মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: সেনাবাহিনীর মাধ্যমে বাংলাদেশে সম্প্রতি পরিচালিত সন্ত্রাস দমন অভিযান কী নামে পরিচিত?
উত্তর: অপারেশন ডেভিল হান্ট।
প্রশ্ন: গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোকে কী বলে?
উত্তর: অতর্কিত আক্রমণ বা হামলা।
প্রশ্ন: প্যারাস্যুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে কী বলে?
উত্তর: প্যারাশুট জাম্প।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ৯টি মডেল প্রশ্ন, ১৪৩তম পর্ব
প্রশ্ন: বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান সেনাপ্রধানের নাম কী?
উত্তর: জেনারেল ওয়াকার-উজ-জামান।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান নৌবাহিনীর প্রধানের নাম কী?
উত্তর: অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীর প্রধানের নাম কী?
উত্তর: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
প্রশ্ন: বাংলাদেশের বর্তমান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
উত্তর: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
প্রশ্ন: বাংলাদেশের সীমানা লেখ।
উত্তর: বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মায়ানমার দেশ, পশ্চিমে পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশ্ন: বাংলাদেশের আয়তন কত?
উত্তর: ১ লাখ ৪৭ হাজার ৫৭০ বর্গ কিমি (৫৬ হাজার ৯৭৭ বর্গ মাইল)।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর