বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা-২০২৬) আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে কোনো মাদরাসায় ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, সেসব শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন এ বোর্ডের eSIF পূরণের মাধ্যমে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।
অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (ফি সিস্টেমে জমা হওয়ার পরই কেবল তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে): আগামী ২৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
তথ্য (eSIF) এন্ট্রির শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
ফি জমা দেওয়া ও eSIF পূরণ করা: যেকোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd-তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে ক্লিক করে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি দিয়ে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি দিতে হবে। নির্ধারিত ফি সিস্টেমে জমা হওয়ার পরই শুধু শিক্ষার্থীর তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রির অপশন পাওয়া যাবে এবং সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রি করা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। এখানে শুধু বিলম্ব ফি দিয়ে নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা শিক্ষার্থীর তথ্য ডিলিট করার সুযোগ থাকবে না। আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের অনলাইনে ভুল বিভাগ, বিষয় ও ছবি সংশোধন প্রক্রিয়াটি চলমান রয়েছে।
রেজিস্ট্রেশন ফি: আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠবিরতি ফি ১৫০ টাকাসহ মোট ৮৩৫ টাকা।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: https://bmeb.gov.bd/
কবীর