ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মীদের ইন্স্যুরেন্স সুবিধা দেবে গার্ডিয়ান ১ বছরের মধ্যে আমরা সব চা শ্রমিককে ফ্যামিলি কার্ড দেব: প্রধানমন্ত্রী ৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন অফিসে ঝামেলা সামলানোর ৭টি টিপস রাজবাড়ী হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডায়ালাইসিস সেন্টার নিয়ে বড় ঘোষণা আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও তারেক রহমানের সফর বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত ডাক্তারের চেম্বারে একদিন চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা ফিফার বাপ স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত জামালপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড ও শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু গফরগাঁওয়ে স্বামীকে ঘরে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা
Nagad desktop

বিজিবির শীতবস্ত্র পেলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের তিন শতাধিক শীতার্ত

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
বিজিবির শীতবস্ত্র পেলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের তিন শতাধিক শীতার্ত
ছবি: খবরের কাগজ

চাপাইনবাবগঞ্জের চরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী তিনশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) উদ্যোগে শিবগঞ্জ উপজেলার কিরনগঞ্জ ঈদগাহ মাঠে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল-আসিফসহ বিজিবি সদস্যরা।

এ সময় অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা, সব প্রকার চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির মহাপরিচালকের ভিশন হচ্ছে 'বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক'। এই ভিশন বাস্তবায়নে ৫৯ বিজিবি সদস্যরা সচেষ্ট ও বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ৫৯ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় বিতরণকৃত এইসব শীতবস্ত্র প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে। 

তিনি বলেন, বিজিবি সীমান্তের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।  তীব্র এই শীতে কম্বলগুলো পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আসাদুল্লাহ/সুমন/

৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:১২ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৫:১৪ পিএম
৫৪ বছর পর ধামরাই কলেজে বাস সার্ভিস উদ্বোধন
ছবি: খবরের কাগজ

প্রায় ৫৪ বছর পর ঢাকার ধামরাইয়ে 'ধামরাই সরকারি কলেজ' এ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে কলেজের উদ্যোগে দুটি দ্বিতল বাস উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১ টার দিকে ধামরাই সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের এমপি তমিজ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর আমরা শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে শিক্ষার্থীদের  অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। দূর থেকে শিক্ষার্থীদের আসতে এখন আর ভোগান্তি পোহাতে হবে না।

কলেজের শিক্ষার্থী শাহরিয়ার সানি বলেন, দীর্ঘদিন ধরে কলেজ বাস না থাকায় রাস্তায় অনেক ভোগান্তির স্বীকার হতে হয়েছে। অনেক সময় গাড়ির লোকজনের সাথে বাক-বিতণ্ডা করতে হয়েছে। এখন আর সেই সমস্যা নেই। আমরা সঠিক সময়ে বাসে করে কলেজে আসতে পারবো।

দুইটি বাসের মধ্যে একটি আশুলিয়া জিরানি থেকে ধামরাই কলেজ পর্যন্ত এবং অন্যটি কাওয়ালীপাড়া থেকে কলেজ পর্যন্ত চলাচল করবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) মো. রিদওয়ান আহমেদ রাফি, ওসি ( তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আতিকুজ্জামান স্বপনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা।

রুহুল/আমান

বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন
রায় শেষে আসামী মনির হোসেনকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় চার বছরের শিশুকে ধর্ষণের মামলার রায় দিয়েছেন আদালত। মামলায় অভিযুক্ত মনির হোসেনকে (৩০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। 

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, শিশুধর্ষণ মানবতার বিরুদ্ধে এক জঘন্যতম অপরাধ। এ ধরনের অপরাধ শুধু শারীরিক ক্ষতি করে না, বরং তার মানসিক বিকাশ, আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাপনকেও মারাত্মক ক্ষতিগ্রস্ত করে। শিশু সমাজের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, পরিবার ও সমাজের যৌথ দায়িত্ব। কোনো ব্যক্তি যখন একটি শিশুর ওপর যৌন নির্যাতন চালায়, তখন সে শুধু একটি শিশুর অধিকার লঙ্ঘন করে না, বরং সমাজের নৈতিক ভিত্তিকেও আঘাত করে।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের সরকারি কৌঁসুলি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে আসামীকে কারাগারে পাঠানো হয়।

এরআগে গত ১০ জুন ভুক্তভোগী শিশু, তার বাবা ও মামলার বাদী মেহেদী হাসান, নানা, নানী, খালা সহ ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেছিলেন ট্রাইব্যুনাল। পরদিন ১১ জুন শিশুটির মা, জবানবন্দি রেকর্ডকারী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সবশেষ গত ১৪ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা, চিকিৎসকসহ ৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। 
গত ১৫ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামির পরীক্ষা শেষ হয়। গত ১৬ জুন যুক্তিতর্ক উপস্থাপন শেষে ১৭ জুন মামলার রায় দিয়েছেন আদালত। 

গত ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার পরিদর্শক তানভীর আহমেদ। পরে ৮ জুন আদালত অভিযোগপত্র গ্রহণ করেন। এর ধারাবাহিকতায় গত ১০ জুন বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়। 

প্রসঙ্গত, গত ২১ মে বিকেলে নগরীর বাকলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে স্থানীয় ডেকোরেটের কর্মচারী মনির হোসেন ধর্ষণ করেছেন বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ সময় আটককৃত আসামিকে পুলিশ থানায় নেয়ার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেন। তারা বলেন- তারাই ওই যুবকের শাস্তি নিশ্চিত করবেন। পরে দুই ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় সন্দেহভাজনকে নিয়ে আসতে না পেরে
পুলিশ সন্ধ্যায় টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় স্থানীয়রা জড়ো হয়ে পুলিশের গাড়ি ঘিরে ফেলে। দফায় দফায় সংঘর্ষে বাকলিয়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের একটি বড় ট্রাকে আগুন দেয়ার ঘটনাও ঘটে। এ সময় সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সেদিন রাতে বাকলিয়া থানায় মামলা করেন। অপরদিকে পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাদী হয়ে পৃথক একটি মামলা করেন। মামলায় ৫৮ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ২২ মে বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে হাজির করার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আসামী মনির হোসেন।

এসএন/

সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা

সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও হাম উপসর্গ নিয়ে ৭২টি শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে চারটি শিশুর।

বুধবার (১৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

মৃত শিশুদের মধ্যে রয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ৬ মাসের শিশু রাইয়ান, ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়ার ৫ মাসের শিশু তাউসিফ ইসলাম এবং সিলেটের জকিগঞ্জ খলাছড়ার মিনহাজ আহমদের ৭ মাসের শিশু আমায়রা জান্নাত।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও একটি শিশুর শরীরে হাম শনাক্ত হয়। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছে ৫৬টি শিশু।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত মোট ৩২৩ জনের পরীক্ষাগারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৫ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৮৪ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৪ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

আমান/

স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার
ছবি: খবরের কাগজ

উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জব ফেয়ার

বুধবার (১৭ জুন) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িতরিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও শহরের জয়নাল আবেদীন মিলনায়তনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়

জব ফেয়ারে প্রায় ৪০০ জন চাকরিপ্রত্যাশী তরুণ, তরুণী এবং ১১টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয় আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২০০ চাকরিপ্রত্যাশীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোহাম্মদ রফিকুল হক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও এর অধ্যক্ষ . সেলিমা আখতার

 ইএসডিও' নির্বাহী পরিচালক . মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার পাশা খান এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জিন্নাতারা ইয়াছমিনঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও' কর্মকর্তা সুজন খান

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলাই প্রকল্পের মূল লক্ষ্য চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে

তারা আরও বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অর্থনৈতিক পুনরুদ্ধারেরেইজপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে প্রকল্পটি উত্তরাঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে

উল্লেখ্য, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম গাইবান্ধা জেলায় বাস্তবায়িত হচ্ছেরেইজপ্রকল্প প্রকল্পের আওতায় শিক্ষানবিশ প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) সনদ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে

নবীন হাসান/এসএন

পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত
ছবি: খবরের কাগজ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও তার ভাই হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিকের মৃত্যু হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এনায়েত করিম/এসএন