বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী।
সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের সাহসী ভূমিকা স্মরণ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদানকে নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় বলে উল্লেখ করেন বদরুল আলম চৌধুরী।
তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সময় সংগ্রাম করে গেছেন, কারাবরণ করেছেন, অসুস্থ থেকেও জনগণের জন্য আত্মত্যাগ করেছেন। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং বাংলাদেশের ইতিহাসে গণতান্ত্রিক আন্দোলনের এক অগ্রদূত। প্রবাসী বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করবে।
খালেদা জিয়ার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আজও তার নেতৃত্বের অপেক্ষায় রয়েছে।
ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান বলেন, আজকের এই বিশেষ দিনে আমরা শুধু একজন নেত্রীর জন্মদিন পালন করছি না, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অমলিন প্রতীককে স্মরণ করছি।
অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সহসভাপতি আফজাল হোসেন।
এ সময় মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ক্যালিফোর্নিয়া বিএনপির উপদেষ্টামন্ডলীর প্রধান নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান, সহসভাপতি সাইফুল আনসারী চপল, সহসভাপতি আফজাল হোসেন শিকদার, সহসভাপতি শওকত হোসেন আনজিন, সহসভাপতি লিটু হোসেন, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, ইলিশ মিয়া মামুনুর রশিদ, জাকির খান দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এক মহান জন, সহ-প্রচার সম্পাদক সরোয়ার বাবলু, ওমর ফারুক টিটু, আলমগীর হোসেন, কবির আহাদ প্রমুখ।
শফিকুল ইসলাম/অমিয়/