জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জ্বলের ছেলে আকাশ (২০)।
তারা হাজরাবাড়ী বাজারে সেলুনের কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ীর দিকে ফিরছিলেন কাজল ও আকাশ। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আকাশ নিহত হন। আহত কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছেন। দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আসমাউল আসিফ/অমিয়/