দ্বিতীয় অধ্যায় : অংশীদারি ব্যবসায়ের হিসাব
(গত ২২ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫৬। অংশীদারের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত হলো-
ক) ব্যয়
খ) সম্পদ
গ) আয়
ঘ) দায়
৫৭। অংশীদারি কারবারের উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি?
ক) অসীম দায়
খ) মূলধনের স্বল্পতা
গ) ব্যক্তিগত দ্বন্দ্ব
ঘ) অদক্ষ ব্যবস্থাপনা
৫৮। একটি অংশীদারি কারবারে, X, Y ও Z তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টনের অনুপাত ১/২, ১/৩ এবং ১/৬। বণ্টনযোগ্য মুনাফা ৯০,০০০ টাকা হলে Y-এর মুনাফার পরিমাণ কত হবে?
ক) ১৫,০০০ টাকা
খ) ৩০,০০০ টাকা
গ) ৪৫,০০০ টাকা
ঘ) ৬০,০০০ টাকা
৫৯। A, B ও C তিনজন অংশীদার, তাদের মুনাফা বণ্টনের অনুপাত হলো ২ : ২ : ১। ব্যবসায়ের প্রয়োজনে C ৩১ মার্চ ১০,০০০ টাকা ঋণ দেন। C-এর প্রাপ্য ঋণের সুদের পরিমাণ কত হবে?
ক) ৪৫০ টাকা
খ) ৫০০ টাকা
গ) ৪০০ টাকা
ঘ) ৬০০ টাকা
৬০। বাংলাদেশের অংশীদারি ব্যবসায় পরিচালিত হয় কত সালের আইন দিয়ে?
ক) ১৮৩২ সালের আইন দিয়ে
খ) ১৯৩২ সালের আইন দিয়ে
গ) ১৯৯১ সালের আইন দিয়ে
ঘ) ১৯৯৪ সালের আইন দিয়ে
৬১। অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের কোন অনুপাতে মূলধন বিনিয়োগ করতে হয়?
ক) সমান অনুপাতে
খ) একটি নির্দিষ্ট অনুপাতে
গ) মুনাফা বণ্টন অনুপাতে
ঘ) অংশীদারি চুক্তি অনুযায়ী
৬২। অংশীদারি ব্যাংক ব্যবসায়ে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত জন?
ক) ১০ জন খ) ২০ জন
গ) ২৫ জন ঘ) ৫০ জন
৬৩। অংশীদারদের চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত কী প্রকাশ করে?
ক) দায়
খ) আয়
গ) সম্পদ
ঘ) ব্যয়
৬৪। চুক্তির অবর্তমানে অংশীদারের ঋণের সুদের হার কত?
ক) ৫% খ) ৬%
গ) ৮% ঘ) ১০%
৬৫। আলী ও জামিল দুজন অংশীদার। তাদের মুনাফার অনুপাত ২ : ১। তারা বাবুকে ১০% মুনাফার বিনিময়ে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করে। তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে?
ক) ৬ : ৩ : ১
খ) ৫ : ৩ : ১
গ) ৩ : ৬ : ১
ঘ) ২ : ৩ : ১
উত্তর: ৫৬. ঘ, ৫৭. ক, ৫৮. খ, ৫৯. ক, ৬০. খ, ৬১. ঘ, ৬২. ক, ৬৩. গ, ৬৪. খ, ৬৫. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর