পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামকে এক অপ্রীকির ঘটনা ঘটালেন এক নারী ভক্ত। কনসার্ট চলাকালে এক নারী ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই তারকা গায়ক। সম্প্রতি করাচির ডিএইচএ স্পোর্টস ক্লাবে আয়োজিত এক কনসার্টে এমন ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মঞ্চে আতিফ আসলাম গান করছিলেন। এ সময় এক তরুণী ভিড় ঠেলে হঠাৎ মঞ্চে উঠে যান। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্পী মজার ছলে তাকে সেলফি তোলার সুযোগ দেন। তবে ছবি তোলার পরও ওই তরুণী মঞ্চ ছাড়তে রাজি হননি। তিনি বারবার ক্যামেরা সামনে ধরে আরও ছবি তোলার অনুরোধ করতে থাকেন। এতে কনসার্টের পরিবেশে বিঘ্ন ঘটে এবং একপর্যায়ে আতিফ আসলাম গান থামিয়ে মঞ্চের একপাশে সরে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত মঞ্চে ওঠেন নিরাপত্তারক্ষীরা। তারা ওই তরুণীকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।