বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এখন তাদের চার বছরের সুখের সংসার। তবে সম্প্রতি এই দম্পতিকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, ক্যাটরিনা নাকি মা হতে চলেছেন। যদিও এ অভিনেত্রীকে ঘিরে একাধিকবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এর আগেও উঠেছে। তবে কোনবারই সেটা এত জোরালো ছিল না।
জানা গেছে, চলতি বছরই বাবা হতে চলেছেন ভিকি কৌশল। তবে নিজেদের বিয়ের অনুষ্ঠানের মতো সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা-ভিকি দম্পতি। ক্যাটরিনাকে শেষবার বড় পর্দায় দেখা গেছে দুই বছর আগে। এর পর মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হলেও সিনেমায় আর দেখা যায়নি তাকে। তবে এর ফাঁকে এই বলিউড তারকা তীর্থস্থানে গিয়েছিলেন।
এর আগে গত বছরও আম্বানিপুত্রের বিয়ের সময়ে ক্যাটরিনার পোশাক ও হাঁটাচলা দেখে নেটিজেনরা মনে করেছিলেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা। গত কয়েক বছরে সামাজিক মাধ্যম ও ফটোসাংবাদিকদের থেকে দূরত্ব তৈরি করা ক্যাটরিনাকে সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরিঘাটে স্বামীর সঙ্গে দেখা যেতেই জল্পনা দ্বিগুণ হয়েছে। সেখানে অভিনেত্রীর পোশাক বিশেষভাবে পাপারাজ্জিদের নজর কাড়ে।
সেদিন ক্যাট পরেছিলেন সম্পূর্ণ সাদা রঙের কো-অর্ড সেট। এ পোশাক থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু। ক্যাটরিনার পরনে সাদা ঢিলেঢালা শার্ট দেখে অনুরাগীদের প্রশ্ন- অভিনেত্রী কি স্ফীতোদর লুকানোর চেষ্টা করছেন?
শুধু তাই নয়, গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীরগতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা কাইফ। সামাজিক মাধ্যমে একটি পোস্টও ভাইরাল হয়, যেখানে ভিকি-ক্যাটরিনার ছবি দিয়ে লেখা- আমরা দুই থেকে তিন হচ্ছি। নভেম্বরই সন্তান ভূমিষ্ঠ হবে।
এখন পর্যন্ত ভিকি কিংবা ক্যাটরিনা কেউই এ পোস্টটি নিয়ে আপত্তি জানাননি। তারকা দম্পতি বিষয়টি নিয়ে এখন পর্যন্ত নিশ্চুপই আছেন।
/এমএস