মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের বর্তমান শিক্ষা উপদেষ্টা কে?
উত্তর: অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।
প্রশ্ন: দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে LNG আমদানি করে?
উত্তর: ওমান ও কাতার।
প্রশ্ন: দেশের দ্বিতীয় দীর্ঘতম সেতুর বর্তমান নাম কী?
উত্তর: যমুনা সেতু।
প্রশ্ন: দেশের প্রথম টানেলের বর্তমান নাম কী?
উত্তর: কর্ণফুলী টানেল।
প্রশ্ন: দেশের প্রথম স্যাটেলাইটের বর্তমান নাম কী?
উত্তর: বাংলাদেশ স্যাটেলাইট-১।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: ইংরেজি বিষয়ের ১২টি মডেল প্রশ্ন, ১১৭তম পর্ব
প্রশ্ন: ২০২৫ সালের ১৩ মার্চ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন?
উত্তর: সিরিয়ার প্রেসিডেন্ট।
প্রশ্ন: কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তর: মার্ক কার্নি।
প্রশ্ন: বিশ্বের বৃহত্তম আইসবার্গের (হিমশৈল) নাম কী?
উত্তর: A23a।
প্রশ্ন: ২০২৫ থেকে ২০৩৪ সাল পর্যন্ত সময়কালকে বিশ্বের জন্য কী কী দশক হিসেবে চিহ্নিত করা হয়েছে?
উত্তর: আফ্রিকান বংশোদ্ভূতদের জন্য দ্বিতীয় আন্তর্জাতিক দশক, Decade of Action for Cryospheric Sciences, বালু ও ধূলিঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক।
প্রশ্ন: ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি কোন দেশ ওপেক প্লাসে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়?
উত্তর: ব্রাজিল।
প্রশ্ন: ওপেক প্লাসে যুক্ত হওয়া সদস্য দেশের সংখ্যা কয়টি?
উত্তর: ১১টি।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর