ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি: সিপিডি ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের ‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ জয়পুরহাটে পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী? বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন মেসি বন্দনায় ভাষা হারিয়েছেন স্কালোনি ঘুরে দাঁড়াতে মরিয়া তুরস্ক, লক্ষ্য প্যারাগুয়ে বধ নাটকীয় ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরির্দশনে স্বাস্থ্যমন্ত্রী প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ ঝিনাইদহে ১১ কোটি ব্যয়ে কসাইখানা উদ্বোধন মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে অংশ নিতে পারবেন না বেরোবিতে রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ
Nagad desktop

মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৫ পিএম
মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে।ছবি- সংগৃহীত

প্রবন্ধ : মানুষ মুহম্মদ (স.)

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩৩। “তোমার পতাকা যদি দিয়াছ প্রভু, হীন আমি, তুচ্ছ আমি, নির্বল আমি, তাহা বহন করিবার শক্তি আমায় দাও।” -এ উক্তিতে কী অভিব্যক্ত হয়েছে?
ক. আল্লাহর গুণকীর্তন ও প্রার্থনা  
খ. আল্লাহর প্রতি আনুগত্য ও প্রার্থনা
গ. নিজের দুর্বলতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনা 
ঘ. নিজের আত্মবিশ্বাস ও সাহস

৩৪। ‘অপূর্ব ক্ষমা’ গল্প ও ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধ দুটির প্রধান দুটি চরিত্রের বৈশিষ্ট্যগত মিল খুঁজে পাওয়া যায়-
i. ক্ষমা প্রদর্শনে  
ii. মানবপ্রেমের নজির স্থাপনে 
iii. মহত্ত্ব প্রদর্শনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. i ও iii  
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

৩৫। ‘মহৎ হৃদয়ের অধিকারী হাতেমতায়ী তার ঘাতকের পরিচয় জানতে পেরেও ক্ষমা করে দেন এবং ঘাতকে তার শিরশ্ছেদ করে মাথা নিয়ে যেতে বলেন” - ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে উল্লিখিত হজরত মুহাম্মদ (সা.) এর যে গুণটি হাতেমতায়ীর মধ্যে লক্ষ করা যায় তাহলো-
i. মহত্ত্ব      ii. মানবপ্রেম  
iii. সুমহান প্রতিশোধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii      খ. ii ও iii  
গ. i ও iii     ঘ. i, ii ও iii

৩৬। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের মূল প্রতিপাদ্য কী?
ক. মহানবির অলৌকিক বৈশিষ্ট্যের আলোচনা
খ. মানুষ হিসেবে মহানবির বৈশিষ্ট্য আলোচনা 
গ. ইসলামের শিক্ষার আলোচনা
ঘ. মহানবির বহুমাত্রিক গুণ আলোচনা

আরো পড়ুন : মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এসএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র

৩৭। ‘এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো’ - উক্তিটির মধ্যে দিয়ে হজরত মুহাম্মদ (সা.)- এর চরিত্রের যে দিক ফুটে উঠেছে-
i. ক্ষমাশীলতা      
ii. উদারতা  
iii. সহনশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii     খ. i ও iii  
গ. ii ও iii     ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

মকবুল সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি হওয়াতে প্রতিবেশীরা তাঁর কাছে টাকা পয়সা, জিনিসপত্র আমানত রাখেন। মকবুল সাহেবও চাওয়ামাত্র তাদের জিনিস পত্র ফেরত দেন। হজে যাবার সময় তিনি তাঁর ভাইয়ের কাছে সব আমানত রেখে বুঝিয়ে দিয়ে যান, যাতে তাঁর ভাই সময়মতো প্রতিবেশীদের আমানত ফেরত দিতে পারেন।

৩৮। ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে উল্লিখিত মহানবি (সা.)-এর কোন গুণটি মকবুল সাহেবের মধ্যে দেখা যায়?
ক. সততা     
খ. ন্যায়বিচার    
গ. বিশ্বস্ততা    
ঘ. সত্যবাদিতা

নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

“একটিমাত্র পিরান কাচিয়া শুকায়নি তাহা বলে,
রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে।”

৩৯। ওপরের পঙক্তিটিতে ‘মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধের কোন বিষয়ের সাথে মিল রয়েছে?
ক. মহানবি (সা.)-এর আড়ম্বরপূর্ণ জীবন
খ. মহানবি (সা.)-এর তুচ্ছতাবোধের প্রকাশ
গ. মহানবি (সা.)-এর নির্যাতিত হওয়ার চিত্র
ঘ. মহানবি (সা.)-এর সাদাসিধের জীবন

৪০। ওপরের উদ্দীপকে  উল্লিখিত দিকটির বহিঃপ্রকাশ ঘটেছে-
i. মহানবি (সা.)-এর দারিদ্র্যের মুকুট মাথায় পরিধানে 
ii. গৃহে প্রদীপ জ্বালাবার তেল না থাকার মাধ্যমে 
iii. মহানবি (সা.)-এর আত্মকষ্ট সকলের কাছে প্রকাশে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii        খ. i ও iii   
গ. ii ও iii        ঘ. i, ii ও iii

উত্তর: ৩৩. খ, ৩৪. খ, ৩৫. গ, ৩৬. খ, ৩৭. ঘ, ৩৮. গ, ৩৯. ঘ,  ৪০.  ক।

লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

কবীর

টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
শিক্ষার্থীরা গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

পাঠ-৯ : টুকটুক ও চিকু

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 

প্রশ্ন: টুকটুক গান গেয়ে উঠল কেন?

উত্তর: টুকটুক গুনগুনিয়ে গান গেয়ে উঠল কারণ পরের দিন থেকে গ্রীষ্মের ছুটি শুরু হবে এবং দুদিন পর তার মামাতো ভাইবোনরা তাদের বাড়িতে আসবে। এই আনন্দে তার মনে খুশির জোয়ার বইছিল।

প্রশ্ন: টুকটুক কোথায় বিড়ালছানাটিকে দেখতে পেল?

উত্তর: টুকটুক তার বাড়ির বাগানের কোণে ভীতসন্ত্রস্ত অবস্থায় বিড়ালছানাটিকে দেখতে পেল।

আরো পড়ুন : টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রশ্ন: টুকটুকের মন বিড়ালছানাটির জন্য কেঁদে উঠল কেন?

উত্তর: বিড়ালছানাটি ছিল কঙ্কালসার, কাদামাখা। আর সে কাঁপছিল এবং মনে হচ্ছিল তার একটি পা কেটে গেছে। এই অসহায় অবস্থায় বিড়ালছানাটি দেখে টুকটুকের মন ব্যথায় কেঁদে উঠল। 

প্রশ্ন: টুকটুক কীভাবে বিড়ালছানাটির যত্ন নিল?

উত্তর: টুকটুক অত্যন্ত যত্নসহকারে বিড়ালছানাটির সেবা করেছিল। প্রথমে সে ছানাটিকে বাড়িতে এনে নরম তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিল। এরপর সে বিড়ালটির পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। তার মা একটি ছোট পাত্রে দুধ দিলে বিড়ালছানাটি ধীরে ধীরে দুধ খেল। টুকটুকের এই আন্তরিক যত্নে বিড়ালছানাটি ক্রমেই সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল।

লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা

কবীর

ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:২৭ পিএম
ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

তৃতীয় অধ্যায় : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২০। প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হয় নিচের কোন প্রক্রিয়ায়?
ক) পরিবহন      খ) ব্যাপন 
গ) অভিস্রবণ     ঘ) প্রস্বেদন

২১। কলয়েডধর্মী পদার্থ নিচের কোনটি?
ক) কিউটিন     
খ) ভেসলিন 
গ) জিলোটিন     
ঘ) পলিথিন

২২। প্রস্বেদন কোন ধরনের প্রক্রিয়া?
ক) শারীরবৃত্তীয়     খ) রাসায়নিক 
গ) ভৌত                ঘ) জটিল

২৩। নিচের কোন প্রক্রিয়ায় উদ্ভিদের মৃত্যুও হতে পারে?
ক) ইমবাইবিশন প্রক্রিয়ায়    
খ) ব্যাপন প্রক্রিয়ায়
গ) অভিস্রবণ প্রক্রিয়ায়     
ঘ) প্রস্বেদন প্রক্রিয়ায়

আরো পড়ুন : ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

২৪। কোনটি পাতায় তৈরি খাদ্য পরিবহন করে?
ক) কিউটিকল     
খ) জাইলেম টিস্যু 
গ) ফ্লোয়েম টিস্যু     
ঘ) কোষপ্রাচীর

২৫। উদ্ভিদের পরিবহন পথ নিচের কোনটি?
ক) জাইলেম     
খ) ফ্লোয়েম 
গ) কিউটিকল     
ঘ) জাইলেম ও ফ্লোয়েম

২৬। পেপারোমিয়া কীসের নাম?
ক) বৃক্ষের     খ) প্রাণীর 
গ) ওষুধের     ঘ) বসতির

উত্তর: ২০. গ, ২১. গ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. ঘ, ২৬ ক।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৪ পিএম
টুকটুক ও চিকু পাঠ থেকে ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
টুকটুক বাগানের কোণে ভীতসন্ত্রস্ত অবস্থায় বিড়ালছানাটিকে দেখতে পেল। ছবি- সংগৃহীত

পাঠ-৯ : টুকটুক ও চিকু

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখ।

আনন্দ-উচ্ছ্বাসে, আর্তস্বর, আলত করে, কঙ্কালসার, গ্রীষ্মের দাবদাহে, চড়ুইভাতি, ভয়ে জড়োসড়ো, হৃষ্টপুষ্ট
 
প্রদত্ত শব্দ                   শব্দের অর্থ
আনন্দ-উচ্ছ্বাসে           আনন্দমুখর পরিবেশে।
আর্তস্বর                      ব্যথাসূচক শব্দ; কাতরধ্বনি।
আলত করে                 আলগোছে।
কঙ্কালসার                   শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন; রোগা।
গ্রীষ্মের দাবদাহে           গরমকালের প্রচণ্ড তাপে।
চড়ুইভাতি                     বনভোজন।
ভয়ে জড়োসড়ো           ভয়ে কুঁকড়ে যাওয়া।
হৃষ্টপুষ্ট                         মোটাতাজা।
 

প্রশ্ন: ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

ক. মনে তার ……. বইছে।                                             আলতো
খ. টুকটুকের মুখটা হাসিতে …..করে উঠল।                   ঝলমল
গ. ছানাটি ভয়ে ……..হয়ে কাঁপছে।                                জড়োসড়ো
ঘ. চড়ুইভাতির ……যোগ দিল চিকু।                                আনন্দের জোয়ার
ঙ. সে ছানাটিকে …… করে কোলে তুলে নিল।                 আনন্দ-উচ্ছ্বাসে
 
উত্তর: ক. মনে তার আনন্দের জোয়ার বইছে। 
খ. টুকটুকের মুখটা হাসিতে ঝলমল করে উঠল। 
গ. ছানাটি ভয়ে জড়োসড়ো হয়ে কাঁপছে। 
ঘ. চড়ুইভাতির আনন্দ-উচ্ছ্বাসে যোগ দিল চিকু।
ঙ. সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল।
 
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা, ঢাকা
 
কবীর

প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৬:১৮ পিএম
প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
পৃথিবীর প্রাকৃতিক গঠন। ছবি- সংগৃহীত

প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

২৫. নিচের কোন বিষয়টি জলবায়ু বিদ্যার অন্তর্ভুক্ত নয়?
ক) বায়ুপ্রবাহ      খ) বায়ু চাপ
গ) সমুদ্র স্রোত    ঘ) ঘূর্ণিবাত

২৬. বৃষ্টিপাত প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়?
ক) ভূমিরূপে         খ) সমুদ্র বিদ্যায়
গ) জীব ভূগোলে    ঘ) জলবায়ু বিদ্যায়

২৭. নদীর উৎপত্তি ও ক্রমবিকাশ প্রাকৃতিক ভূগোলের কোন বিদ্যার মধ্যে পড়ে?    
ক) ভূমিরূপ বিদ্যায়    খ) জলবায়ু বিদ্যায়    
গ) সমুদ্র বিদ্যায়        ঘ) জীবমণ্ডল

২৮. ‘পৃথিবীপৃষ্ঠের প্রাকৃতিক ভূচিত্রাবলির বিজ্ঞানসম্মত পাঠই হলো প্রাকৃতিক ভূগোল।’ এটি কার সংজ্ঞা?
ক) রিচার্ড হার্টশোর্নের    
খ) ফ্রেডরিথ র‌্যাটজেলের
গ) American Heritage Science Dictionary-র
ঘ) ফেরেলের

নিচের উদ্দীপকটি পড়ে ২৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখা অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।
২৯. ‘ক’ শাখা বলতে উদ্দীপকে নিচের কোনটি নির্দেশ করা হয়েছে?
ক) জলবায়ুবিদ্যা    খ) ভূমিরূপবিদ্যা
গ) সমুদ্র ভূগোল    ঘ) জীব ভূগোল

নিচের উদ্দীপকটি পড়ে ৩০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

‘ক’ শাখাটি ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান, খনিজ ও শিলা, পর্বত, সমভূমি, মালভূমি প্রভৃতি বিষয় নিয়ে কাজ করে। এ শাখায় অধ্যয়ন করলে ওই বিষয়গুলো বিস্তারিত জানা যায়।

৩০. ওপরের উদ্দীপকে বর্ণিত ‘ক’ শাখায় অন্যান্য যে বিষয় আলোচিত হয়-
i.  ভূমিকম্প 
ii. নদীর উৎপত্তি  
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii    খ) ii ও iii
গ) i ও iii    ঘ) i, ii ও iii

আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

৩১. নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের মূল আলোচ্য বিষয়?
ক) পৃথিবীর বর্ণনা    খ) পরিবেশ ও প্রকৃতি
গ) পৃথিবীর জন্ম      ঘ) খনিজ সম্পদ

৩২. একটি বিষয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি বারবার পরিবর্তিত হয়েছে। ওই বিষয়টি কী?
ক) জলবায়ু    খ) পরিবেশ
গ) সময়         ঘ) স্থান

৩৩. মহাকাশ ও মহাজাগতিক বস্তু সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়?
ক) জ্যোতির্বিদ্যায়       খ) মানচিত্রাঙ্কন বিদ্যায়
গ) মহাকাশ বিদ্যায়    ঘ) আবহাওয়া বিদ্যায়

নিচের চিত্রটি লক্ষ করে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

৩৪। চিত্রে A, B, C মণ্ডল তিনটির পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয় কোন ভূগোলে?
ক) প্রাকৃতিক ভূগোলে    খ) গাণিতিক ভূগোলে
গ) আঞ্চলিক ভূগোলে    ঘ) রাজনৈতিক ভূগোলে

৩৫। ওপরের চিত্রের জীবমণ্ডল নির্ভরশীল-
i. A মণ্ডলের ওপর    
ii. B মণ্ডলের ওপর
iii. C মণ্ডলের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii     খ) i ও iii
গ) ii ও iii     ঘ) i, ii ও iii

উত্তর: ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯.খ, ৩০. ক, ৩১. গ, ৩২.খ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ঘ।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র
শিক্ষার্থীরা লাইব্রেরিতে পড়াশোনা করছে। ছবি- সংগৃহীত

সপ্তম অধ্যায় : বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম

নমুনা প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে লেখ।

উত্তর: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম-
১। শিক্ষাবিস্তার: গ্রামীণ ব্যাংক দেশব্যাপী শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামের ছেলেমেয়েরা বিশেষ করে দরিদ্র শিশু ও ঝরে পড়া শিশু-কিশোররা গ্রামীণ ব্যাংক স্কুল থেকে শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম হলো-
i) উচ্চশিক্ষা ঋণ: শিক্ষার মাধ্যমে দরিদ্র ঋণগ্রহীতার সন্তানদের ক্ষমতায়িত করার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দরিদ্র-মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ১৯৯৭ সালে গ্রামীণ ব্যাংক উচ্চশিক্ষা ঋণ কর্মসূচি চালু করে। গ্রামীণ ব্যাংকের সদস্যদের সন্তান, যারা বিভিন্ন পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছে তাদের এ কর্মসূচির আওতায় পড়াশোনাকালীন এ ঋণ দেওয়া হয়।
ii) শিক্ষাবৃত্তি কর্মসূচি: ১৯৯৯ সালে গ্রামীণ ব্যাংক সদস্য পরিবারের মেধাবী ছেলেমেয়েদের জন্য শিক্ষাবৃত্তি চালু করে। এ বৃত্তির উদ্দেশ্য আর্থিক কারণে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং গ্রামীণ মেয়ে শিশুকে শিক্ষায় উৎসাহিত করা। মেধাবী ছাত্রছাত্রীরা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এ বৃত্তি পেয়ে থাকে। 
২। ভিক্ষুক ঋণ কর্মসূচি: ভিক্ষাবৃত্তি নিরোধ ও ভিক্ষুকদের সম্মানজনক জীবিকার নতুন পথে পরিচালিত করার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো ভিক্ষুক ঋণ কর্মসূচি। ২০০২ সালে গ্রামীণ ব্যাংক অসুবিধাগ্রস্ত সংগ্রামী ভিক্ষুকদের স্বকর্মসংস্থানের জন্য ভিক্ষুক ঋণ চালু করে। চরম দারিদ্র্যের শিকার এ ভিক্ষুক শ্রেণিকে ঋণদানের মাধ্যমে ফেরি ব্যবসা বা ভিক্ষার পরিবর্তে মানুষের দ্বারে দ্বারে ভোগ্যপণ্য বা বিভিন্ন গৃহস্থালি জিনিসপত্র বিক্রিতে উৎসাহিত করা হয়।
৩। স্বাস্থ্য কর্মসূচি: গ্রামীণ ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন। নিরাপদ খাবার পানি, টিকা ও ওষুধ, পরিবার পরিকল্পনা, স্যানিটারি এবং পুষ্টির ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অবদান রেখে যাচ্ছে তাছাড়া কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ জনগোষ্ঠীকে প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে গ্রামীণ ব্যাংক জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পালন করে থাকে।

আরো পড়ুন : বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির সমাজকর্ম দ্বিতীয় পত্র

৪। দারিদ্র্য দূরীকরণ: গ্রামীণ দারিদ্র্য নিরসনে গ্রামীণ ব্যাংক প্রশংসনীয় ভূমিকা পালন করছে। দুস্থ, দরিদ্র সম্বলহীন জনগোষ্ঠীকে দলবদ্ধ করে সংগঠিত করে ঋণ প্রদানের মাধ্যমে দারিদ্র্যসীমা উত্তরণে সহায়তা করছে। গ্রামীণ হতদরিদ্র মানুষ বিনা জামানতে বাড়িতে বসে ঋণ গ্রহণ করে বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দরিদ্রতা থেকে মুক্তি লাভ করছে। দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফল্যের জন্য ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত হন।
৫। গ্রামীণফোন: গ্রামীণ ব্যাংকের গ্রামীণফোন কার্যক্রম ছিল অভাবনীয়। গ্রামীণ ব্যাংক গ্রামীণফোনের মাধ্যমে তথ্যপ্রযুক্তিকে গরিব নারীদের হাতে তুলে দিয়েছে। এ কার্যক্রম তাদের উৎপাদিত পণ্যের হালনাগাদ তথ্য, বাজারদর ও চাহিদা, কৃষি এবং নারী ও শিশুস্বাস্থ্য সম্পর্কে জানা সম্ভব ও সহজ করে দিয়েছে। লাখ লাখ লোক পল্লী ফোনের মাধ্যমে বাংলাদেশের সব গ্রামকে বিশ্বে সংযুক্ত করে রেখেছে। বিশ্ব অঙ্গনে এটি একান্তভাবেই গ্রামীণ ব্যাংকের বিশেষ কৃতিত্ব। 
৬। গ্রামীণ শক্তি: দেশের বিদ্যুৎবঞ্চিত গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা দেওয়ার লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ শক্তি কার্যক্রম পরিচালনা করছে। সহজ শর্তে বাসগৃহ, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালতে সৌরবিদ্যুৎ সিস্টেম বিক্রি, সরবরাহ, স্থাপন ও রক্ষণাবেক্ষণ করছে।
৭। বিবিধ কার্যক্রম: এ ছাড়া গ্রামীণ ব্যাংক পরিবারের অন্য প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কর্মসূচি পরিচালনা করছে। এ প্রতিষ্ঠানগুলো হলো- গ্রামীণ কমিউনিকেশন্স, গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ ফান্ড, গ্রামীণ সাইবার নেট লিমিটেড, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ বিটেক, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ নিটওয়্যার, গ্রামীণ সলিউশনস, গ্রামীণ সফটওয়্যার লি., গ্রামীণ বিকাশ, গ্রামীণ কল্যাণ প্রভৃতি।

লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর