ঈদযাত্রার শেষ দিনে চাপমুক্ত দক্ষিণের প্রবেশপথ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে।
শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে সেখানে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল করছে।
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় নেই যানবাহনের দীর্ঘ লাইন। দূরপাল্লার গণপরিবহন ও মোটরসাইকেলের আধিক্যও কম। তবে কিছু যানবাহন যেগুলো ঈদযাত্রার শেষ দিনে দক্ষিণের দিকে ছুটছে সেগুলো খুব দ্রুত টোল পরিশোধ করে পদ্মা সেতু পাড়ি দিতে দেখা গেছে।
পদ্মা সেতুর কল্যাণে আগের বছরগুলোর মতো এ বছরও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ঈদযাত্রা সবচেয়ে স্বস্তির ও বিড়ম্বনাহীন হয়েছে।
শেষ দিনের যাত্রা নিবিঘ্ন করতে সেতু কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন কাজ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন পদ্মা সেতু সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ।
তিনি জানান, ৭টি বুথে দূরপাল্লার গণপরিবহন এবং ২টি অতিরিক্ত বুথসহ ৩টি বুথে মোটরসাইকেলের টোল আদায় করা হচ্ছে। এতে দ্রুত টোলপ্লাজা অতিক্রম করতে পারছে দক্ষিণমুখী যানবাহনগুলো। যাত্রীদের দিন-রাত নিরবচ্ছিন্ন সেবা দিতে শিফট অনুযায়ী কাজ অব্যাহত রেখেছেন তারা।
অমিয়/