সম্প্রতি ওটিটি প্লাটফর্ম 'বঙ্গ'তে মুক্তি পেয়েছে বাংলাদেশের জনপ্রিয় ও নন্দিত অভিনেতা মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ অ-পুরুষ।
একটি শান্ত শহরতলির শহর, একজন নিরলস সাংবাদিক, অমীমাংসিত ধর্ষণ মামলা! সব মিলিয়ে সাংবাদিক থেকে গোয়ন্দা হয়ে ওঠার গল্প, সত্য প্রকাশের জন্য সবকিছু ঝুঁকি নিতে বাধ্য করার গল্প হলো অ-পুরুষ।
রহস্য-রোমাঞ্চ ভরা এই সিরিজে মোশাররফ করিম ছাড়াও তার স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইসহ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিয়া অথৈ, মাসুম রেজা ও জয় রাজ।
জসিম মন ও তাইফুর জাহান আশিক পরিচালিত মার্ডার ও থ্রিলার জনরার এ সিরিজটি মৃত্যু রহস্য ও ধর্ষণের মত বিষয় নিয়ে নির্মিত হয়েছে।
মোশাররফ করিম বরাবরই তার অভিনয় দক্ষতার জন্য দর্শক মহলে জনপ্রিয়। এই সিরিজেও এর ব্যতিক্রম নয়।