তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ৭ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫। প্রাথমিকভাবে একটি প্রতিষ্ঠানের নগদ প্রবাহকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
২৬। IAS-7 অনুযায়ী একটি প্রতিষ্ঠানের নগদ আন্তঃপ্রবাহ ও বহিঃপ্রবাহকে কয় ভাগে ভাগ করা হয়?
ক) দুই ভাগে খ) তিন ভাগে
গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে
২৭। FASB-এর সিদ্ধান্ত অনুযায়ী সুদ ও লভ্যাংশ প্রাপ্তি কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক) পরিচালন খ) বাণিজ্যিক
গ) অর্থায়ন ঘ) বিনিয়োগ
২৮। পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করতে কয়টি ধাপ অনুসরণ করা হয়?
ক) একটি খ) দুটি
গ) তিনটি ঘ) চারটি
২৯। IAS-7 অনুযায়ী বিনিয়োগ কার্যাবলির আওতাভুক্ত দফা কোনটি?
ক) ঋণ প্রদান খ) আয়কর প্রদান
গ) লভ্যাংশ প্রদান ঘ) মজুরি প্রদান
৩০। প্রদেয় হিসাব ও প্রাপ্য হিসাব কোন কার্যাবলির অন্তর্গত?
ক) অর্থায়ন খ) বিনিয়োগ
গ) বাণিজ্যিক ঘ) পরিচালন
৩১। মেশিন বিক্রি করা বাবদ নগদ প্রাপ্তি কোন কার্যাবলির অন্তর্ভুক্ত?
ক) বাণিজ্যিক খ) বিনিয়োগ
গ) অর্থায়ন ঘ) পরিচালন
৩২। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে কী জানা যায়?
ক) আয় ও ব্যয়ের পরিবর্তন সম্পর্কে
খ) আর্থিক অবস্থার পরিবর্তন সম্পর্কে
গ) নির্দিষ্ট বছরে নগদ পরিবর্তন সম্পর্কে
ঘ) সম্পদের পরিবর্তন সম্পর্কে
৩৩। ব্যবসায়ের প্রধান রাজস্ব আয় কোথায় অন্তর্ভুক্ত হয়?
ক) সংরক্ষিত আয় বিবরণীতে
খ) পরিচালন কার্যাবলিতে
গ) অর্থায়ন কার্যাবলিতে
ঘ) বিনিয়োগ কার্যাবলিতে
৩৪। নগদে যন্ত্রপাতি কেনা কোন কার্যাবলির অংশ?
ক) পরিচালন খ) অর্থায়ন
গ) বিনিয়োগ ঘ) বাণিজ্যিক
৩৫। নগদ প্রবাহ বিবরণীতে ট্রেজারি স্টক কেনা কোথায় অন্তর্ভুক্ত হয়?
ক) পরিচালন কার্যাবলিতে খ) অর্থায়ন কার্যাবলিতে
গ) বিনিয়োগ কার্যাবলিতে ঘ) বাণিজ্যিক কার্যাবলিতে
উত্তর: ২৫. খ, ২৬. খ, ২৭. ক, ২৮. গ, ২৯. ক, ৩০. ঘ, ৩১. খ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. গ, ৩৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর