখানে প্রবেশ করতেই চোখে পড়ে মোগল আমলের ৬০ কেজি ওজনের একটি বিশাল তালা। তার পাশেই রাখা আদিম যুগের দাঁড়িপাল্লা। প্রাচীন নৌকা, রুপার হুক্কা, হাতির দাঁতের লাঠি, কেরোসিনচালিত ফ্যান–সব মিলিয়ে মনে হয় যেন ইতিহাসের স্তরে স্তরে সাজানো নীরব প্রদর্শনী। 

নীলফামারী জাদুঘরে সবচেয়ে বিস্ময়কর আকর্ষণ ৬ হাজার বছরের প্রাচীন মর্মর পাথর। এই পাথর শুধু বয়সের দিক থেকে নয় বরং সভ্যতার প্রাচীনতম নিদর্শন হিসাবে দর্শনার্থীদের ভাবিয়ে তোলে। এখানে রয়েছে শত বছরের পুরোনো কষ্টিপাথরের মূর্তি, মাটির নিচ থেকে উদ্ধার হওয়া সান পাথরের ভাস্কর্য, তালপাতায় লেখা রামায়ণ, মহাভারত ও হারিয়ে যাওয়া বহু পুথি। ধর্মীয় সামাজিক ও সাহিত্যিক ইতিহাসের এসব দলিল শুধু ধর্মগ্রন্থ নয় বরং উপমহাদেশের জ্ঞান চর্চা ভাষা ও সংস্কৃতির ধারাবাহিকতার এক জীবন্ত প্রমাণ।

নীলফামারী জাদুঘর শুধু প্রাচীন যুগের ইতিহাসেই সীমাবদ্ধ নয়, এখানে সংরক্ষিত আছে আধুনিক রাজনৈতিক ইতিহাসের ও গুরুত্বপূর্ণ দলিল। ১৯৫৭ সালের আওয়ামী লীগের ব্যানার, আরবি, ফারসি ও বাংলা ভাষায় লেখা ভূমির দানপত্র। রংপুরের মহারাজা জিএল রায়ের ব্যবহৃত চাদর ও জরির পোশাক, সে সময়কার জমিদারি প্রথা ও সামাজিক শ্রেণিবিন্যাসের স্পষ্ট চিত্র তুলে ধরে। প্রাচীন যুগের হারিকেন, ৬০ কেজি ওজনের পানির বোতল মানুষের জীবনযাত্রা ও সংগ্রামের ইতিহাস আমাদের সামনে উন্মোচন করে।

জাদুঘরটির একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি চিহ্ন। মুক্তিযুদ্ধকালীন ব্যবহৃত বিভিন্ন দলিল, পুরোনো নথিপত্র স্থানীয় মুক্তিযুদ্ধের স্মারক ছবি ও স্মৃতিচিহ্ন এখানে সংরক্ষিত রয়েছে। নীলফামারী ও আশপাশের অঞ্চলের সংঘটিত মুক্তিযুদ্ধের ঘটনা প্রবাহ, গণআন্দোলন ও প্রতিরোধ যুদ্ধের স্মৃতি। এসব নিদর্শনের মধ্যে দিয়ে জীবন্ত হয়ে উঠে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত কিছু দৈনন্দিন সামগ্রী।

সমৃদ্ধ এই জাদুঘরের যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে। ১৯৮৩ সালে এটি একটি রূপ পায়। তবে উদ্বোধনের পরও কাঙ্ক্ষিত পৃষ্ঠপোষকতা ও আধুনিক সংরক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন হয়নি।

জাদুঘরের প্রতিষ্ঠাতা প্রয়াত মুজিবুর রহমান ছিলেন একজন নিরসল সংগ্রাম ও ইতিহাসপ্রেমী। তার স্বপ্ন ছিল হারিয়ে যেতে বসা প্রাচীন নিদর্শনগুলো এক জায়গায় সংরক্ষণ করে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। তিনি আক্ষেপ করে বলেন, ‘ইচ্ছে থাকলেও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে জাদুঘরটিকে নিরাপদ করা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর সেই স্বপ্ন বাস্তবায়নের পথ আরো কঠিন হয়ে উঠেছে।

তবে অবহেলায় যদি এই সমৃদ্ধ ইতিহাস হারিয়ে যায়, তা হলে ক্ষতি শুধু জেলায় নয়, হারিয়ে যাবে আমাদের সামষ্টিক স্মৃতি মুক্তিযুদ্ধের চেতনা ও সাংস্কৃতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ অংশ। তাই সময় থাকতেই প্রয়োজন দায়িত্বশীল উদ্যোগ। জাদুঘরের কেয়ারটেকার রতন কুমার জানান, বিপুলসংখ্যক ও মূল্যবান নিদর্শন একজন মানুষের পক্ষে রক্ষণাবেক্ষণ প্রায় অসম্ভব। অন্তত তিনজন স্থায়ী জনবল প্রয়োজন।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়রুজ্জামান জানিয়েছেন, জাদুঘরটি জাতীয়করণের পরিকল্পনা রয়েছে। প্রাচীন ও মুক্তিযুদ্ধসম্পর্কিত নিদর্শন সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:১৬ পিএম
ঝিনাইদহে মোটরসাইকেল চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্য। ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম কালীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোরচক্রের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কালীগঞ্জের মস্তফাপুর গ্রামের জাহিদ হাসান, ফরাসপুর গ্রামের মেহেদী হাসান সান্টু এবং চাঁচড়া গ্রামের রাজ কুমার।

