বলিউডের সেনসেশনাল তারকা নোরা ফাতেহি। বিশেষ করে দিলবার গানে দুর্দান্ত পারফরম্যান্স নোরার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে বহু গুণ। অথচ এই নৃত্যশিল্পী-অভিনেত্রী নাকি শুরুতে দিলবার গানের শুটিং করতেই অস্বীকার করেছিলেন।
মেলবোর্ন ২০২৪-এর ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে রাজীব মসন্দের সঙ্গে সাক্ষাৎকারে নোরা বলেছিলেন, ‘আমি আগ্রহী ছিলাম না, কারণ আমার ব্লাউজটা অনেক ছোট ছিল’। দিলবার গানে পোশাক নিয়ে নোরা তার অস্বস্তির কথা প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি যখন সিনেমার নির্মাতাদের সঙ্গে বসেছিলাম তখন আমার প্রথম কথাই ছিল, দেখুন আমরা এটিকে কেবল দেখার জন্য একটি আইটেম গানে পরিণত করতে পারি। অথবা এটাকে নাচভিত্তিক একটি গানও করতে পারি। যেখানে দর্শক পরিবার এবং বাচ্চাদের সঙ্গে দেখতে অস্বস্তিবোধ করবে না। গানটি দেখে যেন সবাই নাচের প্রশংসা করতে পারে। এই ধরনের গানে যারা পারফরম্যান্স করেছেন তারা সবাই শরীর
দেখাতে চায়।’
তিনি আরও বলেন, ‘কোরিওগ্রাফার আমাকে যখন এর কস্টিউম এনে দেন তখন সেটি প্রয়োজনের তুলনায় ছোট ছিল। এত ছোট পোশাকে এ জন্য আমি কাজটি করতে রাজি ছিলাম না। অতিরিক্ত আবেদনময়ী হিসেবে আমি পর্দায় হাজির হতেও চাইনি। আমি বুঝতে পেরেছিলাম এটি একটি আবেদন ছড়ানো গান হবে তাই কাজটি না করেছিলাম। পরবর্তীতে আমার পোশাকটি পুনরায় তৈরি করা হলে আমি কাজটি করি। এরপর বাকিটা ইতিহাস। তারপরও অনেকেই মনে করতে পারে, যে পোশাকটি আমি পরে নেচেছি সেটিও যথেষ্ট বড় ছিল না। কিন্তু আমি এই পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। কারণ এটি আগের তুলনায় বেশ বড় ছিল’।
কলি