ঢাকা ৮ আষাঢ় ১৪৩৩, সোমবার, ২২ জুন ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ৩৩ ম্যাচেই ১০০ গোল! হাইড্রেশন ব্রেক নিয়ে বিয়েলসার ক্ষোভ ইরানের রক্ষণদুর্গে আটকে গেল বেলজিয়াম গোল বাতিল ইরানের, গোলশূন্য প্রথমার্ধ বিশ্বকাপে আত্মঘাতী গোলের রেকর্ড পেলের কীর্তিতে ভাগ বসালেন ইয়ামাল জন্মবার্ষিকীতে স্মরণানুষ্ঠান: সুফিয়া কামালের ব্যক্তিত্ব সবাইকে আলোকিত করে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা সৌদিকে উড়িয়ে দিল স্পেন যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান ডোকুর ‘বিশ্বকাপ ছাড়ার’ সিদ্ধান্তে সমালোচনার ঝড় মালয়েশিয়ায় কারাবন্দি বাংলাদেশিদের মুক্তিতে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রথমার্ধে সৌদি আরবের জালে ৩ গোল স্পেনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি প্রথম গোলেই ইতিহাস গড়লেন ইয়ামাল সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু সুরের মূর্ছনায় বিশ্ব সংগীত দিবস: ঢাকার দুই প্রান্তে সুরের বিভা কুড়িগ্রামে এক বাঘা আইড় ৮৫০০০ অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদরাসাছাত্রের জুলাই গণ-অভ্যুত্থানের মামলায় দণ্ডিত ৫৯ জন: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে ‘অসত্য’ বক্তব্য, উত্তপ্ত সংসদ স্পেনের শুরুর একাদশে ইয়ামাল সুফিয়া কামাল ও আবু হেনা মোস্তফা কামালের স্মরণে জবিতে দুই দিনব্যাপী সেমিনার শুরু মানিকগঞ্জে ঝোপে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত খণ্ড-বিখণ্ড মরদেহ মালয়েশিয়ায় তারেক রহমান, বাণিজ্য–বিনিয়োগে নতুন সম্ভাবনার প্রত্যাশা দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বাড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৩২ এএম
আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ এএম
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বাড়াচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দীর্ঘ পরিসীমার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে আঘাত হানতে পারবে ইউক্রেন। দেশটির ওপর থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। রুশ আইনপ্রণেতারা বলছেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করলেন বাইডেন। গোটা বিষয়টি রাশিয়ার যুদ্ধের ব্যয়ও বাড়িয়ে দেবে- এমনটাই ধারণা করা হচ্ছে।

ক্রেমলিনের পক্ষ থেকে বাইডেনের এ সিদ্ধান্তটিকে ‘আগুনে তেল ঢালার’ সঙ্গে তুলনা করা হয়েছে। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। 

সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বাইডেন প্রশাসনের ওই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ার ভেতরে প্রথম দীর্ঘ পরিসীমার আক্রমণের পরিকল্পনা করেছে ইউক্রেন। তবে ওই সূত্র অভিযানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে- এমন উদ্বেগে বিস্তারিত আর কিছু জানাননি।

এমন একটি সময়ে এ পদক্ষেপের খবর সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতা থেকে বিদায় নেওয়ার খুব কাছে রয়েছেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বরাবরই ইউক্রেন যুদ্ধের বিপক্ষে। দায়িত্ব নেওয়ার পর এটি বন্ধ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন একাধিকবার। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এমনিতে যুদ্ধ যে সময়ে শেষ হতো, তার বহু আগেই এটি শেষ হয়ে যাবে।

জেলেনস্কি বহু আগে থেকেই রাশিয়ায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘ পরিসীমার অস্ত্র চেয়ে আসছিলেন। কিন্তু প্রতিবারই তার সে আবেদন নাকচ করে দেওয়া হতো। এর আগে একবার খবর রটেছিল যে, বাইডেন প্রশাসন এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে। তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছিলেন, ইউক্রেনকে দীর্ঘ পরিসীমার অস্ত্র দিলে ন্যাটো ও পশ্চিমের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে রাশিয়া।

গত আগস্টে রাশিয়ার কারস্ক অঞ্চলটির বেশ কিছু গ্রাম নিজেদের দখলে নেয় ইউক্রেন। পরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে রাশিয়া। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওয়াশিংটন, কিয়েভ ও অন্যরা। তবে রাশিয়া সেসব আপত্তি আমলে নেয়নি।

যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত সম্পর্কে এখনো নিশ্চিত করেননি জেলেনস্কি। তিনি বলেছেন, এ রকমটি হলে ওই ক্ষেপণাস্ত্রগুলোই ‘জবাব দেবে’। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আজকে গণমাধ্যম বলছে যে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমোদন পেয়েছি। কিন্তু হামলা শব্দ দিয়ে হয় না। এ ধরনের কিছুর ঘোষণা দেওয়া হয়নি।’ গোটা বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছে হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। তারা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেনি।

তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি
রাশিয়ার আইনপ্রণেতা মারিয়া বুটিনা গতকাল সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে দীর্ঘ পরিসীমার অস্ত্র ব্যবহার করতে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিচ্ছে। রয়টার্সকে বুটিনা বলেন, ‘বাইডেন প্রশাসনের এই ব্যক্তিরা ক্ষমতায় থাকাকালে পরিস্থিতিকে সর্বোচ্চ পর্যায়ে উসকে দিতে চাইছে।’

বুটিনা আরও বলেন, আমার আশা রয়েছে যে ট্রাম্প সিদ্ধান্তকে উল্টে দেবেন। কারণ এটি গুরুতরভাবেই তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করছে, যা কারও স্বার্থই রক্ষা করবে না।   

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র কী যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে
যুক্তরাষ্ট্রের দীর্ঘ পরিসীমার ক্ষেপণাস্ত্র পেলে তা দিয়ে নিঃসন্দেহে রাশিয়ার ভেতরে আঘাত হানতে পারবে ইউক্রেন। কিন্তু তাতে যুদ্ধের মোড় ঘুরে যাবে কি না, সে বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দীর্ঘ পরিসীমার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিতে পারে। সেটি দিয়ে ইউক্রেন রাশিয়ার সামরিক ঘাঁটি ও অবকাঠামোতে আঘাত হানতে পারবে। তবে যুক্তরাষ্ট্র হয়তো এ ধরনের ক্ষেপণাস্ত্র যথেষ্ট পরিমাণে দিতে পারবে না। আর সে কারণেই তা যুদ্ধের মোড় ঘোরাতে যথেষ্ট হবে না। 

তবে কিয়েভে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক পশ্চিমা এক কূটনীতিক জানিয়েছেন, এর প্রতীকী গুরুত্ব রয়েছে। এটি ইউক্রেনের মনোবল চাঙ্গা করবে এবং দেশটির প্রতি যে সামরিক সমর্থন রয়েছে, তা আরও স্পষ্ট করে তুলবে। অন্যদিকে ওবামা প্রশাসনে উপ-সহকারী প্রতিরক্ষা সচিবের দায়িত্ব পালনকারী এভিলিন ফারকাস প্রশ্ন রেখেছেন, ঠিক কী পরিমাণ অস্ত্র দেওয়া হবে তা নিয়ে। তিনি বলেন, ‘অবশ্যই প্রশ্নটি হলো, তাদের কাছে কতগুলো ক্ষেপণাস্ত্র রয়েছে? আমরা শুনেছি যে ইউক্রেনকে এ ক্ষেপণাস্ত্র যথেষ্ট পরিমাণে দেওয়া সম্ভব না বলে সতর্ক করেছে পেন্টাগন।’

ফারকাস অবশ্য মনে করেন, যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে দীর্ঘ পরিসীমার ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি মনস্তাত্ত্বিক প্রভাব রাখবে। এ থেকে অনুপ্রাণিত হয়ে যুক্তরাজ্য ও ফ্রান্সও নিজেদের দীর্ঘ পরিসীমার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিতে পারে। 

ইউক্রেনে রাশিয়ার হামলা
এদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। গত রবিবার দেশটির উত্তর-পূর্বের সুমি শহরের এক আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৮৯ জন, তাদের মধ্যে ১১টি শিশু। এ ছাড়া আরও একটি ক্ষেপণাস্ত্র হামলায় ওই অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে গেছে। 

সুমি শহরে হামলার আগে ইউক্রেনের বিদ্যুৎ গ্রিডে হামলা চালায় রাশিয়া। কিয়েভ ওই হামলাকে এরই মধ্যে ‘ব্যাপক আক্রমণের’ তকমা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ওই হামলায় মারা গেছেন সাতজন। সূত্র: বিবিসি, রয়টার্স

যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৪০ পিএম
যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রথম দফার বৈঠক শেষ, মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার প্রথম দফার সরাসরি আলোচনা সম্পন্ন হয়েছে।

 রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বার্গেনস্টকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এক সপ্তাহ আগে দুই দেশের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক আলোচনা।

 দুই দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন।

এসএন/

যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায়

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায়
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা সুইজারল্যান্ডে শুরু হয়েছে।

এই আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, আয়োজক দেশ সুইজারল্যান্ড এবং মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছে, এই বৈঠকগুলো সমঝোতা স্মারকে (এমওইউ) অন্তর্ভুক্ত সব বিষয় নিয়ে একটি বিস্তৃত ও স্থায়ী চুক্তি সম্পন্ন করার পথ তৈরি করবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সব বিষয় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনার জন্য বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সই করা একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে এগিয়ে নিতেই মূলত সুইজারল্যান্ডে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলে রয়েছেন আব্বাস আরাঘচি।

এদিকে এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন ভাইস প্রেসিডেন্ট মি. ভ্যান্সের সাথে বৈঠক করেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুসারে, মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে একটি চতুর্পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব
ছবি: সংগৃহীত

ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেবের দ্বিতীয় বিয়ে নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তিনি সম্প্রতি নতুন জীবনে পা রেখেছেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

খবরে বলা হয়, নববধূ দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের বাসিন্দা এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

আগামী ২৪ জুন আগরতলার একটি অভিজাত হোটেলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বিপ্লব দেব ও তার স্ত্রী নীতি দেবের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘ দাম্পত্য জীবনের অবসানের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। বিপ্লব দেব ও নীতি দেবের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ত্রিপুরার গোমতী জেলার উদয়পুর মহকুমার রাজধরনগর গ্রামে জন্ম নেওয়া বিপ্লব দেব ছাত্রজীবন শেষে দীর্ঘ সময় দিল্লিতে কাটিয়েছেন। পরে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হয়ে বিজেপির সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

২০১৬ সালে তিনি ত্রিপুরা বিজেপির সভাপতি হন এবং তার নেতৃত্বেই ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপর তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০২২ সালে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পর তিনি রাজ্যসভার সদস্য হন। পরে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ত্রিপুরা পশ্চিম আসন থেকে নির্বাচিত হয়ে বর্তমানে লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সাম্প্রতিক সময়ে তিনি বিজেপির বিভিন্ন সাংগঠনিক ও জাতীয় পর্যায়ের কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন।

দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে এখনও পর্যন্ত বিপ্লব দেব বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে কৌতূহল থাকলেও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে ত্রিপুরাবাসী। সূত্র: হিন্দুস্তান টাইমস

রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:০০ পিএম
রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

রাশিয়ার তিউমেন অঞ্চলের একটি প্রধান তেল শোধনাগারে দূরপাল্লার ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় দুই হাজার কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই শোধনাগারটি রাশিয়ার অন্যতম বৃহত্তম বেসরকারি তেল প্রক্রিয়াকরণ কেন্দ্র।

তিউমেন অঞ্চলের গভর্নর আলেকজান্ডার মুর জানিয়েছেন, হামলার পর শোধনাগার এলাকায় ধ্বংসাবশেষ পড়েছে এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, শোধনাগারটির বড় কোনো ক্ষতি হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এমন নতুন দূরপাল্লার ড্রোন তৈরি করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন হামলা জোরদার করায় চলতি জুন মাসে রাশিয়ার অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের হার গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। এর ফলে মস্কোসহ রাশিয়ার বেশ কয়েকটি দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইতোমধ্যে জ্বালানিসংকট ও পেট্রলের দাম বেড়েছে।

শনিবার (২০ জুন) এই ড্রোন হামলার কারণে উরাল অঞ্চলের বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়। একইদিনে ইউক্রেনীয় বাহিনী দখল করা ক্রিমিয়া ও বেলগোরোড অঞ্চলে রাশিয়ার রসদ সরবরাহের একটি সেতু এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করেছে। 

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের খারকিভ, জাপোরিঝিয়া ও সুমি অঞ্চলে পাল্টা হামলা চালিয়েছে, যার মধ্যে খারকিভে রুশ গাইডেড বোমার আঘাতে দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সূত্র: এনডিটিভি

তামান্না রুপা/

শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩৬ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৪৩ এএম
শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের শান্তি ও পরমাণু আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

স্থানীয় সময় রবিবার (২১ জুন) ভোরে তিনি সুইজারল্যান্ডের এমমেন বিমানঘাঁটিতে অবতরণ করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, রবিবার ভোর ৫টা৫৯ মিনিটে জেডি ভ্যান্স এবং তার স্ত্রী সেখানে পৌঁছান।

সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে মূলত এই দ্বিপক্ষীয় কারিগরি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং দুই দেশের মধ্যে সই হওয়া একটি অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দেওয়াই এই বৈঠকের মূল লক্ষ্য।

মার্কিন প্রতিনিধি দলে জেডি ভ্যান্সের পাশাপাশি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের উপদেষ্টা জ্যারেড কুশনারও রয়েছেন।

অন্যদিকে, ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরাও এই প্রক্রিয়ায় যুক্ত আছেন।

গত শুক্রবারই এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তুমুল সংঘর্ষ এবং হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে ইরান-মার্কিন উত্তেজনার কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্টের এই সফর দুই দিন পিছিয়ে যায়।

ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের জেডি ভ্যান্স জানান, আগামী কয়েক দিনের এই আলোচনায় ইরানের পরমাণু ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করার বিষয় দুটি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/