মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অন্যতম শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান’ (বাম)-এর উদ্যোগে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৪র্থ বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ওয়ারেন সিটির আইওনা ব্যাঙ্কুয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে ফেডারেল, স্টেট, কাউন্টি ও সিটি পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধি, ধর্মীয় ও নাগরিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন।
পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদ্যাপন এবং নীতিনির্ধারকদের সাথে কমিউনিটির সেতুবন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এই বিশাল আয়োজনের উদ্যোগ নেয় ‘বাম’।
অনুষ্ঠান শুরু হয় ওয়ালি কবিরের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। রমজানের তাৎপর্য ও প্রিয় নবি (সা.)-এর ক্ষমাশীলতা বিষয়ে বিশেষ আলোচনা করেন শায়াক মোহাম্মদ ইশতিয়াক এবং তরুণ আলেম সৈয়দ খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘বাম’-এর সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা এবং সিটি অব ওয়ারেন ক্রাইম কমিশনার সুমন কবির। সহ-সঞ্চালনায় ছিলেন প্রকাশনা সম্পাদক তাহমিদ চৌধুরী এবং সহকারী কোষাধ্যক্ষ সাইফ ইসলাম।
অনুষ্ঠানে ‘বাম’ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ শপন ও আহাদ মোহাম্মদ এবং উপদেষ্টা আমিনুর রশীদ চৌধুরী, আহাদ আহমেদ, লুৎফুল বারী নিয়ন, এন. ইসলাম শামীম ও সুমন কবিরসহ স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দকে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মার্কিন সিনেটর এলিসা স্লটকিনের কার্যালয়ের পক্ষ থেকে কাইল জনসনের মাধ্যমে প্রদান করা বিশেষ ‘প্রোক্লেমেশন’। এতে মিশিগানে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়া হয় এবং রমজানকে ঐক্য ও সহমর্মিতার মাস হিসেবে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকদের এক বিশাল উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে ছিলেন: ফেডারেল পর্যায়: সিনেটর এলিসা স্লটকিনের প্রতিনিধি কাইল জনসন এবং সিনেটর স্টেফানি চ্যাং। স্টেট পর্যায়: স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক ম্যাকফল, নাটালি প্রাইস, ডেনিস মেন্টজার ও টোনিয়া ফিলিপস; সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ টিম গ্রাইমেল; ১০ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট প্রার্থী ক্রিস্টিনা হাইমস, এরিক চুং ও কিম এলিস এবং সিনেট প্রার্থী আমান্ডা ট্রেপ্পা। কাউন্টি ও সিটি পর্যায়: ম্যাকোম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডোর প্রতিনিধি প্যাট্রিক কোলেটা; ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, মেয়র প্রো টেম ডেভ ডুয়ার, কাউন্সিল সেক্রেটারি মিন্ডি মুর, কাউন্সিল ভাইস চেয়ার মেলোডি ম্যাগি ও কাউন্সিলম্যান জনাথন লাফার্টি। এছাড়া ক্রাইম কমিশনার ট্রেসি আলম ও জা জা বুকার এবং হ্যাজেল পার্ক সিটি কাউন্সিলউইম্যান আলিসা সুলিভান উপস্থিত ছিলেন।
কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন: সাদেক রহমান শুমন (সাধারণ সম্পাদক, AABEA), আজমল হুসাইন (সভাপতি, বিয়ানীবাজার সোশ্যাল সোসাইটি), রুহুল আমিন (সহ-সভাপতি, জালালাবাদ সোসাইটি), নজরুল ইসলাম (কমিউনিটি অ্যাক্টিভিস্ট), লুৎফুর রহমান (ভারপ্রাপ্ত সভাপতি, মৌলভীবাজার সমিতি), হেলাল খান (সভাপতি, গোলাপগঞ্জ সমিতি), নুরুল হক (সভাপতি, গ্রেটার চিটাগং অ্যাসোসিয়েশন), মাসুক আহমেদ (সম্পাদক, বিশ্বনাথ সমিতি), আবুল হোসেন বিংরাজ, মোহাম্মদ জামান খুকা, ইকবাল হোসেন বাছিত ও মোহাম্মদ কবির টিটু (ফেঞ্চুগঞ্জ পরিবার)।
আরও উপস্থিত ছিলেন মিজান খান (সভাপতি, রাজনগর সমিতি), সুফিয়ান কুরেশি (সিইও, কুরেশি হোলসেল ও সহ-সভাপতি, BABAM), গিয়াস তালুকদার (সিইও, বেঙ্গল অটো ও সম্পাদক, BABAM), ইউনাইটেড বাংলাদেশি ওয়েলফেয়ারের প্রতিনিধি ইয়াহিয়া চৌধুরী, শাব্বির খান ও নাহিদ রহমান। ব্যবসায়ীদের মধ্যে ছিলেন সাইফুল আলম, নাসির সবুজ (সিইও, এসএন মর্টগেজ), রিয়েলটর কামাল উদ্দিন সালেহ, শেখ সোমরাজ আলী, আকরাম আকিব, ইয়াহিয়া রহমান ও মাহবুবুল আলম আলমগীর। এছাড়া সানি জাইগিরদার, রসি মির এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সারমিন তানিমসহ আরও অনেকে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ‘বাম’-এর সভাপতি জাবেদ চৌধুরী টানা চতুর্থবারের মতো এই সফল আয়োজনে সহযোগিতা করার জন্য বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই মিলনমেলার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে আমাদের বন্ধন অটুট। আমরা ঐক্য ও সেবার প্রতি দায়বদ্ধ।”
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ‘বাম’ নেতৃত্বের মধ্যে আরও ছিলেন সহ-সভাপতি সৈয়দ মতিউর রহমান শিমু ও আলী আহমেদ ফারিশ, কোষাধ্যক্ষ জসিম চৌধুরী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজহার রহমান।