যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবার পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার ও সরবরাহকারী রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাসহ চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
বুধবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
ইসলামাবাদে অবস্থিত পাকিস্তানের অন্যতম সংস্থা দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি) এবং এনডিসির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ সরবরাহকারী আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেডও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।
এ ছাড়া নিষেধাজ্ঞায় পরা অন্য দুটি প্রতিষ্ঠান হলো-অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল ও রকসাইড এন্টারপ্রাইজ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, উদ্বেগের বিস্তার ও সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে।
এ ছাড়া পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের কার্যক্রম বিস্তারের হুমকির কথা ভেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে পক্ষপাতমূলক বলে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, এনডিসি ও আরও তিনটি বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক ও পক্ষপাতমূলক বলে মনে করে পাকিস্তান।সূত্র: ডন
মেহেদী