চীনের উত্তর-পূর্বাঞ্চলের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। গবেষকদের প্রাথমিক ধারণা খনিটিতে এক হাজার টনেরও বেশি স্বর্ণ মজুদ রয়েছে।
হুনানের জিওলজিক্যাল ব্যুরো জানিয়েছে, সম্প্রতি প্রদেশটির পিংজিয়াং কাউন্টিতে সন্ধান পাওয়া খনিতে আনুমানিক ৬০০ বিলিয়ন ইউয়ানের (চীনা মুদ্রা) সোনা মজুদ রয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে সর্বোচ্চ ৯৩০ টন স্বর্ণ পাওয়া গিয়েছিলো।
চীনের জিওলজিক্যাল ব্যুরোর বিশেষজ্ঞ চেন রুলিন বলেন, খননের সময় অনেক জায়গায় স্বর্ণ দেখতে পাওয়া গেছে।
খনন কাজে যুক্ত সংস্থাগুলো জানিয়েছে, খনির দুই হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনসের (স্বর্ণের আকরিক স্তর) সন্ধান পাওয়া গেছে। এতে প্রায় ৩০ টন সোনা মজুত রয়েছে। এ ছাড়া ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে তিন হাজার মিটার গভীরে বিপুল পরিমাণ স্বর্ণ দেখা গেছে।
এ আবিষ্কারে চীনের স্বর্ণ খাতে বড় প্রভাব ফেলার পাশাপাশি দেশটির খনিজশিল্প ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।
এ ছাড়া চীন তেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের জন্যও চেষ্টা চালাচ্ছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
মেহেদী/এমএ/