বলিউডের আদর্শ দম্পতি ছিলেন হৃত্বিক রোশন ও সুজান খান। কিন্তু হঠাৎ করেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এতে করে ভক্ত-অনুরাগীদের হৃদয় ভেঙে যায়। সম্প্রতি জানা গেছে, হৃত্বিক রোশন ও সুজান খানের ডিভোর্স বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বলে আখ্যায়িত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান পান প্রায় ৩৮০ কোটি রুপি-যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২৭ কোটি টাকা।
নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো মাধ্যমে এই অর্থ দেওয়া হয়েছে কিনা তা প্রকাশ করা হয়নি। হৃতিক বলিউডের নির্মাতা রাকেশ রোশনের ছেলে আর সুজান অভিনেতা সঞ্জয় খানের মেয়ে। তারা শৈশবের বন্ধু ছিলেন।
২০০০ সালের ব্লকবাস্টার ‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমায় একসঙ্গে জুটি বাঁধেন। বলিউডে অভিষেকের আগে থেকেই প্রেমের সম্পর্ক থাকায় চার বছরের প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে জন্ম নেয় দুই ছেলে—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯)।
২০১০ সালে কাইটস ছবির শুটিং চলাকালীন তাদের সম্পর্কে ফাটল ধরার খবর ছড়িয়ে পড়ে। অবশেষে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয় তাদের ১৪ বছরের সংসার। হৃতিক বর্তমানে প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্কে রয়েছেন আর্সলান গোনির সঙ্গে।
/এসএল