প্রথম সন্তানের প্রত্যাশায় দিন কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। আর এমন এক বিশেষ সময়ে বিশ্বখ্যাত ফ্যাশন শো 'মেট গালা ২০২৫'-এর রেড কার্পেটে উপস্থিত হয়ে আলো ছড়ালেন তিনি।
কিয়ারা বরাবরই ফ্যাশন সচেতন। এবার মেট গালার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও তিনি সেই পরিচয়ে নতুন মাত্রা যোগ করলেন।
কালো ও সোনালি রঙের গৌরব গুপ্তার নকশা করা পোশাকে কিয়ারা শুধু সৌন্দর্যেই নয়, মাতৃত্বের আভায়ও মুগ্ধ করলেন দর্শকদের। তাঁর বেবি বাম্পকে এমনভাবে উপস্থাপন করেছেন যাতে এক আত্মবিশ্বাসী নারীত্ব দারুণভাবে ফুটে উঠেছে।
মেট গালায় অংশ নেওয়ার পর আবেগ প্রকাশ করে কিয়ারা বলেন, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালার রেড কার্পেটে হাঁটা আমার জন্য এক স্বপ্নপূরণ। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দর ভাবে পোশাকটি তৈরি করেছেন।’
উল্লেখ্য, ২০২৩ সালে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিয়ারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রথম সন্তানের আগমনের খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
/রিয়াজ