পুলিশ জানায় এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি এবং চোরাই মোটরসাইকেল বিক্রির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো। অভিযানে চুরি করা দুইটি মোটরসাইকেল, ইয়াবা ট্যাবলেট, গাঁজা, ফেনসিডিল-জাতীয় মাদকদ্রব্য এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে বলে জানান পুলিশ।

ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, জেলায় যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করা হয়েছে। মাদক, জুয়া ও চুরি-ছিনতাই রোধে জেলা পুলিশের এই বিশেষ সমন্বিত অ্যাকশন ও ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে।

এছাড়া অন্যান্য অভিযানে আটক ১৭ আসামিকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাহফুজুর/আমান

রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৫২ পিএম
রংপুরের ফ্যামিলি কার্ডের আওতায় ৬৬৫ নারী
ছবি: খবরের কাগজ

রংপুরে ফ্যামিলি কার্ড পেলেন পীরগঞ্জের চতরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৬৬৫ জন নারী।

বুধবার (১৭ জুন) বিকেল ৪ টায় মৌলভীবাজারের জনসভা থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এসময় পীরগঞ্জ উপজেলা অডিটরিয়ামে বসে থাকা উপকারভোগীরা মোবাইলে টাকা পেয়ে যান সঙ্গে সঙ্গে। এ নিয়ে আনন্দ প্রকাশ করেন তারা। পরে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

রিতা বর্মন বলেন, ‘মোবাইলে আমি টাকা পেয়েছি। প্রতিমাসে এই টাকা পাবো। এটা আমার পরিবারের জন্য অনেক উপকার হবে। তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছেন বিধবা সাহারা বান। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন কাটে তার। টাকা পেয়ে খুব খুশি তিনি এবং ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

অনুষ্ঠানে উপস্থিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু জানান, ‘বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, যা প্রসংশনীয়।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত বিএনপির সংরক্ষিত মহিলা আসনের এমপি জিবা আমিনা খান জানান, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেয়া টাকা দিয়ে নারীরা তাদের পরিবারের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবার, স্বাস্থ্য শিক্ষা এবং হাইজিন খাতে ব্যয় করার সুযোগ পাবে। এতে একটি পরিবার ধীরে ধীরে উন্নত হতে থাকবে।’

অনুষ্ঠানে জেলা বিএনপি আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সবার আগে বাংলাদেশ। কোন ষড়যন্ত্র কাজে আসবে না।’

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, সমাজসেবা মন্ত্রণালয় থেকে প্রথমে চতরা ইউনিয়নের  ৪ নং ওয়ার্ডের ৮৫৫ জনকে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়। পরে তার মধ্য হতে অতি গুরুত্ব বিবেচনায় ৬৬৫ জনকে চূড়ান্ত হিসেবে এই কার্ড দেয়া হলো।

আজ তারা এ মাসের টাকা পেলেন। এভাবে প্রতি মাসে তারা তাদের মোবাইলে ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে যাবেন।

সেলিম/আমান 

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ পিএম
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুইজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপর একজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণ কাজের সুবাদে তারা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন। বিকেল পাঁচটার দিকে কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এসময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। এমতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বক্তব্য জানতে চাইলে বহুতল ভবন মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোন ধরনের গাফিলতি নেই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কামরুজ্জামান মিন্টু/এসএন

শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:২৬ পিএম
শেষ যাত্রা জানাজায়, মাঝপথেই থেমে গেল জীবন
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকালে পৌর শহরের খমড়পুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি নুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে। তিনি সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক খড়মপুর বাইপাস এলাকায় পৌঁছালে বিজয়নগরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।

স্বজনেরা জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে কাশেম মিয়া লাশ দেখতে ও জানাজায় অংশ নিতে বিজয়নগর উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে তাঁর প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনে আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জুটন বনিক/এসএন

সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
সাজেকে বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
ছবি: খবরের কাগজ

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের দূর্গম উদয়পুর সীমান্ত এলাকায় দুই শতাধিক পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও অনুদান বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৭ মারিশ্যা জোন।

বুধবার (১৭ জুন) দুপুরে সাজেক উদয়পুর সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সেখানে বিজিবির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ছাড়াও সেলাই মেশিন, ঢেউটিন, পানির ট্যাংকি বিতরণ করা হয়।

২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা প্রদান করেন। তিনি বলেন 'বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার ও জানমালের নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে'।

সভায় ২৭ বিজিবির মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা ও স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান কারবারিগণ উপস্থিত ছিলেন।

জিয়াউর/আমান