স্বাধীন বাংলাদেশের ঘোষক ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্ব গাঁথা ও দেশ প্রেমকে শ্রদ্ধাভরে স্মরণ করে গান প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রুমী সরকার। ‘ও ভাই সোনার বাংলায় সোনার ছেলে শহিদ জিয়াউর রহমান’ শিরোনামে গানটি গত ২৭ জুলাই রুপালী ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানের কথা ও সুর আলম দেওয়ান। সংগীত আয়োজন করেছেন এইচ.আর লিটন।
গানটি প্রসঙ্গে বাউল শিল্পী রুমী সরকার বলেন, ‘শহিদ জিয়াউর রহমান শুধু মাত্র একজন রাষ্ট্রনায়কই নন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা যার হাত ধরে স্বাধীনতার ঘোষনা আসে। এ গান তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালবাসার নিবেদন।’
রুমী সরকার মূলত একজন বাউল শিল্পী। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা তেলিখালী ইউনিয়নের হরিণ পালা গ্রামের আমির হোসেনের মেয়ে। তার গানগুলোর মধ্যে "বিচ্ছেদ গান" বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বিভিন্ন পালা গানও গেয়েছেন, যেমন "পালা গান গুরু শিষ্য"।
/এমএস