চতুর্থ অধ্যায় : বায়ু
(গত ১৯ অক্টোবর প্রকাশের পর)
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি?
উত্তর: ভেজা কাপড় শুকানোর জন্য বাতাসের প্রয়োজন। বাইরে প্রচণ্ড বৃষ্টি। তাই ঘরের মধ্যে ভেজা কাপড় শুকাতে হবে। এ জন্য ঘরের যে অংশে পর্যাপ্ত আলো-বাতাস আছে কিংবা জানালার সামনে মেলে দিলে কাপড় দ্রুত শুকায়। কারণ পর্যাপ্ত বাতাস ভেজা কাপড় থেকে পানির কণাগুলো বহন করে নিয়ে যায়।
প্রশ্ন: আমাদের প্রয়োজনে অক্সিজেনের পাঁচটি ব্যবহার লেখ।
উত্তর: আমাদের জীবনে অক্সিজেনের গুরুত্ব অপরিসীম। নিচে আমাদের প্রয়োজনে অক্সিজেনের পাঁচটি ব্যবহার সর্ম্পকে আলোচনা করা হলো-
১. মানুষ ও অন্যান্য জীবজন্তু শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে।
২. শ্বাসকষ্টের রোগীদের জন্য সিলিন্ডার থেকে অক্সিজেন ব্যবহার করা হয়।
৩. মাটির অনেক নিচে খনিজসম্পদ আহরণের জন্য শ্রমিকরা অক্সিজেনযুক্ত সিলিন্ডার ব্যবহার করে থাকে।
৪. উঁচু পর্বতারোহীরা শ্বাসকার্যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে।
৫. পানির তলদেশে ডুবুরিরা শ্বাসকার্যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে।
আরো পড়ুন : বায়ু অধ্যায়ের ২টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা, ৭ম পর্ব, প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান
প্রশ্ন: রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ুদূষণ কমাতে পারে?
উত্তর: রিসাইকেল প্রক্রিয়ায় আমরা নিম্নোক্তভাবে বায়ুদূষণ কমাতে পারি-
ক. রিসাইকেল প্রক্রিয়া হলো ময়লা-আবর্জনা বা নষ্ট কোনো বস্তুকে বিভিন্ন প্রক্রিয়ায় পুনরায় ব্যবহারের উপযোগী করা।
খ. গৃহস্থালি বিভিন্ন নষ্ট বস্তু বা হাসপাতালের বর্জ্যকে রিসাইকেল প্রক্রিয়ায় নতুন বস্তু বা অন্য বস্তুতে পরিণত করার ফলে এগুলো বায়ুদূষণ করতে পারে না।
গ. রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে অনেক বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারযোগ্য পদার্থে পরিণত করা হয়।
ঘ. বিভিন্ন কারখানা থেকে নির্গত ধোঁয়ায় বিদ্যমান কার্বনকে রিসাইকেল প্রক্রিয়ায় অন্য কাজে ব্যবহার করা যায়। ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
অর্থাৎ এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, রিসাইকেল প্রক্রিয়া বায়ুদূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর