ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
গুজব মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং সেল ২৪ ঘণ্টা সক্রিয়: তথ্যমন্ত্রী শিবপুরে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ সাতকানিয়ায় মিলল মহাবিপন্ন হলুদ পাহাড়ি কচ্ছপ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১৬টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগ, পদ ১১১ মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, মাদরাসাশিক্ষক আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা রাবি ছাত্রদলের বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর রামগঞ্জে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলায় হল সুপারসহ গ্রেপ্তার ২ স্কটল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না ব্রাজিল: লুকাস পাকুয়েতা আনোয়ার ইব্রাহিমের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেরপুরে পিকআপভর্তি ভারতীয় মদসহ আটক ৩ হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন চাপের মুখে পদত্যাগের ঘোষণা ব্রিটেনের প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রজন্মের বিশ্বকাপ উন্মাদনা পরিসংখ্যানের প্রশ্ন এড়াতে স্বচ্ছতা আনতে চায় সরকার: জুনায়েদ সাকি মামাবাড়ি থেকে ফেরার পথে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছেই রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা: সাবেক শিবির নেতাসহ ৩০ জনের নামে মামলা তাহিরপুরে ঢলে ঘরের সঙ্গে ভেসে গেছে মানসিক ভারসাম্যহীন তরুণ জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা যুবক গ্রেপ্তার মঙ্গল ও চাঁদে অভিযানের জন্য নাসার নতুন রোভার আরনেস্ট রূপগঞ্জে কারখানায় ডাকাতির মালামাল উদ্ধার, গ্রেপ্তার ২ জয়পুরহাটে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত ঈশ্বরদীতে দুইদিনের গবেষণা সম্প্রসারণ কর্মশালার উদ্বোধন পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ব্রাজিলিয়ান জন্য সুখবর, পূর্ণ অনুশীলনে নেইমার

স্টকহোমে চার দিন: ঈদ, ইতিহাস আর হৃদয়ছোঁয়া এক ভ্রমণ

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:২০ পিএম
স্টকহোমে চার দিন: ঈদ, ইতিহাস আর হৃদয়ছোঁয়া এক ভ্রমণ
ছবি: লেখক

সেদিন ছিল বৃহস্পতিবার। রাত ৯টায় নতুন এক শহরের হাতছানি। স্ক্যান্ডিনেভিয়ান গ্রীষ্মের এই সময়েও আকাশে রয়ে গেছে সূর্যের কোমল আলো। আমি ও আমার স্ত্রী সোনিয়া ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিমানবন্দর থেকে সুইডেনের স্টকহোমে আরলান্দা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলাম। নির্জন কিন্তু রঙিন আলোয় ভাসমান এই রাতের শহর যেন আমাদের অপেক্ষাতেই ছিল।

আমাদের বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করতেই চোখে সামনে হাজির প্রিয় শরীফ আহমেদ লস্কর ভাই ও ভাবী। সুইডেনে ৪১ বছর ধরে থাকা এই প্রিয় মানুষদ্বয় নিজেই গাড়ি নিয়ে এসেছেন আমাদের নিতে। গাড়িতে উঠতেই মনে হলো, এটি শুধু কোনো শহরের দিকে যাত্রা নয় - এ যেন অতীত, বর্তমান আর অচেনা ভবিষ্যতের এক অন্তরঙ্গ আবেগের মধ্য দিয়ে এগিয়ে চলা।

শান্ত রাস্তা, গাছপালা আর আলো-ছায়ার খেলা আমাদের গ্রহণ করে নিঃশব্দে! শরীফ ভাইয়ের মুখে শুধু সুইডেনের গল্প। সুইডেনের রাজতন্ত্র, নাগরিক সচেতনতা, প্রবাস জীবনের আবেগ আর এই শহরের ইতিহাস। তাদের সান্নিধ্যে পথ যেন হয়ে উঠেছিল এক উষ্ণ কবিতা।

পরের দিন শুক্রবার ঈদের সকাল। আমি প্রথমবার স্টকহোমে ঈদ উদযাপন করতে যাচ্ছি। আবহাওয়া মেঘলা, হালকা ঠান্ডা, আর বাতাসে এক নিঃশব্দ আনন্দের গন্ধ। ঈদের নামাজ আদায় করি ব্রেদেং মসজিদে, যেখানে প্রবাসী বাংলাদেশিদের ঈদের আনন্দে পরিপূর্ণ। মনে হচ্ছিল, শহরের ভেতরে একখণ্ড বাংলাদেশ গড়ে উঠেছে।

নামাজ শেষে প্রিয়জনদের সালাম, হাসি, কোলাকুলি - সব কিছু যেন হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা ভালোবাসার ভাষা। দিনভর ঘুরে বেড়াই চার প্রবাসী বন্ধুর বাড়ি। সেমাই, পোলাও, রোস্ট আর মেহমানদারিতে ঈদের সেই চেনা ঘ্রাণ যেন হৃদয়ের তৃপ্তি হয়ে ওঠে। প্রবাসে থেকেও এ যেন পরিবার, আত্মীয়তা ও দেশকে নতুন করে পাওয়া।

রাত আসে আনন্দের আরেক রূপ নিয়ে। স্টকহোম বোট ক্লাবে অংশ নিই একটি প্রাণবন্ত ঈদ পার্টিতে।

কাকতালীয়ভাবে ঈদের সেই আনন্দময় দিনটিই ছিল সুইডেনের জাতীয় দিবস (৬ জুন)। এই দিনে ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্মরণ করা হয় ১৫২৩ সালে গুস্তাভ ভাসার রাজ্যাভিষেক, আর ১৮০৯ সালের সংবিধান প্রণয়ন। সেদিন আমি সৌভাগ্যক্রমে রাজা কার্ল গুস্তাফ ষোড়শ, রানি সিলভিয়া, ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া, প্রিন্স ড্যানিয়েল, প্রিন্সেস এসতেল্লা, প্রিন্স অসকার, প্রিন্স কার্ল ফিলিপ এবং প্রিন্সেস মেডেলাইনকে ড্রটনিংহোম প্যালেসের এক রাষ্ট্রীয় আয়োজনে সরাসরি দেখার সৌভাগ্য হয়। বর্ণাঢ্য কুচকাওয়াজ, জাতীয় সংগীত, পতাকার ঢেউ, শিশুদের নৃত্যগীত - সব মিলিয়ে এক অপার উৎসবের আবহ।

স্টকহোম শুধু একটি দেশের রাজধানী নয় - এটি ইউরোপের ইতিহাস, নান্দনিকতা ও রাষ্ট্রনৈতিক ভারসাম্যের প্রতীক। ১৪টি দ্বীপ নিয়ে গঠিত এই শহরের চারপাশে মেলারেন হ্রদ ও বাল্টিক সাগরের সৌন্দর্য, যা একে দিয়েছে “ভেনিস অব দ্য নর্থ” উপাধি। এখানেই প্রতিবছর অনুষ্ঠিত হয় নোবেল পুরস্কার অনুষ্ঠান - আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুযায়ী স্টকহোম সিটি হলে।

এর পরের দিন শনিবার সকাল থেকে শুরু হলো আমাদের স্টকহোম শহরে ইতিহাস ছুঁয়ে দেখার স্বপ্ন। দিনভর এই ভ্রমণে আমার সহযাত্রী ছিলেন সুইডেনে ৩৮ বছর ধরে বসবাসরত, প্রবাসী সমাজে অত্যন্ত শ্রদ্ধাভাজন মহিউদ্দিন আহমেদ জিন্টু ভাই। তিনি শুধু স্থানীয় বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত মুখই নন, বরং একজন উষ্ণ হৃদয়ের মানুষ, যিনি প্রবাসীদের পাশে থাকেন নিরলসভাবে। তার গাড়িতে চড়ে আমরা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলি - নানা দর্শনীয় স্থান আর ইতিহাসের ছোঁয়া নিতে। তার অভিজ্ঞতার বর্ণনায় স্টকহোম শহরের প্রতিটি ইট-পাথরের মধ্যেই যেন জীবন্ত হয়ে উঠছিল এক দীর্ঘ প্রবাস ইতিহাস।

বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সময় দেন আরেক গর্বিত প্রবাসী নাহিদ হাসান। যিনি “শান্তি” নামে আটটি রেস্টুরেন্টের কর্ণধার। তার গাড়িতে চড়ে আমি যেন শুধু এক শহর দেখিনি, দেখেছি একজন উদ্যোক্তার দৃঢ় পথচলা। তার হাসিমুখ, আত্মবিশ্বাস, আর শহরের প্রতিটি অলিগলি চিনে নেওয়ার গল্প আমাকে মুগ্ধ করেছে।

রবিবার দুপুরে আমরা দাওয়াতে যাই স্বপন ভাইয়ের বাসায়। যার আতিথেয়তায় ছিল দেশি আবেগের নিখুঁত মিলন। ঘরোয়া পরিবেশ, হাসি আর পরিচিত খাবারের ঘ্রাণ - মনে হচ্ছিল, প্রবাসে এসেও যেন এক টুকরো বাংলাদেশকে ছুঁয়ে ফেললাম।

রাতের পর্বটি ছিল আরেক সম্মানিত প্রবাসী নেতার সান্নিধ্যে। নাজমুল আবেদীন মোহন ভাই, যিনি স্থানীয় কমিউনিটির অগ্রজ, একজন প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট ব্যবসায়ী ও সমাজসেবক। তার আমন্ত্রণে আমরা উপস্থিত হই তার রেস্টুরেন্টে। কথা হয় বাংলাদেশের রাজনীতি, প্রবাসের দায়িত্ববোধ ও আগামীর সম্ভাবনা নিয়ে। এইসব মুহূর্তে মনে হচ্ছিল, আমরা কেবল খাবার খেতে নয় - ভবিষ্যতের কিছু স্বপ্ন একসঙ্গে ভাগ করে নিতে এসেছি।

এই দুই দিন আমরা ঘুরে দেখেছি স্টকহোমের প্রাণ-খ্যাত কিছু স্থান। প্রথমেই পা রাখি গামলা স্তান-বে (Gamla Stan)। এটি স্টকহোমের প্রাচীনতম শহরকেন্দ্রে। এখানে রাজপ্রাসাদ, আঁকাবাঁকা পাথরের গলি আর রাজকীয় প্রহরীদের কুচকাওয়াজ যেন আপনাকে শতাব্দী পেছনে নিয়ে যায়। প্রতিটি দেওয়ালে, প্রতিটি অলিতে যেন লুকিয়ে রয়েছে ইতিহাসের গল্প।

এরপর যাই ভাসা মিউজিয়ামে (Vasa Museum)। ১৬২৮ সালে সমুদ্রযাত্রার প্রথম দিনেই ডুবে যাওয়া বিশাল যুদ্ধজাহাজ “ভাসা” এখানেই সংরক্ষিত। আজও সেটি দাঁড়িয়ে আছে - একজন ব্যর্থতা থেকে শেখা ইতিহাসের নিদর্শন হয়ে।

স্ক্যানসেন ওপেন-এয়ার মিউজিয়ামে দেখি সুইডেনের পুরনো গ্রামীণ জীবন, কুটির শিল্প, গৃহস্থালি, কৃষিকাজ আর সংস্কৃতির বাস্তব নিদর্শন। আর ড্রটনিংহোম প্যালেসে এসে আমরা পরিচিত হই সুইডিশ রাজপরিবারের বর্তমান বাসভবনের সঙ্গে - যা ইউরোপের আধুনিক রাজতন্ত্রের এক প্রতীক।

৯ জুন সকাল সাড়ে সাতটায় ছিল আমাদের ফিরতি ফ্লাইট স্টকহোম থেকে হেলসিংকির উদ্দেশ্যে। শরীফ আহমেদ লস্কর ভাই সেদিনের মতো নিজের গাড়িতে করেই আমাদের বিমানবন্দরে পৌঁছে দিয়ে আন্তরিক বিদায় জানান। বিদায়ের সময় গাড়ির জানালা দিয়ে তাকিয়ে ছিলাম সেই স্টকহোমের দিকে, যে শহর আমাদের চার দিনের আশ্রয় ছিল - তবে আজ মনে হলো, সে যেন চিরদিনের আত্মীয়।

শহরের সৌন্দর্য যেমন মন ছুঁয়েছে, তার মানুষের আন্তরিকতা, ঈদের অনুভব, ইতিহাসের ভার আর নদীর ধারে সূর্যাস্ত - সব কিছু মিলে তৈরি করেছে এক অদ্বিতীয় অভিজ্ঞতা।

স্টকহোম আমার কাছে আর শুধু একটি শহর নয় - এটি একটা গল্প, একটা অনুভব, একটা স্মৃতির নাম।

অমিয়/

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাদের আহমদ, জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

রবিবার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহত প্রবাসীরা হলেন- গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রবাসীরা পিকআপভ্যানে করে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই পাঁচ প্রবাসী বাংলাদেশিসহ ছয়জন নিহত হন।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি নিশ্চিত করেন যে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিহত ৫ বাংলাদেশির মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে কাতার দূতাবাসের শ্রম উইংকে নির্দেশনা দেওয়া হয়েছে। 

এই সংকটাপন্ন মুহূর্তে সরকার নিহতের পরিবারগুলোর পাশে রয়েছে বলেও জানান তিনি।

অমিয়/

প্রকৃতির বিস্ময়ে আলোকিত এক দেশ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:২৪ পিএম
ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য
ছবি: হেলসিঙ্কির কিছু প্রাকৃতিক দৃশ্য

পৃথিবীর অনেক দেশেই গ্রীষ্ম আসে, সূর্য উজ্জ্বল হয়, দিন বড় হয়। কিন্তু ফিনল্যান্ডে গ্রীষ্মের এক বিশেষ মুহূর্ত আছে, যা বিশ্বের অন্য অনেক দেশের মানুষের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। জুনের শেষভাগে এসে এই উত্তর ইউরোপের দেশটি উপভোগ করে বছরের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত। এ সময় দেশের উত্তরাঞ্চলে এমনকি সূর্য একেবারেই অস্ত যায় না। রাত ১২টায়ও আকাশে দিনের আলো বিরাজ করে।

২০২৬ সালে ফিনল্যান্ডে জুহান্নুস বা মিডসামার ডে পালিত হচ্ছে ২০ জুন। এর ঠিক পরদিন, ২১ জুন, ঘটে গ্রীষ্মকালীন অয়ন বা Summer Solstice, যা উত্তর গোলার্ধের দীর্ঘতম দিনের জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত হিসেবে পরিচিত।

যখন রাত হারিয়ে যায়

ফিনল্যান্ডের রাজধানী Helsinki-তে জুন মাসে সূর্যাস্ত হয় প্রায় মধ্যরাতের কাছাকাছি এবং ভোরের আগেই আবার সূর্য উঠে যায়। ফলে প্রকৃত অন্ধকার বলতে কিছুই থাকে না। আকাশে সারারাত নীলাভ-সোনালি আলো ছড়িয়ে থাকে, যাকে ফিনিশরা বলে "White Night" বা সাদা রাত।

আর দেশের উত্তরাঞ্চলীয় অঞ্চল Lapland-এ পরিস্থিতি আরও বিস্ময়কর। সেখানে টানা কয়েক সপ্তাহ সূর্য দিগন্তের নিচে নামে না। মধ্যরাতেও সূর্যের আলোয় পাহাড়, বনভূমি ও হ্রদ ঝলমল করে।

কেন হয় এই ঘটনা

পৃথিবী তার অক্ষের উপর প্রায় ২৩.৫ ডিগ্রি হেলে সূর্যের চারদিকে ঘোরে। জুন মাসে উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে। ফলে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে উত্তরাঞ্চলে পড়ে এবং দিন সবচেয়ে বড় হয়। এই ঘটনাকেই বলা হয় Summer Solstice বা গ্রীষ্মকালীন অয়ন।

এই দিন থেকেই জ্যোতির্বৈজ্ঞানিকভাবে গ্রীষ্মের সূচনা ধরা হয়। যদিও এর পরের দিনগুলোতে দিন ধীরে ধীরে ছোট হতে শুরু করে, তবুও গ্রীষ্মের আবহ থাকে আরও কয়েক মাস।

পুরো দেশ যেন উৎসবের দেশে পরিণত হয়

ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন কেবল একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি জাতীয় অনুভূতিরও অংশ। জুহান্নুস বা মিডসামার উৎসবকে কেন্দ্র করে শহর থেকে লাখো মানুষ ছুটে যায় গ্রামাঞ্চল, দ্বীপপুঞ্জ ও গ্রীষ্মকালীন কটেজে। পরিবার, বন্ধু ও আত্মীয়দের নিয়ে তারা প্রকৃতির মাঝে উদযাপন করে এই আলোর উৎসব।

হ্রদের তীরে জ্বলে ওঠে বিশাল অগ্নিকুণ্ড বা ‘কোক্কো’, গরম হয় সাউনা, শুরু হয় গান, নাচ, বারবিকিউ ও নৌবিহার। অনেকেই মধ্যরাতে হ্রদে সাঁতার কাটেন, কারণ তখনও চারপাশে দিনের আলো থাকে।

পর্যটকদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা

বিশ্বের নানা দেশ থেকে পর্যটকরা এই সময় ফিনল্যান্ডে আসেন শুধুমাত্র ‘মিডনাইট সান’ বা মধ্যরাতের সূর্য দেখার জন্য। বিশেষ করে ল্যাপল্যান্ডে রাত ১২টায় সূর্যকে আকাশে দেখা অনেকের কাছে জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

প্রকৃতি প্রেমী, আলোকচিত্রী এবং ভ্রমণকারীদের জন্য এটি এক অনন্য সময়। রাতের আকাশে সূর্যের সোনালি আলো, শান্ত হ্রদের পানিতে তার প্রতিফলন এবং নিস্তব্ধ বনভূমির সৌন্দর্য মিলে সৃষ্টি করে এক অপার্থিব পরিবেশ।

বাংলাদেশের জন্য বিস্ময়ের গল্প

বাংলাদেশে যেখানে জুন মাস মানেই বর্ষার মেঘ, বৃষ্টি আর স্বাভাবিক দিন-রাতের পালাবদল, সেখানে ফিনল্যান্ডের দীর্ঘতম দিন যেন প্রকৃতির এক ভিন্ন রূপকথা। এখানে রাত নামলেও অন্ধকার নামে না। শিশুরা গভীর রাত পর্যন্ত বাইরে খেলতে পারে, মানুষ মধ্যরাতেও হাঁটতে বের হয়, আর প্রকৃতি যেন ২৪ ঘণ্টাই জেগে থাকে।

ফিনল্যান্ডের মানুষের কাছে এই সময়টি শুধু ঋতু পরিবর্তনের নয়, বরং জীবনকে উদযাপনের সময়। দীর্ঘ ও অন্ধকার শীতের পর সূর্যের এই অফুরন্ত উপস্থিতি তাদের মনে নিয়ে আসে নতুন উদ্দীপনা, আনন্দ ও আশার বার্তা।

শেষ কথা

বিশ্বের সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডের সুখের পেছনে প্রকৃতিরও একটি বড় ভূমিকা রয়েছে। বছরের দীর্ঘতম দিন সেই প্রকৃতিরই এক অসাধারণ উপহার। যখন মধ্যরাতে সূর্য হাসে, তখন মনে হয় প্রকৃতি যেন মানুষের জন্য বিশেষ এক উৎসবের আয়োজন করেছে।

ফিনল্যান্ডের এই দীর্ঘতম দিন শুধু একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয়, এটি আলো, প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনবোধের এক অনন্য মিলনমেলা।

তামান্না রুপা/

মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:২১ এএম
আপডেট: ১৩ জুন ২০২৬, ১০:২৩ এএম
মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ারের সভাপতিত্বে বাংলাদেশে দূতাবাসের হলরুমে এ গণশুনানি হয়। 

এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার বক্তব্যে গণশুনানিতে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, গণশুনানির মাধ্যমে দূতাবাস সরাসরি প্রবাসী কর্মীদের সমস্যা সর্ম্পকে অবহিত হতে পারবে। দূতাবাসের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধিতে প্রবাসীদের গঠনমূলক পরামর্শ দূতাবাসের সেবার মানকে আরও ত্বরান্বিত করবে। এছাড়া, তিনি কোনো সমস্যা হলে সরাসরি দূতাবাসের অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে বলেন।

রাষ্ট্রদূত সকলকে বাহরাইনের আইন-কানুন মেনে চলা এবং বৈধভাবে এই দেশে অবস্থান করার অনুরোধ জানান।

বিদেশের মাটিতে কারও দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয়, সে দিকে লক্ষ্য রাখার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর জন্য সবাইকে অনুরোধ জানান।

এ গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসীদের আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

এ সময় দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দেন। প্রবাসীরা তাদের প্রস্তাবনা, মতামত, অভিযোগ, পরামর্শ সরাসরি ই-মেইলে ([email protected]) পাঠাতে পারবেন।

অন্তরা/

জেনেভায় আইএলও এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতিত্ব করলেন শ্রমমন্ত্রী

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট: ১০ জুন ২০২৬, ০৪:০৫ পিএম
জেনেভায় আইএলও এশিয়া-প্যাসিফিক গ্রুপের সভাপতিত্ব করলেন শ্রমমন্ত্রী
ছবি: বাংলাদেশ মিশন, জেনেভা

সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আরব, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৯ জুন) জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনে ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন চলাকালীন জাতিসংঘের দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকটি সঞ্চালনা করেন জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান।

এ বৈঠকে আরব, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে প্রায় ১৫ জন মন্ত্রীসহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

বৈঠকে আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক এবং আরব ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালকরা বক্তব্য দেন।

শ্রমমন্ত্রী তার বক্তব্যে এশিয়া-প্যাসিফিক গ্রুপের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালনের সময় সদস্য রাষ্ট্রসমূহের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আইএলওর অন্যতম বৈচিত্র্যময় গ্রুপ হিসেবে এশিয়া-প্যাসিফিক গ্রুপ বিভিন্ন উন্নয়ন স্তর, অর্থনৈতিক কাঠামো, সংস্কৃতি ও শ্রমবাজার বাস্তবতার দেশগুলোকে একত্রিত করেছে। এই বৈচিত্র্য সত্ত্বেও সামাজিক ন্যায়বিচার, শোভন কাজ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভিন্ন লক্ষ্য এশিয়া-প্যাসিফিক গ্রুপেকে ঐক্যবদ্ধ রেখেছে।

তিনি বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বৈশ্বিক শ্রম শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান আইএলওর মধ্যে এশিয়া-প্যাসিফিক গ্রুপের বিশেষ অবস্থান তুলে ধরে বলেন, প্রাচীন সভ্যতার ঐতিহ্য ও সমসাময়িক উন্নয়ন অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা এই গ্রুপের বৈচিত্র্য শ্রম, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে বৈশ্বিক আলোচনায় অনন্য দৃষ্টিভঙ্গি রাখে।

তিনি উল্লেখ করেন, এশিয়া-প্যাসিফিক গ্রুপের বৈচিত্র্যই এর অন্যতম শক্তি এবং সদস্য রাষ্ট্রসমূহকে “Connecting Diversity, Advancing Unity” প্রতিপাদ্যের আলোকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শ্রম সচিব আব্দুর রউফ তালুকদার এশিয়া-প্যাসিফিক গ্রুপের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশের দায়িত্বপালনের সময় সদস্য রাষ্ট্রসমূহের সহযোগিতা, বন্ধুত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ভবিষ্যতের কর্মজগত আজকের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই গড়ে উঠবে। তিনি সামাজিক ন্যায়বিচার ও শোভন কাজের প্রসারে সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এশিয়া-প্যাসিফিক গ্রুপের ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন।

বিশ্বের প্রায় অর্ধেক শ্রমশক্তির প্রতিনিধিত্বকারী এশিয়া-প্যাসিফিক গ্রুপে আইএলওর অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক গ্রুপ। গত এক বছর ধরে বাংলাদেশ এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রুপটির আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করার ধারাবাহিকতায় এ মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করল।

আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে অভিন্ন অগ্রাধিকারসমূহ এগিয়ে নিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে।

থিও/অমিয়/

ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৩০ এএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ১০:৩৪ এএম
ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির পরভো শহরে এক দিন
ছবি: খবরের কাগজ

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পরভো (Porvoo) শহর। এই শহরে এসে মনে হলো যেন কয়েক শতাব্দী পেছনে চলে গেছি।

আধুনিক ফিনল্যান্ডের ব্যস্ত নগরজীবনের বাইরে ইতিহাস, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল এই শহর। দেশটির দ্বিতীয় প্রাচীনতম শহর হিসেবে পরিচিত পরভো শুধু ফিনল্যান্ডেরই নয়, পুরো নর্ডিক অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য।

সম্প্রতি শহরটি ঘুরে দেখার সুযোগ হয়। শহরে প্রবেশের পরই চোখে পড়ে নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিখ্যাত লাল রঙের কাঠের গুদামঘরগুলো। কয়েকশ বছর আগে বাণিজ্যিক কাজে ব্যবহৃত এসব ভবন আজ পোরভোর পরিচয় বহন করছে। পর্যটকদের ক্যামেরায় সবচেয়ে বেশি ধরা পড়ে এই দৃশ্য।

পনরভোর পুরনো শহর বা ‘ওল্ড টাউন’-এ হাঁটতে হাঁটতে মনে হলো যেন কোনো রূপকথার শহরে প্রবেশ করেছি। সরু পাথরের রাস্তা, শত শত বছরের পুরনো কাঠের বাড়ি, ছোট ছোট ক্যাফে, শিল্পকর্মের দোকান এবং ঐতিহ্যবাহী স্থাপত্য পুরো এলাকাকে অন্যরকম সৌন্দর্য দিয়েছে। শহরের প্রতিটি গলি যেন ইতিহাসের এক একটি অধ্যায়।

শহরের অন্যতম প্রধান আকর্ষণ পরভো ক্যাথেড্রাল। ত্রয়োদশ শতকে নির্মিত এই গির্জাটি ফিনল্যান্ডের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী। পাহাড়ের ওপর অবস্থিত গির্জার সামনে দাঁড়িয়ে পুরো শহর এবং নদীর মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। এখানে আসা পর্যটকদের অনেকেই কিছু সময় নীরবে বসে শহরের শান্ত পরিবেশ উপভোগ করেন।

পরভো নদীর তীরও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। গ্রীষ্মকালে নদীর পাশে হাঁটা, নৌভ্রমণ কিংবা খোলা আকাশের নিচে বসে কফি পান করার আনন্দই আলাদা। নদীর দুই পাড়ে স্থানীয় মানুষ ও পর্যটকদের প্রাণচাঞ্চল্যে মুখর থাকে পুরো এলাকা।

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এছাড়া বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

পরভোর আরেকটি আকর্ষণ হলো এর ক্যাফে সংস্কৃতি। শহরের ছোট ছোট ক্যাফেগুলোতে স্থানীয় কফি, পেস্ট্রি ও ঐতিহ্যবাহী ফিনিশ খাবারের স্বাদ নেওয়ার সুযোগ রয়েছে। পুরনো শহরের পরিবেশে বসে এক কাপ গরম কফি যেন ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

ফিনল্যান্ডে বসবাসকারী অনেক বাংলাদেশির মতো আমিও বিভিন্ন শহর ঘুরে দেখার সুযোগ পেয়েছি। তবে পরভোকে আলাদা করে মনে রাখার কারণ হলো এর প্রশান্ত পরিবেশ, ঐতিহাসিক আবহ এবং প্রাকৃতিক সৌন্দর্যের নিখুঁত সমন্বয়। যারা ভ্রমণ ভালোবাসেন, বিশেষ করে ইতিহাস ও সংস্কৃতির প্রতি আগ্রহী, তাদের জন্য পরভো অবশ্যই একটি দর্শনীয় স্থান।

হেলসিঙ্কি থেকে মাত্র ৪৫ মিনিটের যাত্রায় পৌঁছে যাওয়া যায় এই শহরে। তাই ফিনল্যান্ডে আসা কোনো পর্যটকের ভ্রমণ তালিকায় পরভো থাকা উচিত। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া পুরোনো ইউরোপের সৌন্দর্য অনুভব করতে চাইলে পরভো হতে পারে এক অনন্য গন্তব্য।

পরভো শুধু একটি শহর নয়, এটি ফিনল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি ও সৌন্দর্যের এক জীবন্ত প্রতিচ্ছবি।

জামান সরকার/আমান